দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের সমর্থনে নবীনগর উপজেলার জালশুকা এলাকায় আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, নবীনগরের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, নির্বাচিত হলে নবীনগরে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্বসহ সকল ধরনের রাজনৈতিক হয়রানি বন্ধ করা হবে, ইনশাল্লাহ।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আপনাদের একটি সুন্দর, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশীল ও ইনসাফভিত্তিক নবীনগর উপহার দিতে চাই।”
পথসভায় প্রধান বক্তা ছিলেন নবীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মকবুল। স্বাগত বক্তব্য দেন আজহারুল ইসলাম।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভাস্থলে ফুটবল প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, নবীনগর এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেন এই আসন থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর স্থানীয় বিএনপির বিভক্তি এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
চলারপথে রিপোর্ট :
নবীনগরে পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন ও সাজাপ্রাপ্ত দুইজনসহ ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে নবীনগর থানা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
এর আগে সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীমারমপুর খেয়াঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি শহিদ মিয়া ও কনিকাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ আরেক মাদক কারবারি মানিক হোসেনকে (২৪) আটক করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ফয়জুর রহমান বাদল। তিনি এক লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোবারক হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।
৭ জানুয়ারি রবিবার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪০ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৩০৭ জন। আসনটির ১৪৯ ভোট কেন্দ্রের ৯৭৭টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অদক্ষ, প্রশিক্ষণবিহীন ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার কর্তৃক অটো থ্রি হুইলার চালানোর কারণে নবীনগরে যানজট সমস্যা বেড়েই চলেছে যানজট নিরসনে আজ ১৬ মে নবীনগর পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকরি কমিশনার (ভূমি) মাহম্মুদা জাহান।
এসময় ড্রাইভারদের সতর্ক করার পাশাপাশি ৬ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের একটি পাইপ ফেটে নিচে ময়লা পানি পড়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২০০০ টাকা জরিমানা করা হয় ও আজ বিকেলের মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকন ফার্মাসিটিক্যালস এর কর্ণধার এবাদুল করিম বুলবুল এম.পি। এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, এডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রিন্সিপাল ইয়াবের হাসান জামিল, বীর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রণয় কুমার ভদ্র পিন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুর রহমান সোহেল পৌর আওয়ামী লীগের সদস্য শামীম রেজা মডেল প্রেসক্লাব সভাপতি আবু কাউসার, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু সাঈদ, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ টি ইভেন্টে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৫১জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবাদুল করিম বুলবুল। এ ছাড়াও একই অনুষ্ঠানে গত ২০২৩ সালের মেধা বৃত্তি পরীক্ষায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালযয়ের ১৫ জন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে এক কাজীর বিরুদ্ধে আরেক কাজীর সংববাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে শনিবার সকালে শ্যামগ্রাম বাজারে কাজী মোঃ জয়নাল আবেদিনের অফিসে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন লিখিত বক্তব্য বলেন দুজনের মধ্যে দীর্ঘদিনের চলমান মামলা অবশেষে সুপ্রিম কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শ্যামগ্রাম ইউনিয়নে বিবাহ নিবন্ধনের জন্য আমিই একক কাজী।
এদিকে মোসাদ্দেক কাজী জানায় এই সংবাদ সম্মেলন মিথ্যা ভিত্তিহীন, আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের কাজীর দায়িত্বে ছিলেন, তারিই ধারাবাহিকতায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের রেজুলেশন সাপেক্ষে আমি এই ইউনিয়নের কাজীর দায়িত্ব পালন করে আসছি। জয়নাল কাজী নিজেকে নিয়োগপ্রাপ্ত কাজী দাবি করছেন কিন্তু মামলা চলমান অবস্থায় কাউকে নিয়োগ দেওয়ার এখতিয়ার নাই। তাহলে তিনি কি করে নিজেকে নিয়োগপ্রাপ্ত কাজী দাবি করেন।
সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমি রিকল পিটিশন দায়ের করেছি।