ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 21 January 2026,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন কয়েকজনের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়।

বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসক্যানু) চিকিৎসাধীন রয়েছে।

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আকতার হোসাইন জানান, নবজাতকটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে। তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, নবজাতকটিকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা শিশুটিকে মসজিদের বারান্দায় ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক অপরিহার্য্য : আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 26 August 2023, 1379 Views,

চলারপথে রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া ১৪ দলীয় রাজনৈতিক জোটের সমন্বয়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশের শান্তি ও স্থিতিশীলতায় রক্ষায় পাশ্ববর্তী বৃহৎরাষ্ট্র ভারতের সাথে বন্ধু সুলভ সুসম্পর্ক রক্ষা করা অপরিহার্য্য। কেননা, বাংলাদেশের স্বাধীনতা পূর্ব বা স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা বিরুধী অপশক্তি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সাম্প্রদায়িক রাজনীতির জিকির তুলে এবং ভারত বিরুধী অপপ্রচার এবং প্রভাকান্ডের মাধ্যমে জাতীকে বিভক্ত করে ক্ষমতায় ঠিকে থাকার অপচেষ্ঠা করেছে।

তিনি আজ ২৬ আগস্ট শনিবার জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ১৪ দলীয় রাজনৈতিক জোট আয়োজিত ‘সাম্প্রদায়িক রাজনীতি ও ভারত বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এই অভিমত ব্যক্ত করেন।

সভায় জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ শাহআলমের সঞ্চালনায় জোটের অন্যতম শরীক জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতার হোসেন সাঈদ, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা জাসদ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ওয়াকার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম এবং যুবমৈত্রির আহবায়ক উমর ফারুক প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা এম ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ভূঁইয়া বকুল এবং মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ইউনাইটেড ন্যাশনস এর অঙ্গ প্রতিষ্ঠান (ESCAP) এর সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 July 2023, 1471 Views,

চলারপথে রিপোর্ট :
আজ ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ সিলভার ফর্ক রেস্টুরেন্টের হলরুমে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ECONOMIC AND SOCIAL COMMISSION FOR ASIA AND THE PACIFIC (ESCAP) এর সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপত্বি করেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান মিকিকো তানাকা, ডিরেক্টর এন্ড হেড, সাউথ এন্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিস, ইউনাইটেড ন্যাশনস এসকেপ, রঞ্জন রত্না, ডেপুটি হেড এন্ড সিনিয়র ইকোনোমিক এফায়ারর্স অফিসার, ইউনাইটেড ন্যাশনস, আজহার জয় মর্জিনা ডিউক্রেস্ট, চীফ অব সেকশন, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এন্ড লজিস্টিক সেকশন, ট্রান্সপোর্ট ডিভিশন, জোসেফ জর্জ, সিনিয়র রিচার্জ এসিষ্টেন, সাউথ এন্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিস, ইউনাইটেড ন্যাশনস, মোঃ মাজেদুল ইসলাম, ডেভেলপমেন্ট, কোর্ডিন্যাশন অফিসার, ইউএন রেসিডেন্ট, কোর্ডিনেটর অফিস, মোশাররফ হোসেন, ডিরেক্টর ট্রেড ইনভেষ্টম্যান এন্ড ডেভেলপমেন্ট, বিমসটেক সেক্রেটারিয়েট, ঢাকা, মোঃ আরিফুর রহমান, ডিরেক্টর, সাউথ এশিয়া-১, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা প্রমুখ।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, সহ-সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, পরিচালক মোঃ আজিজুর রহমান শামীম, সুব্রত পাল, আলহাজ্ব মমিনুল আলম বাবু, আলহাজ্ব মোঃ শাহ আলম, মোঃ আল মামুন, মোঃ বাবুল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূঁইয়া, মোঃ জুয়েল খান, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা কাজলসহ অন্যান্য আমদানী ও রপ্তানীকারকবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় আখাউড়া স্থলবন্দরের বর্ডার ট্রেড এর বিভিন্ন সমস্যাসমূহ সম্পর্কে প্রতিনিধি দলটি অবগত হয় এবং দু’দেশের প্রতিবন্ধকতা সমূহ সমাধান ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ করে কীভাবে উভয় দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিশদভাবে অবগত হয়।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 January 2025, 568 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হন তারা। শুধু জয়লাভ করেছে সিনিয়র সহ-সভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল। গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করেন। বৃহস্পতিবার বাকি ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রহমানের সঙ্গে একই ফোরামের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও সভাপতি পদে আরও দুইজন অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে একেএম কামরুজ্জামান মামুন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পান ২৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল ৩৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পান ১৫৪ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে শামসুল হক লিটন, সহ-সভাপতি পদে কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্পাদক পাঠাগার পদে জিল্লুর রহমান, সম্পাদক তথ্য-প্রযুক্তি পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর পদে রেজুয়ানুর রহমান রনি, সদস্য পদে জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব, শাহ সুলতান রকি ও মোহাম্মদ ইয়াকুব আলী জয়লাভ করেছেন।

বিপদজনক অবস্থায় বিদ্যুতের মুল তার ফুটপাতে

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 September 2024, 731 Views,

চলারপথে রিপোর্ট :
একদিকে লোডশেডিং, পাশাপশি বিদ্যুৎ নিয়ে অভিযোগ করলেও সংশ্লিষ্ট মহলের সাড়া মিলে না যথাসময়ে। বিপদজনক হলেও অবহেলার কারণে দুর্ঘটনার শঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে।

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ (ঘাটুরা)র আওতাধীন হালদার পাড়া এলাকায় গভঃ মডেল গার্লস স্কুলের সামনে। এখানে বেলা বারোটার দিকে বিদ্যুৎ এর মূল সার্ভিস তারের একটি তার পথের মাঝে ঝুলে পড়ে। সেখানে ট্রান্সফর্মারে সংযোগ সহ তারটির প্লাস্টিকের কালো আবরণ অনেক জায়গায় নেই।

ঝুলে পড়ে তারের পাশ দিয়ে পথ চলেছে স্কুলের কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থী সহ পথচারীরা।

বিপদজনক অবস্থায় দুর্ঘটনা রোধে স্থানীয় লোকজন বড় ড্রাম, বালতি ফুটের টব রেখে বিপদ এড়ানোর প্রাথমিক চেষ্টা করে এবং বিদ্যুৎ বিতরণ বিভাগে অভিযোগ জানান।

অভিযোগকারী নাইটিংগেল হাসপাতালে কর্মরত রতন রায় গণমাধ্যমকে জানান, তার ঝুলে পড়ার সাথে সাথে সংশ্লিষ্ট বিভাগের অভিযোগ কের্ন্দের ইঞ্জিনিয়ার নূর আলমকে জানানো হয়েছে। কিন্তু দুপুরের পরও কেউ আসেনি। এছাড়া তারটি কিছুদিন পরপরই ছিঁড়ে পড়ে থাকে, কোনোমতে জোড়াতালি দিয়ে যায় কতৃপক্ষ, এতে করে প্রাণহানীর আশঙ্কা করেন তিনি।

এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের কাছে বিকেল সাড়ে তিনটায় বিষয়টি জানানো হলে তিনি বলেন, অভিযোগ কেন্দ্রে খবর নিচ্ছি। বেলা সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে পথে পথচারীদের নাগালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ তারটি সরানোর জন্য কেউ আসেনি। এ অবস্থায় স্থানীয় এবং পথচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

গোকর্ণ ঘাটে জেলা কৃষক দলের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 February 2026, 30 Views,

দুলাল মিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ ঘাটে জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম) এর নেতৃত্বে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের আহ্বায়ক কামাল উদ্দিন কামাল, সদস্য সচিব স্বপন মিয়া, সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম, রাতুল হাসান জিকু ও জাকির হোসেন আকবরসহ কৃষক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবু শামীম মোঃ আরিফ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি কৃষক দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ঘরে বসে থাকলে চলবে না। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। অন্য প্রার্থীদের দুর্বল ভাবার কিছু নেই, ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।

সভায় নেতৃবৃন্দ নির্বাচনকালীন করণীয়, সাংগঠনিক প্রস্তুতি এবং দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, কৃষকদের অধিকার আদায়ে কৃষক দলকে আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা রাখতে হবে।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।