সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

জাতীয়, প্রবাস সংবাদ, 22 January 2026,

চলারপথে রিপোর্ট :
সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব (৫৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে জেদ্দায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ হকসাব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই ও সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ হকসাব দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। এর মধ্যে সর্বশেষ চার বছর তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। প্রবাসে কাজের সংকট, কাজ করেও বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় তিনি মানসিক চাপে ভুগছিলেন।

তিনি আরো জানান, হকসাব উদ্দিনের ইচ্ছা ছিল আর কিছুদিন প্রবাসে থেকে দেশে স্থায়ীভাবে ফিরে যাওয়ার। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে লাশ হয়ে দেশে ফিরতে হলো। মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার।

এদিকে, তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2022, 2616 Views,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর এলাকার কাউতলীতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মরণে নির্মিত ‘সৌধ হিরন্ময়’ এ পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়াবাসী। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আল-মামুন সরকার, পৌরসভার পক্ষে মিসেস নায়ার কবির শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে।


এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল হক মীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহসহ বিভিন্ন শ্রেনী-পেশার দেশপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

জাতীয়, 24 August 2023, 1288 Views,

চলারপথে রিপোর্ট :
পাবনার চাটমোহরে ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো ও রক্ষার্থে আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন।

চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তরার কার্যালয়ে সূত্রে জানা যায়, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিলচলন খলিশাগারী, বোয়ালমারী ও ডাকাতের ভিটা এলাকার বিলে অভিযান চালিয়ে ২০০টি চায়না দুয়ারি জাল ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে ১০ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, উপজেলার ৩টি ইউনিয়নের তিনটি বিলে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এটি শুধুমাত্র চলনবিল অধ্যূষিত এলাকায় আমরা পরিচালনা করবো। কেননা ইতিমধ্যেই অসাধু মাছ শিকারীরা ছোট ছোট পোনা মাছ নিধন করছেন বলে আমার নিকট অভিযোগ এসেছে।

অবৈধ পথে বিদেশ যাত্রা : ২ বছরেও মেলেনি দুই যুবকের খোঁজ

প্রবাস সংবাদ, 26 January 2025, 828 Views,

সুন্দর ভবিষ্যৎ ও উন্নত জীবনের আশায় স্বপ্নবাজ তরুণরা দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন। অনেকেই মনে করেন ইউরোপের কোনো দেশে পৌঁছে গেলেই ভাগ্যের চাকা বদলে যাবে। তাইতো পছন্দের শীর্ষে থাকা ইউরোপের পথেই পাড়ি জমাচ্ছেন তরুণরা। তবে বৈধ পথে ইউরোপ যাত্রা অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। নানা জটিলতা ও বৈধভাবে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই অবৈধ পথ বেছে নিচ্ছেন অনেক তরুণ। আর দালালের খপ্পড়ে পড়ে এ পথে পাড়ি দিয়ে কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেকেরই হচ্ছে সর্বনাশ।

অবৈধভাবে সমুদ্রপথে বা বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ সীমানা পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় প্রায়ই জীবন হারাচ্ছেন স্বপ্নবাজ তরুণরা। অনেকেই নিখোঁজও হচ্ছেন। তাদেরই দু’জন মাসুদ রানা (২২) ও পাবেল আমদে (২৫)। অবৈধপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ২ বছর ধরে নিখোঁজ রয়েছেন তারা। একই গ্রামের মাসুদ ও পাবেল ইরান-তুরস্ক হয়ে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের চুনু মিয়ার ছেলে পাবেল আহমেদ ও একই গ্রামের দলাই মিয়ার ছেলে মাসুদ রানা।

নিখোঁঁজ মাসুদের স্বজনরা জানান, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে তারা কয়েকজন অভিবাসন প্রত্যাশী ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে ২০২২ সালের ডিসেম্বর মাসে দুবাই থেকে জাহাজে ইরান পৌঁছান। ইরানে কয়েকদিন অবস্থানের পর ২০২৩ সালের ২৩ জানুয়ারি পাহাড়ি পথ বেয়ে ইরান থেকে তুরস্কে প্রবেশের চেষ্টা করেন। এক সাথে ১০ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশি মোট ২৪ জন নাগরিক ছিলেন তাদের দলে। উঁচু-নিচু পাহাড়, মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম পথ পাড়ি দিয়ে তুরস্ক সীমান্ত অতিক্রম তরার সময় তারা নিখোঁজ হন। এরপর থেকে মাসুদের কোনো হদিস পাওয়া যায়নি।

অপর নিখোঁজ পাবেলের স্বজনরা জানান, পাবেলসহ ৩৫ জন যুবক ইরান থেকে তুরস্কের পথে যাত্রা শুরু করে। তুরস্ক সীমান্ত অতিক্রম করার সময় দালাল চক্রের সদস্যরা রাতের অন্ধকারে পাহাড়-পর্বত মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় ৮ জন যুবক একদিকে লুকিয়ে পড়ে এবং অন্যদিকে ২৭ জন যুবকের সঙ্গে পাবেল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এরপর থেকে পাবেল নিখোঁজ হয়। পাবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ পাবেলের মামা সাইফুর রহমান তালুকদার জানান, ‘পাবেল দেশের বাইরে যাওয়ার কিছুদিন আগে তার ছোট ভাই শাহ ফাহিম ও তার মা নাজমা তালুকদার মারা যান। নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে ইউরোপ যাওয়ার চিন্তা করে পাবেল। ৪ ভাই বোনের মধ্যে পাবেল সবার বড়।’

তিনি কাঁন্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাবেলের মা মারা যাওয়ার পর আমাদের কাছেই সে বড় হয়েছে, মা হারা পাবেলকে অনেক কষ্ট করে লালন-পালন করেছি। ইরান অবস্থানকালে ও তুরস্ক যাওয়ার আগে আমার সঙ্গে ভাগিনার কথা হয়েছে। সে দোয়া চেয়ে বলেছিল, মামা আমি পৌঁছে ফোন দিব, কিন্তু আর তাকে ফোনে পাইনি। তার সঙ্গে থাকা সঙ্গীদের তথ্য অনুযায়ী, পুলিশ তাদের দেখে অভিযান চালালে যে যার মতো দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এরপর থেকে পাবেলের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

নিখোঁজের ২ বছর অতিবাহিত হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি পাবেল ও মাসুদের। আজও তাদের অপেক্ষায় আছেন স্বজনরা।

মৃত্যু ঝুঁকির পথ বেয়ে ইরান-তুরস্ক সীমান্ত পাড়ি দেয়া আল-আমিন আহমেদ নামে অভিবাসী জানান, ‘ইরান হতে তুরস্ক সীমান্ত অতিক্রম করা অনেকটা মরণ ফাঁদের মতো। সীমান্তপথ পাড়ি দেওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ, অনেক উঁচু-নিচু পাহাড় অতিক্রম করতে হয়, পাশাপাশি মরুভূমি আর বরফে ঢাকা দুর্গম পথ পাড়ি দিতে হয়। রাতের অন্ধকারে কোনো ধরনের আলো ছাড়াই দালাল চক্রের সদস্যদের পিছনে-পিছনে যেতে হয়। কখনো দীর্ঘপথ মরুভূমি, আবার কোনো কোনো সময় উঁচু-নিচু পাহাড় কিংবা বরফে ঢাকা ঝুঁকিপূর্ণ পথ। মৃত্যুর ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করতে হয়। আর সীমান্তে আটক হলে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।

অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, ‘বর্তমানে বৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাই জীবনের ঝুঁকি নিয়ে এসব বিপদজ্জনক পথে বিদেশে পাড়ি না জমানোর অনুরোধ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

শনিবার ১২ ঘণ্টা আংশিক বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

জাতীয়, 28 February 2024, 1072 Views,

অনলাইন ডেস্ক :
কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আগামী ২ মার্চ শনিবার রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, 8 September 2025, 556 Views,

অনলাইন ডেস্ক :
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম (Iron Dome) প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন। সম্প্রতি তিনি উক্ত পদে দায়িত্ব পেয়েছেন। এই নিয়োগের মাধ্যমে তিনি এখন ‘গোল্ডেন ডোম’ নামেও পরিচিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক (Director) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে প্রকল্পের নীতি নির্ধারণ, কৌশল ও প্রযুক্তি উন্নয়নের পুরো কার্যক্রম পরিচালিত হবে। উক্ত প্রকল্প যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।

শরিফুল খানের নিয়োগের বিষয়টি মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

শরিফুল এম খান সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান। এরপরই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানায়, ৭ সেপ্টেম্বর রবিবার তারা বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে যেসব সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন, শরিফুল খান ছিলেন তাদের মধ্যেই। তিনি ছিলেন ৫৫ জন ব্রিগেডিয়ার জেনারেল মনোনীত কর্মকর্তার একজন।

নতুন পদে নিয়োগ পাওয়ার পর গত ২০ আগস্ট শরিফুল খানের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান ১৯৯৭ সালে ইউএস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানের মতো গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের কর্মকাণ্ডে দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে বহুমুখী অভিজ্ঞতা এবং বিভিন্ন সামরিক সম্মাননা। সূত্র: জিও নিউজ