দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ ২১ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের এসআই (নি.) মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। তবে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উজানভাটি এলাকার সামনে সেটিকে আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে শরীফ মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত প্রাইভেটকারটি থানায় হেফাজতে রাখা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ বাবুল আহমেদ (২৬) ও রুবেল আহমেদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঔষধ বহনকারী একটি কাভার্ডভ্যান ও জব্দ করা হয়। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল আহমেদ সিলেট জেলার জৈয়ন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের আবদুন নূরের ছেলে ও রুবেল মিয়া একই গ্রামের কনাই মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৭টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে তাদের কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ভারতীয় অবৈধ ৯৬ হাজার পিস Diclo-m ট্যাবলেট, ৩৫৫ পিস Practin সিরাপ ও ১ লাখ ৮০ হাজার পিস Dekxon ট্যাবলেট ও ৩ লাখ ৬৮ হাজার পিস Cyproheptadin ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঔষধের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক তথ্য দিতে পারেনি। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে ঔষধ আনা হয়েছে বিধায় তাদেরকে গ্রেফতার ও ঔষধ ও বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুলাল মিয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ-সরাইলে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল ৪ জানুয়ারি সকাল ১০টায় আশুগঞ্জ বিএনপি এবং বিকাল ৩টায় সরাইল বিএনপির উদ্যোগে হবে।
আশুগঞ্জ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আশুগঞ্জ হাই স্কুল মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সরাইল বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত জোট প্রার্থী, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব।
আয়োজক সূত্রে জানা যায়, দোয়া মাহফিলে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম–এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে আশুগঞ্জ ও সরাইল উপজেলার সর্বস্তরের বিএনপি, জমিয়তসহ জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আশুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক স্বাস্থ্য পরিদর্শক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সভা আজ ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা, যাতায়ত ভাতা দশগুণ বৃদ্ধি, স্বাস্থ্য পরিদর্শকদের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক পদে পদায়ন, এইচ, আই, ও এ এইচ আইদের সুপারভিশনের জন্য মটরসাইকেল প্রদান, পূর্বের ন্যায় শতভাগ পেনশনসহ সরকারি কর্মচারিদের সকল দাবি বাস্তবায়ন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির জেলা কমিটির আহ্বায়ক এম. আবদুল বাছেদ, স্বাস্থ্য পরিদর্শক সমিতির নেতা মো. মনির হোসেন, মো. হুমায়ন কবির, মো. আজম খান, সেলিনা আক্তার, খন্দকার মো. হানিফ, মোছা. সালমা বেগম প্রমুখ উপজেলা শাখার নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি