দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর গাছ প্রতীক পেয়েছেন শীর্ষ উলামা মাশায়েখ সমর্থিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব।
আজ ২১ জানুয়ারি বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে তার হাতে এ প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর জুনায়েদ আল হাবিব নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী প্রচারণা আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চলারপথে রিপোর্ট :
আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ ১১ অক্টোবর বুধবার আওয়ামীলীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ বিভিন্ন পার্টির ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোঃ শাহজাহান আলম, জাতীয় পার্টি মনোনীত মোঃ আবদুল হামিদ, জাকের পার্টি মনোনীত জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মোঃ রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আবদুল হামিদ, দুপুর পৌনে ১টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলম এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, পরে পর্যায়ক্রমে মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মোঃ রাজ্জাক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম।
অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল।
মনোনয়রপত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলম বলেন, ১৯৭৩ সালের পর এই আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী বিজয়ী হতে পারেনি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন পেয়েছে মহাজোটের শরীকদল জাতীয় পার্টির প্রার্থী। উপ-নির্বাচনে দল আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় দলীয় নেতা-কর্মীরা খুশী। জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব ইনশাল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমার অসমাপ্ত কাজগুলোসমাপ্ত করার জন্য উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জাতীয় পার্টিতে দুই গ্রুপের মধ্যে ঝামেলা আছে। যার কারনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করি নির্বাচনে জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি বিজয়ী হবো।
জাতীয় পার্টির প্রার্থী মোঃ আবদুল হামিদ বলেন, এক মাসের জন্য নির্বাচন হলেও এটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আমার বিশ্বাস। কেননা এর পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আশা করি নির্বাচন কমিশন এবং সরকার চাইবেনা নির্বাচনটি বিতর্কিত হোক। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ শাহগীর আলম বলেন, উপ-নির্বাচনে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ি ১২ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপীল ১৩ থেকে ১৭ অক্টোবর, আপীল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর ও আগামী ৫ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৮ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ১০ মার্চ রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম শেখ (৩৩) ও তার স্ত্রী সাথী আক্তার (২৭)। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা অভিমুখে একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন এক ব্যক্তি। তার পেছনে এক নারী ব্যাগ নিয়ে বসা ছিলেন। তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তল্লাশিকালে তাদের ব্যাগে এবং শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক স্বামী-স্ত্রী জানান তারা জেলার সীমান্তবর্তী এলাকা বিজয়নগর থেকে এসব মাদক এনে পাচার করছিলেন। এ ঘটনায় রাতে সরাইল থানায় মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
নানান আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আশুগঞ্জে।
আজ ১ জানুয়ারি বুধবার দুপুরে আশুগঞ্জের স্থানীয় সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা ছাত্রদলের ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমবেত হন।
পরে দলীয় কর্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা নুর উদ্দিনের সভাপতিত্বে ও রিফাতুল ইসলাম রিয়াদের সার্বিক পরিচালনায় অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান শিহাব, ছাত্রনেতা মৃদুল খান, সালমান মিয়া, আরিফ, সায়েম, স্বাধীন, আশিক, সানজিদ, নাঈম, মহিম, দিদার, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা শুভ আহমেদ নিলয়, তালশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমজান মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ৬৯৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ ১৯ মে রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামের মোঃ ছানু মিয়ার ছেলে গাড়ি চালক রুমন আহম্মদ শরীফ (৩৪) ও একই উপজেলার শেরপুর গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে মোঃ বিল্লাল আহমদ(২৬)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাহিদ আহাম্মেদ জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গাড়িতে তল্লাশী চালানো হয়। অভিযানকালে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৬৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।
চলারপথে রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও মাহে রমজানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর, সরাইল ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুঃস্থ ও দরিদ্র জনগণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৮ এপ্রিল সোমবার বিকালে উপজেলার চাউরা কবি সানাউল হক ডিগ্রী কলেজ মাঠে ১০০টি দরিদ্র পরিবারের মাঝে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইঁয়া, মেম্বার মামুন চৌধুরী, চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুল হক শিপন, সিনিয়র শিক্ষক আবু সালেহসহ, সরাইল ২৫ ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল ও আলু এবং ইফতার ও রাতের খাবার।
বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কাযক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষে থেকে জানানো হয়।