সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

আশুগঞ্জ, 14 January 2026,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জানুয়ারি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মরহুমের প্রতিষ্ঠিত কামাউরা শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন) আসনে বিএনপি জোটপ্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

শিক্ষক মোহাম্মদ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরহুমের ছেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন আলম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ।

এছাড়াও সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাবেক জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, মরহুমের ছেলে পিজি হাসপাতালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর বদরুল হুদা পল্লব, পরিচালক খালেদ বিন হাবীব রুমেল, পরিচালক আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ড. ফরিদুল হুদার শিক্ষাক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, একজন আদর্শ শিক্ষানুরাগী হিসেবে তিনি এ অঞ্চলের শিক্ষাবিস্তারে যে ভূমিকা রেখে গেছেন, তা আজও অনুকরণীয়।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আশুগঞ্জে ছুরিকাঘাতে নওগাঁর যুবক নিহত

আশুগঞ্জ, জাতীয়, 23 December 2022, 3006 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো এক যাত্রী আহন হন। গতকাল শুক্রবার ভোর রাতে জেলার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত যাক্রীর নাম- নাঈম ইসলাম (২২)। নিহত নাঈম ইসলাম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর গ্রামের পশ্চিমপাড়ার মোঃ আমজাদের ছেলে। আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূইয়া বলেন, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ বিলম্বে শুক্রবার ভোররাত ৩টায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করলে ট্রেনের পেছনের অংশ ছিলো প্ল্যাটফর্মের বাইরে ঝোঁপঝাড়ের দিকে। এ সময় ট্রেনের পিছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদেরকে ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। নাঈম তার কাছে থাকা সব কিছু দিতে অপারগতা প্রকাশ করলে ছিনতাইকারীরা তার গলায় ছরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

চালের বস্তায় জাত, উৎপাদনের তারিখ ও মূল্যসহ নির্দেশিত তথ্য নিশ্চিত করতে ডায়ার মিল পরিদর্শন

আশুগঞ্জ, 23 April 2024, 906 Views,

চলারপথে রিপোর্ট :
চালের বস্তায় ধানের জাত, মিলগেটের মূল্য, উৎপাদনের তারিখ ও প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এমনকি প্রস্ততকারক প্রতিষ্ঠানের অবস্থান (জেলা ও উপজেলা) উল্লেখ করতে হবে। থাকতে হবে ওজনের তথ্যও। খাদ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ডায়ার মিল পরিদর্শন করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আলমগীর কবির। এ সময় অন্যান্যদের মাঝে আশুগঞ্জ উপজেলা খাদ্য নিযন্ত্রক আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদির হোসেন, সরাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী, কসবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, আশুগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) মোহাম্মদ সোলাইমান মিয়া ও রজনীগন্ধা এ্যাগ্রোফুডের স্বত্বাধিকারী হাসান ইমরান উপস্থিত ছিলেন।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আলমগীর কবির বলেন, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। এতে ভোক্তারা ন্যায্যমূল্য ও পছন্দমত জাতের ধানের চাল কিনতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন।

এ অবস্থার উত্তরণের লক্ষ্যে চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারজাতকরণ করা হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের সুবিধার্থে খাদ্য মন্ত্রনালয় এ নির্দেশনা জারি করেছে। যা গত পহেলা বৈশাখ থেকে কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী চালের উৎপাদনকারী মিলমালিকদের গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের প্রাক্কালে চালের বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য, ওজন এবং ধান বা চালের জাত উল্লেখ করতে হবে। বস্তার ওপর এসব তথ্য কালি দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা ৬ ও ধারা ৭ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আশুগঞ্জ সার কারখানায় মিলছে না পর্যাপ্ত গ্যাস, উৎপাদনে ইউরিয়া ব্যাহত

আশুগঞ্জ, 25 December 2023, 1069 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
গ্যাস নির্ধারিত চাপে না পাওয়ায় উৎপাদনের মাঝ পথে বন্ধ হয়ে যাচ্ছে আশুগঞ্জ সার কারখানা। এতে একদিকে ব্যাহত হচ্ছে ইউরিয়া উৎপাদন, অন্যদিকে মেশিনের কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিতরণকারী সংস্থা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান।

কারখানা কর্তৃপক্ষের দাবি, সারা দেশে ইরি-বোরো মৌসুম শুরু হওয়ায় সারের চাহিদা বেড়েছে। এ সময় কারখানার উৎপাদন ব্যাহত হলে ডিলারদের সার সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গ্যাসের গ্রিড লাইনের পাইপে চাপ কম থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

কারখানা সূত্র জানায়, কারখানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্লান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে ৪০ থেকে ৪২ বার চাপে (৫৮৮ থেকে ৬১৭ পিএসআই) দৈনিক ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন। কিন্ত ১৭ ডিসেম্বর থেকে গ্যাসের চাপ কখনও কখনও সাড়ে ৩৬ বারের নিচেও নেমে আসে। ফলে চালু কারখানা উৎপাদনের মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে।

সূত্র আরো জানা গেছে, ওভারহোলিং কাজ ও কারখানার উৎপাদন বিভাগে গ্যাস সরবরাহ না থাকায় সাড়ে ৯ মাস ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ পাওয়ায় ১৫ ডিসেম্বর রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কিন্ত দুই দিন পর থেকে গ্যাসের চাপ কমতে শুরু করে। কখনও একটু বাড়লেও আবার তা কমতে থাকে। এতে কারখানার অ্যামোনিয়া প্লান্ট সর্বনিম্ন পর্যায়ে চালু রাখা গেলেও ইউরিয়া উৎপাদন সম্ভব হচ্ছে না।

বিজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, দেশে গ্যাসের উৎপাদন ও এলএনজি আমদানি কম থাকায় গ্যাসের গ্রিড পাইপ লাইনে চাপ কম।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুনীল চন্দ্র দাস বলেন, গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিষয়টি বিতরণকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিডিসিএলের ডিজিএম (সঞ্চালন) প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, জাতীয় গ্রিডে বা পাইপ লাইনে গ্যাসের সরবরাহ কম থাকায় গ্যাসের চাপও কম।

খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে তালশহর ইউনিয়নে যুবদল–ছাত্রদলের গণসংযোগ

আশুগঞ্জ, 27 January 2026, 38 Views,

দুলাল মিয়া :
আশুগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে তালশহর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগকালে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগে তালশহর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা প্রার্থীর রাজনৈতিক দর্শন ও কর্মসূচি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

নেতা-কর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতেই এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আশুগঞ্জে তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

আশুগঞ্জ, সারাদেশ, 4 July 2025, 743 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন: চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ওই কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছিল। কারখানাটি থেকে দেশের বিভিন্ন স্থানে সীসা সরবরাহ করা হতো।

অভিযানে কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত তিন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।