সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা ছোয়াব মিয়া নিহত

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 January 2026,

দুলাল মিয়া :
সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত হয়েছেন। তিনি ২০২৩ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের বাবা।

পুলিশ জানায়, আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর-সরাইল সড়কের ধরন্তী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরা গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 27 March 2023, 1859 Views,

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত ২৬ মার্চ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।

এ সময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ্, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এ সময় সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ হয়।

সূর্যমুখী নারী শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে: মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 7 January 2023, 1889 Views,

সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গালর্স হাই স্কুলের ৫তলা ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা গুনগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষা প্রসারে ব্যাপক উন্নয়ন করছে। সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গালর্স হাই স্কুল নারী শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি স্কুলটির প্রশংসা করে বলেন, ভাল লেখাপড়া বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখায় বিদ্যালয়টি ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। এ বিদ্যালয়ের লেখপড়ার গুনগতমান ভাল। তিনি বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, আগামী দিনে সূর্যমুখী কিন্ডারগার্টেনের মতো সূর্যমুখী গালর্স হাইস্কুলের শিক্ষার্থীরাও বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে বলে আমি আশাবাদী। মোকতাদির চৌধুরী এমপি বিদ্যালয়টির উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী অভিভাকদের প্রশংসা করেন।

তিনি গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গালর্স হাই স্কুলের ৫তলা ভবনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সূর্যমুখী কিন্ডাগার্টেন এন্ড গালর্স হাই স্কুল কার্য নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস সালমা বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চেীধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলী আজম, দৈনিক ফ্রনটিয়ার সম্পাদক, জনপ্রিয় আইপি চ্যানেল এ.এম.টিভি বাংলার চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেকসহ সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্মিত সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের বহুতল ভবনের শুভ উদ্বোধন করেন। পরে কোরআন তেলাওয়াত, দোয়া, জাতীয় সঙ্গীত পরিবেশন ও মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পিঠা উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 16 February 2024, 1110 Views,

চলারপথে রিপোর্ট :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিএনপির নেতারা যতো সহজে জেল হতে ছাড়া পাচ্ছেন আমরা কিন্তু এমন সুযোগ পাইনি। বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির শাসন আমাদের জন্য যেমন সুখকর ছিলোনা তেমনি সুখকর ছিলোনা। তাই বিএনপি বারবার ডেকেও জনতাকে তাদের দিকে টানতে পারছেনা।

আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেখানে যেখানে ছিদ্র আছে তা তদন্ত করে ছিদ্র ঢেকে দিতে হবে। যেসব জায়গায় সাংগঠনিক দুর্বলতা আছে তা দূর করতে হবে। তারজন্য নিয়মিত সম্মেলন, কমিটি গঠন করতে হবে। দলের পরিক্ষীত তরুন নেতাদের পদে আনতে হবে।

জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুর বারী চৌধুরী মন্টু।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শাহআলম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড লোকসান হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,জেলা তাতী লী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি হেলাল উদ্দিন, পৌর মেয়র মিসেস নায়ার কবীর,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূহঞা,পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়া।

১২ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 14 July 2023, 1401 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ১২ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ ১৪ জুলাই শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১২দিনব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সামাজিক বন বিভাগ, কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বৃক্ষায়নের ভালো দিক আছে, বৃক্ষায়নের ব্যাপারে সর্তক না হলে ডেঙ্গুর বিস্তার হতে পারে। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন থাকি তাহলে ডেঙ্গুর আক্রমন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা যাবে। সকলে মিলে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। তিনি সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনকে সফল করার কথা আহবান জানিয়ে বলেন, শুধু খাদ্য শস্য উৎপাদন নয়, পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে ২৬টি স্টল বসে।

সুহিলপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ট্রাক চালক খুন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 November 2023, 1261 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ঘাটুরা গ্রামের গৌতম পাড়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় একই এলাকার কাসেম আলীর ছেলের জামানের সাথে সফিকুল ইসলামের চাচাতো ভাই আবদুল্লার খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। খেলা শেষে গ্রামের মুরুব্বীরা তা মিটমাট করে দেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সফিককে একা পেয়ে জামান ও রিয়াদ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা দায়ের হয়নি। আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি।