ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনি ইশতেহারে ৪৮ প্রতিশ্রুতি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 26 January 2026,

দুলাল মিয়া :
ইনসানিয়াতের দর্শনের আলোকে বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনি ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

আজ ২৬ জানুয়ারি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী শেখ হানিফ।

ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করে না এই রাজনৈতিক দর্শন।

তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।

ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।

শেখ হানিফ আরও বলেন, ধর্মের নামে সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন—উভয়ই মানবতার জন্য ক্ষতিকর। ইনসানিয়াত বিপ্লব এসব চরমপন্থার বাইরে থেকে সর্বজনীন মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। মানবতার রাষ্ট্রে প্রত্যেক মানুষ নিজ নিজ বিশ্বাস, মতাদর্শ ও জীবনধারা নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং রাষ্ট্র সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে।

মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় জেলা সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের আপেল প্রতীকের প্রার্থীরা। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মো. মাঈনউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠান শেষে আসন্ন জাতীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে ভোট প্রার্থনা করে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম হলে তা বরদাস্ত করা হবেনা : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 November 2023, 1242 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ ৫ নভেম্বর রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ১৬টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শহরের গুরুত্বপূর্ন সড়কের সংস্কার কাজ, ড্রেন নির্মান ও বাউন্ডারী দেয়াল নির্মান কাজ।

উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে শহরের পুরাতন জেলখানার মোড় থেকে মেড্ডা পীরবাড়ি পর্যন্ত (বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হুদা সড়ক), বীর মুক্তিযোদ্ধা র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী সড়ক, মধ্যপাড়া মহেশ্বরী দিঘীর চতুরপাশের সড়ক, মেড্ডা তিতাসপাড়া সড়ক, পৌর শিশু মেলার বাউন্ডারী দেয়াল নির্মান কাজ, শহরের কে.দাস মোড় থেকে আনন্দ বাজার খেয়া ঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, শহীদ পলু সড়ক (কোর্ট রোড), নব-নির্মিত মসজিদ রোডের উন্নয়ন কাজ, শিমরাইলকান্দি প্রধান রাস্তা ও উন্নয়ন কাজ, ফুলবাড়িয়া প্রধান সড়ক ও আরসিসি ড্রেন নির্মান কাজ, ভাদুঘর পৌর বাস টার্মিনালের উন্নয়ন কাজ, ভাদুঘর দারোগা বাড়ি রাস্তার উন্নয়ন কাজ, পূর্ব পাইকপাড়া ধোপা বাড়ি, গগনসাহা বাড়ি, ননি সাহা বাড়ি, অধ্যাপক হরলাল রায় রোড ও কুসুম দাস সড়কের উন্নয়ন কাজ ও ড্রেন নির্মান, উত্তর পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দাড়িয়াপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, আমিনপুর থেকে চন্ডালখিল-নয়নপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন ও মেয়র নায়ার কবির সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ।

উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে রোববার সকালে পৌরসভার মিলনায়তনে মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বক্তব্য রাখেন পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদদূস ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ।

সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভ‚ইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, পৌর সভার কর্মকর্তাগন, পৌর কাউন্সিলরগন, ঠিকাদারগন ও আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি সেক্টরেই অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গুরুত্বপূর্ন বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে। আজ ১৬টি প্রকল্পের উদ্বোধন হচ্ছে। চলতি মাসে আরো কয়েকটি উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, কাজের গুনগত মান বজায় রেখে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন। উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম হলে তা বরদাস্ত করা হবেনা। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর কাজ বাস্তবায়িত হলে পৌরবাসীর ভোগান্তি লাঘব হবে। পরে তিনি ফিতা কেটে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

এ ব্যাপারে পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদদূস বলেন, প্রকল্পগুলোর প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকা। তিনি বলেন, পৌর সভার সকল রাস্তার সংস্কার কাজ করা হবে। চলতি মাসেই আরো কয়েকটি রাস্তার টেন্ডার দেয়া হয়েছে।

অষ্টমী গঙ্গাস্নানে ভক্তদের ঢল

ব্রাহ্মণবাড়িয়া সদর, 16 April 2024, 980 Views,

চলারপথে রিপোর্ট :
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পুণ্যার্থীরা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। পরে তারা তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গাস্নানে অংশ নেয়।

এসময় ভক্তরা পিতৃ-পুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় নদীর তীরে বসে পুরোহিতের মাধ্যমে তর্পনবিধি পালন করে পবিত্র মন্ত্র জপ করেন। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য বিশেষ প্রার্থনা করেছেন।

গঙ্গাস্নানে অংশ গ্রহন শেষে খোকন কান্তি আচার্য্য বলেন, প্রতিবছরের ন্যায় এবারো বৈশাখ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড়ো দেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন, সেখানে ভগবান বিরাজমান থাকেন। গঙ্গাস্থানের মধ্য দিয়ে মনের বাসনা পূর্ণ হয়। সকলেই পরম সুখ লাভ করে থাকেন।

মায়া রানী মোদক জানান, গঙ্গাস্নানের মধ্য দিয়ে আমি নিজের পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছি। দেশ ও জাতির কল্যাণ কামনায় শান্তি কামনা করেছি। ভগবান যেন সবার মঙ্গল করেন।

সুবল দাস বলেন, তিতাস নদীর পবিত্র জলে স্নানের মধ্যদিয়ে ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি। তিনি সকলের যেন মঙ্গল করেন সেই প্রার্থনা ও করেছি।

গঙ্গাস্নান পরিচালনা কমিটির সভাপতি রতন রায় কর্মকার জানান, গঙ্গাস্নানের জন্য একটি পাকা ঘাট জরুরি দরকার। আমরা স্থানীয় ভাবে বালির বস্তা ফেলে ঘাটটিকে স্নানের জন্য উপযোগী করেছি।

এছাড়া গঙ্গাস্নানের জন্য যে ঘাটটি আছে, সেটি দখল দূষণের কবলে পড়ে অনেকটাই শীর্ণকায়ে পরিণত হয়ছে। আমরা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে ঘাটটি রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করছি।

এদিকে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, মাঠা, তিল্লাই, বাতাসাসহ মাঠির তৈরী বাহারী খেলনা দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।

কাউতুলীতে মোটরসাইকেলে ধাওয়া করে ১০৪ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 August 2024, 790 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাইভেটকারে তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার রাতে শহরের কাউতুলী মোড়ে এ ঘটনা ঘটে। এসময় তিন মাদক চোরাকারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে মাদকসহ হস্তান্তর করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা কিছুদিন যাবত শহরে বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। রবিবার রাতেও তারা যানজট নিরসনে শহরের কাউতুলী মোড়ে কাজ করছিল। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তারা তল্লাশি চালায়। তল্লাশিকালে ১৮টি প্যাকেটে ৫৪ কেজি গাঁজা তারা উদ্ধার করে।

এসময় আটক করা হয় কাউসার আলম ভূইয়া নামের প্রাইভেটকার চালককে। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে খবর দেওয়া হলে ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে সেনা সদস্যরা সেখানে গেলে মাদকসহ প্রাইভেটকার ও আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার এক ঘণ্টা পর রাত ১০টার দিকে একই স্থানে একটি প্রাইভেটকারকে তারা দাঁড়াতে সিগন্যাল দেয়। কিন্তু প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা মোটরসাইকেলে প্রাইভেটকারটিকে ধাওয়া করে অবকাশ এলাকায় আটক করে। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটকের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার বলেন, মাদকসহ দুটি প্রাইভেটকার শিক্ষার্থীরা আটক করে হস্তান্তর করেছে। এই ঘটনায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত করলে বিদায় হতে হবে: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 31 August 2024, 1097 Views,

চলারপথে রিপোর্ট :
‘ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে, যারা গুম–হত্যার সঙ্গে জড়িত থাকবে, যারা অন্যের জমি দখল করবে, যারা লুটতরাজ চালাবে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত করবে, তাদেরও কিন্তু এই আওয়ামী লীগ সরকারের মতো বিদায় হতে হবে। এমন কাজ করবেন না, যাতে ভবিষ্যতে এমনভাবে আমাদেরও বিদায় হতে হয়।’

৩০ আগস্ট শুক্রবার দুপুরে পৌর শহরের মেড্ডা সিও অফিস হল রুমে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে, যারা খুন-হত্যার সঙ্গে জড়িত থাকবে, যারা অন্যের জমি দখল করবে তাদেরকে আওয়ামী লীগ সরকারের মতো বিদায় হতে হবে। আজকে এই শোক সভার মাধ্যমে আমাদের নেতাকর্মীদের সর্তক করে দিতে চাই। যে আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল তাদের কিন্তু এসব ভুলের জন্য বিদায় নিতে হয়েছে। সে ভুল পুনরায় করে আমাদেরকে যেন তাদের মতো বিদায় না হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারওয়ার খোকন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, এবি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, আলী আজম, মাইনুল ইসলাম চপল, নজরুল ইসলাম, মাইনুল ইসলাম, নিয়ামুল হক, অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, জামাল হোসেন কাউন্সিলর। পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা জসীম উদ্দিন, রাশেদুল হক, জালাল উদ্দিন, জিয়াউল, ছাত্রদল নেতা, সাঈদ হাসান সানি, ফুজায়েল, হৃদয়, সানি।

জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুলবারী, জেলা বিএনপির ও যুবদল, শ্রমিক, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি নির্বাচনী এলাকায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 2 January 2026, 98 Views,

চলারপথে রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী এলাকার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে ৩৬জন প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জনিত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়।

আজ ২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ-বিজয়নগরের দুইটি ইউনিয়ন) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে ১১ প্রার্থীর সবার প্রার্থীতা বৈধ বলে গণ্য করা হয়। যাচাই-বাছাইয়ে এই ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

৩টি আসনে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী রয়েছেন- কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া আগামীকাল ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

একে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানান, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।