চলারপথে রিপোর্ট :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ছাব্বির মোল্লা (৩০) ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আক্কাস মোল্লার ছেলে।
আজ আজ ৪ জানুয়ারি রবিবার সকালে নিহতের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, সংসারের হাল ধরতে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ছাব্বির মোল্লা ইতালিতে পাড়ি জমান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
তারা জানান, গত বছরের ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির মিলান শহরে সড়ক পারাপারের সময় একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই মো. জিয়াউর রহমান বলেন, একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছাব্বির খুব পরিশ্রমী ছিল। তার পরিবার এই শোক কীভাবে সইবে জানি না।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক :
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। গতকাল রবিবার রেড ক্রসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাইজেরিয়ার জোস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত শনিবার রাতে চারটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা। বেনু রাজ্যের রেড ক্রস কর্মকর্তা অ্যান্থনি আবাহ এএফপিকে বলেন, ‘মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিভিন্ন হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
রেড ক্রসের মাঠ পর্যায়ের দুর্যোগ কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, উকুমে আটজন, লোগোতে নয়জন, গুমা ও কোয়ান্ডেতে তিনজন করে নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার বিষয়ে তিনি অবগত নন।
একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সেফাস কাঙ্গেহ এএফপিকে বলেন, তিনি তিনটি হত্যার কথা শুনেছেন, যার মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।
সাম্প্রতিক কিছু হামলা এমন এলাকায় চালানো হয়েছে যেখানে এক মাস আগেও হামলা হয়েছিল এবং হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। ধর্মীয় উত্তেজনায় টালমাটাল এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এপ্রিলের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুইটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
চলারপথে রিপোর্ট :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বকতারপুর গ্রামের মো. ইদ্রিস ১৯৮০ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন। সেখানে স্থায়ীভাবে বাসও গেড়েছিলেন। সেখানকার নাগরিকত্ব নিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাড়িতে যাওয়া আসা করতেন। সম্প্রতি পাসপোর্টের মেয়াদ শেষ হলে অবৈধ পথে বাংলাদেশে আসেন। ফেরার পথে ভারতের আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে সত্যটা স্বীকার করেন।
অবশেষে প্রায় ৪৫ বছর পর ভারত থেকে ফিরতে হলো মো. ইদ্রিসকে। আজ ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়। একই সময়ে প্রেমের ‘ফাঁদে’ ঘর ছাড়া আরতি দাসকে (ছদ্মনাম) বাংলাদেশে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইদ্রিস ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের ত্রিপুরায় আটক হন। ফেনীর সোনাগাজী উপজেলার আরতি নামে ওই কিশোরী মাস ছয়েক আগে আটক হন। দুই দেশের মধ্যে আলোচনা শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়।
এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা ওমর শরীফ, স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. শফিকুল ইসলাম, বিজিবি’র নায়েব সুবেদার মো. মালেকুল ইসলাম, বিএসএফ কম্পানি কমাণ্ডার অভিষেক শিংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরতির বাবা জানান, তার স্ত্রী বেঁচে নেই। মেয়েকে লালন পালন করবেন বলে বিয়েও করেননি। কখন যে সে সীমান্ত পাড়ি দেয় তা তিনি বুঝতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পর ভারতে তার মেয়ের অবস্থানের কথা জানতে পারেন। মেয়েকে কাছে পেয়ে তিনি এখন খুশি।
ইমরান মিয়া :
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর রবিবার সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৩টায় ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’ পরিবেশনের মাধ্যমে। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবী, ১৯৫২ সালের ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একুশে একাডেমির নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, রোকসানা বেগম, আনিসুর রহমান, লিলি গোমেজ, বেঞ্জামিন গোমেজ ও ছায়া বিশ্বাস। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন অমিয়া মতিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু।
কেক কাটার মাধ্যমে মহান বিজয় দিবসের আলোচনা পর্বের সূচনা করা হয়। আলোচনায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার তাৎপর্য এবং প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, সাইদুজ্জামান খান, শাহাদাত হোসেন এবং আবুল এইচ এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সমাপনী বক্তব্যে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ড. সুলতান মাহমুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য একুশে বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আগামীকাল ১৯ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে।
১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ভোটাভুটির পর চুক্তি অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সমস্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিক পর্যবেক্ষণের পর এবং প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে’ এটা বোঝার পর চুক্তিটি গ্রহণ করেছে নিরাপত্তা মন্ত্রিসভা।
এতে আরো উল্লেখ করা হয়, মন্ত্রিসভা সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন করার সুপারিশও করেছে। চুক্তিটি এখন আলোচনা ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় যাবে। খবরে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর ১৫ জানুয়ারি বুধবার গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল ১৯ জানুয়ারি রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে।