আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন চার্টার থেকে সরানো হয়নি মোবাইল, ইমেইল ঠিকানা

আশুগঞ্জ, 12 January 2026,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে সাটানো আছে সিটিজেন চার্টার। আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে প্রায় দেড় বছর। পতনের দেড় বছরেও সাবেক উপজেলা চেয়ারম্যান এর মোবাইল নম্বর ও তার ইমেইল। যেখানে রয়েছে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল-০১৭১১-৮২০৪৩৬ এবং ইমেইল-hanifmunshi@gmail.com

আজ ১২ জানুয়ারি সোমবার ২০২৬ আশুগঞ্জ উপজেলা পরিষদে দেখা যায় এমনই চিত্র।

অপরাজিত ২০২৪ ফাউন্ডেশন চট্টগ্রাম ডিভিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই যুদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানে বাংলাদেশে নিঃস্বার্থ যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে দাড়িয়ে যারা স্বৈরাচারের পথে অবলম্বন করছে এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হানিফ মুন্সী এর নাম ব্যবহার করে এখনো উপজলা চলছে এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া মহোদয়ের উক্ত বিষয়টি নজরে আসেনি এ বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে যেন উক্ত উপজেলা থেকে বদলি করার। এই বিষয়টি ইউএনও এর কাছে নাকি ছোট বিষয় মনে হয়।

সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়টি আমাদেরকে পীড়া দেয় কারণ আমরা আহত হয়েছি। আমাদেরকে তাদের নেতৃত্ব পুলিশ গুলি করেছে। আমাদের অনেক ভাই, অনেক বোন শহীদ হয়েছে। শহীদের মর্যাদা যারা দিতে জানে না তাদের চাকুরী করার যোগ্যতা নাই।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ সমাচারকে জানান, ইজি একটি বিষয়। এটি কাহারো চোখে পড়েনি। এটি চেইঞ্জ করে দেব।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আশুগঞ্জে তিন ডাকাত আটক

আশুগঞ্জ, 7 December 2024, 617 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আজ ৭ ডিসেম্বর শনিবার ভোররাতে পুলিশ উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর তীরের এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটা ভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা তিনটি ছুরি, একটি চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ : রেললাইনে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

আশুগঞ্জ, 17 November 2023, 1094 Views,

চলারপথে রিপোর্ট :

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গাছ পড়ে চট্টগ্রামগামী ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়েছে।

আজ ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিসীমা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলায় কালিসীমা এলাকায় রেললাইনের ওপর একটি গাছ পড়ে যায়। এতে চট্টগ্রামগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে স্টপেজ দিতে হয়েছে।

গাছ সরানোর পর ট্রেন ছেড়ে যাবে বলে জানান স্টেশন মাস্টার।

আশুগঞ্জে দুই শতাধিক পরিবার পেল ঈদের বাজার

আশুগঞ্জ, 2 April 2024, 956 Views,

চলারপথে রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার ২ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে ঈদের বাজার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের সূর্য কুমার উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদের বাজার বিতরণ করা হয়। লালপুর মানব কল্যাণ যুব সংঘের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত ঈদের বাজারে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন।

ঈদের বাজার হিসেবে নতুন কাপড়, সেমাই, চিনি, দুধ, কিসমিস, মুরগি সহ নানান ধরনের পণ্যে ভরা একটি করে ব্যাগ অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২’শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে লালপুর মানব কল্যাণ যুব সংঘের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোর্শেদ মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈনের সহধর্মিনী কামরুন নাহার, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মইনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বাকের আহমেদ খান প্রমুখ।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

আশুগঞ্জ, 9 July 2024, 753 Views,

চলারপথে রিপোর্ট :
প্রতিষ্ঠার ৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন হয়েছে।

আজ ৯ জুলাই মঙ্গলবার উপজেলার চাতাল শ্রমিক শফিকুল ইসলামের স্ত্রী চম্পা বেগম (২২) নামে এক মা সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। এটি এ চাতাল শ্রমিক দম্পতির প্রথম সন্তান। এতে দারুন খুশি তারা। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।

সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন গাইনি কনসালট্যান্ট ডাক্তার কামরুন্নাহার, অ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট ডাক্তার অর্পা দাস, সহযোগিতা করেন মেডিক্যাল অফিসার ডাক্তার নুর-ই জান্নাত ও ডাক্তার মুন্নী প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপুর সাহা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূপুর সাহা বলেন, আমরা প্রথম সিজারে আমরা সফল হয়েছি। এ সফলতায় হাসপাতালের সব ডাক্তার ও নার্সরা সহযোগিতা করেছেন।

তিনি বলেন, প্রসুতি মাতা চম্পা বেগম ও তার স্বামী আশুগঞ্জের চাতাল কলের শ্রমিক। সোমবার রাতে প্রসব ব্যথা নিয়ে চম্পা বেগম হাসপাতালে আসে। আমরা প্রথম নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করি। কিন্তু নরমাল ডেলিভারি সম্ভব না হওয়ায় পরে সিজারের সিদ্ধান্ত গ্রহন করি। আমরা সম্পূর্ণ বিনা খরচ এ সেবা দিচ্ছি। প্রয়োজনীয় ঔষধপত্রও হাসপাতাল কর্তৃপক্ষই সরবরাহ করছে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে। দুদিনের মধ্যেই রিলিজ দেয়া সম্ভব হবে বলে আশা করছি।

তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে সার্জারি, চক্ষু, অ্যানেসথেসিয়া, মেডিসিন, ডেন্টাল, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিভাগ এবং নার্সসহ পূর্ণ জনবল রয়েছে। ওটি চালু হবার আগে আমরা নরমাল ডেলিভারির সংখ্যা বাড়িয়েছি। অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় আমরা এ ক্ষেত্রেও সফল হয়েছি।

উল্লেখ্য, বিগত ২০০০ সালে আশুগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি পেলেও ২০১৮ সালে এখানে স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়।

আশুগঞ্জে গাঁজাসহ দুই নারী আটক

আশুগঞ্জ, 15 September 2024, 745 Views,

চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগনাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম (৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির সাংবাদিকদের জানান, বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।