ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 January 2026,

দুলাল মিয়া :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আনন্দ র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সহ-সভাপতি জাকির হোসেন আকবর, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সাংগঠনিক সম্পাদক আজার খন্দকার সুমন, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জিকো এবং পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল দলের সহ-সাধারণ সম্পাদক মোক্তাদির খান জসিমসহ দলের সদস্য আলামিন, শাকিল, বাবর আলি লালু, দীপ, মহসিন ও তিতাস প্রমুখ।

নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগানে তারেক রহমানের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

ন্যাশনাল চিল্ড্রেন স টাস্ক ফোর্স এর আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 11 September 2023, 1294 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শিশু অধিকার বাস্তবায়নের লক্ষে ন্যাশনাল চিল্ড্রেন স টাস্ক ফোর্স এর উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া শিশু বান্ধব প্লাটফর্ম এর সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আল মামুন সরকার এর সভাপতিত্বে বক্তৃতা করেন সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ সালমা বারী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিযা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান বিটু।

স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোহাম্মদ সায়মন মাহমুদ।

সভার সভাপতি আল মামুন সরকার আগামী শীতে জেলায় শিশু সমাবেশ করার ঘোষণা দেন।

শিশুদের অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে আগামী দিনে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেই ইপিআই টিকার কার্ড, কাজ চলছে ফটোকপিতে

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 November 2023, 1226 Views,

চলারপথে রিপোর্ট :
জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চার মাস ধরে নেই শিশু-কিশোর ও নারীদের ইপিআই টিকা প্রদানের কার্ড। ফটোকপি করে চালানো হচ্ছে কার্যক্রম। এ নিয়ে ভবিষ্যতে নানা ভোগান্তিতে পড়ার আশঙ্কায় অভিভাবকরা।

জানা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার বিএমএ ভবনের নিচতলায় অবস্থিত ইপিআই টিকা দান কেন্দ্র। এই ইপিআই কেন্দ্র থেকে ১৫ মাস পর্যন্ত শিশুদের বিসিজি, ওপিভি, পেন্টাভ্যালেন্ট, পিসিবি, এমআর ভ্যাকসিন, আইপিভি, হামের দেওয়া হয়। এছাড়া মেয়েদের টিটি টিকা এবং এমআর টিকা দেওয়া হয়। এ কেন্দ্রে জেলা সদরসহ আশপাশের উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক শিশু, কিশোর ও নারীরা টিকা দিতে আসেন। এই কেন্দ্রে শিশুদের সপ্তাহে ৬দিন সকাল ৮টা থেকে দুপুর আড়াই পর্যন্ত এই টিকা দেওয়া হয়। কিন্তু চার মাস ধরে এ কেন্দ্রে টিকা দিতে আসা সেবা প্রার্থীরা ইপিআই কার্ড হাতে পাচ্ছে না৷ টিকা দিতে হচ্ছে কার্ডের হচ্ছে ফটোকপি দিয়ে।

আবু হানিফ নামের অভিভাবক বলেন, আমার শিশুকে এই প্রথম টিকা দিতে এসেছি। কিন্তু টিকা কার্ড দিয়েছে ফটোকপি করা। বয়স ১৫ মাস হওয়া পর্যন্ত এই কার্ড দিয়েই টিকা দিতে হবে। ফটোকপি করা কার্ড কি ১৫ মাস টিকবে? এমনকি ভবিষ্যতে শিক্ষাক্ষেত্র, বিদেশ গমন, জন্মনিবন্ধনসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হবে।

শরিফা বেগম নামের একজন বলেন, এই টিকা কার্ড তো অনেক গুরুত্বপূর্ণ। ফটোকপি যে দিচ্ছে তা কি থাকবে? নষ্ট হয়ে গেলে তো অনেক দুর্ভোগে পড়তে হবে।

এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সরা বলেন, টিকা কার্ড দিতে না পারায় প্রায় সময়ই অভিভাবকরা আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। অনেক সময় বাগ-বিতণ্ডা থেকে চরম আকার ধারণ করে।

এই কেন্দ্রের সুপারভাইজার মমিনুল ইসলাম বলেন, কার্ড না থাকার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জানুয়ারির আগে কার্ড পাওয়া যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, বেশ কয়েক জায়গা থেকে টিকা কার্ড সংকটের তথ্য পেয়েছি৷ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। অচিরেই এই কার্ড মিলবে বলে প্রত্যাশা করছি। তখন আর এই সমস্যা থাকবে না।

ট্রিপল হত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসির আদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 20 May 2025, 509 Views,

অনলাইন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাওনা টাকা ও পারিবারিক বিরোধের জের ধরে ভাবি ও ভাতিজিসহ ৩জনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শাহ আলম ওরফে তাহের উদ্দিন (৫০) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ ২০ মে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত শাহ আলম ওরফে তাহের উদ্দিন মাধবপুর উপজেলার বীরসিংহপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ভাবি ও ভাতিজিসহ ৩জনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিচারক তাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। নিহতরা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ আলমের ভাবী ও বীরসিংহপাড়ার গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন (৪৫), মেয়ে শারমিন আক্তার (২৩) ও তাদের প্রতিবেশী আব্দুল আলীমের ছেলে শিমুল মিয়া (২৫)।

মামলা বিবরণে উল্লেখ, পাওনা টাকা ও পারিবারিক বিরোধের জেরে শাহ আলম ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় জাহানারা ও শারমিনকে তাদের ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে। এ সময় আহতদের চিৎকারে শিমুল এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে জাহানারা খাতুন ঘটনাস্থলেই মারা যায় এবং বাকি দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিহতের স্বামী দুবাই প্রবাসে ছিলেন বিধায় তার ভগ্নিপতি হাজী মো. মোহন মিয়া একমাত্র আসামি শাহ আলমের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে তাকে পুলিশ গ্রেফতার করে কারগারে প্রেরণ করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফজাল হোসেনও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, এ রায় দ্রুত বাস্তবায়ন হলে লোকজন এমন অপরাধ করতে ভয় পাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 18 October 2023, 1201 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর বারী চৌধুরী মন্টুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পণ করে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিয়াউল হক মীর।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুদল কুদদুছ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম সফিকুল্লাহ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যাস লায়ন ফিরুজুর রহমান ওলিও, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, ওয়াছেল সিদ্দিকী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অনষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জয় স্মার্ট সার্ভিস এন্ডএমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথম দিনেই মহাসড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 December 2022, 1903 Views,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে গতকাল বুধবার বেলা ১১টায় পৌর এলাকার মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে শহরতলীর ঘাটুরা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয়পাশের প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট গোলাম মোস্তফার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী ডেইজী রায়সহ সড়ক বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের লোকজনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সওজ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে সদর উপজেলার ঘাটুরা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয়পাশে অবৈধভাবে কাঁচা-পাকা স্থাপনা নির্মান করে নিজেরা ব্যবসা-বাণিজ্য ও দোকানঘর ভাড়া দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এসব অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে নিতে সওজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মাইকিং করা হয়। কিন্তু কেউই অবৈধ স্থাপনা ছাড়তে চাননি। ফলে বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করা ২২০টি স্থাপনার মধ্যে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ করা হয়।
অভিযান সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে বিপুল পরিমান সরকারী সম্পত্তি বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। দখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধারের লক্ষ্যেই এই উচ্ছেদ অভিযান। তিনি বলেন, মেড্ডা বাসষ্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত মোট ২২০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বুধবার অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বাকী স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে। তিনি বলেন, এতে মোট ১৭৮ শতাংশ সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত হবে। উচ্ছেদ মুক্ত হওয়ার পর সড়কটি ফোরলেনে উন্নীত করার প্রস্তাবনা দেয়া হবে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারি কমিশনার গোলাম মোস্তফা মুন্না বলেন, চট্টগ্রাম-সিলেট মহাসড়ক ফোরলেনে উন্নীত করার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। শান্তিপূর্নভাবেই এই অভিযান চলছে। এর মধ্যে কিছু স্থাপনার দখলদার মহামান্য হাইকোর্টের কাগজ দেখিয়েছেন। আজকের মধ্যে সেই সকল কাগজপত্র যাচাই করা হবে। যদি মামলার কাগজ সঠিক থাকে তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। আর যদি কাগজ ঠিক না থাকে তাহলে আমরা উচ্ছেদ করবো।