ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

নবীনগর, 27 January 2026,

দুলাল মিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র সংসদ সদস‍্য পদ প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারণায় গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফুটবলকে বিজয়ী করতে মরিয়া তার নেতা কর্মীরা। এ লক্ষ্যে কর্মীরা সকাল থেকে মধ্যে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ তার নেতা কর্মীরা।

আজ ২৭ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস‍্য পদ প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসসহ নেতা কর্মীরা। বিকেলে জালশুকাসহ বিভিন্ন ওয়ার্ডের পথসভায় অংশ গ্রহণ করেন। এর আগে নবীনগরে আলোচনা সভা ও পথসভা করেন। প্রতিটি পথ ও জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি তবে নিজে দুর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে।

এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি পথসভায় উল্লেখ করেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেন এই আসন থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন। তার উত্তরসূরী হিসেবে আমি আপনাদের কাছে ভোট ও দোয়া চাই। আমার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্নের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নবীনগর, 17 September 2023, 1423 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বিষধর সাপের কামড়ে সোনিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সোনিয়া বিটঘর উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির ছাত্রী।

সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া রাতে শখের বসে হাতে মেহেদী দিচ্ছিল। এসময় সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা সোনিয়াকে রাত ৯টায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। সোনিয়ার পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।

নবীনগরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার

নবীনগর, 21 October 2024, 714 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামের মো. আশিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ী কে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামের মো.করিম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশিক ঐ এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় লোকজন ও তার প্রভাবশালী আত্মীয় স্বজনদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে।দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে। সে তার নিজ বাড়িতেই গড়ে তুলেছেন মাদকের আখড়া। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনি।

আশিক মাদক সহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এই ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয় এই আহবান জানান এলাকাবাসী।

নবীনগর থানার এসআই মোহাম্মদ বাছির আলম বলেন, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আশিক মিয়া কে রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে তার বসতবাড়ি থেকে ৫০০ পিছ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপরোক্ত আসামি কে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক)নিয়মিত মামলা রুজু করে আজ ২১ অক্টোবর সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা

নবীনগর, 11 September 2024, 779 Views,

চলারপথে রিপোর্ট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নবীনগর উপজেলার ৪ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহত প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে প্রদান করা হয়।

আজ ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পৌর জামায়াতে ইসলামীর আমির মু. মোখলেছুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা জেলা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, উপজেলা সেক্রেটারি আবদুল হাফেজ, পৌর সভার সেক্রেটারি সাইফুর রহমান বাসার, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আতিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ।

মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সদস্য মো: শফিকুল ইসলাম, মো. নানু মিয়া, সুফিয়া বেগম।

বক্তারা বলেন, বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন, জুলুম, নির্যাতন চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রক্ত পিপাসু দল আওয়ামীলীগ, দেশ ও দেশের মানুষকে ভারতের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। ছাত্র-জনতা সহ্যৃ করতে না পেরে এ জালিম সরকারকে বিদায় দেয়ার জন্য রাজপথে নেমে ছিলো। এ আন্দোলন যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন তাঁরা শহীদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবীনগরের যারা শহীদ হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বিটিবিশারা গ্রামের মো: সামুসুজ্জামানের ছেলে জাহেদুজ্জামান তানভীন (২৬) শহীদ হন রাজধানী ঢাকার উত্তরায়। বিটঘর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে তানজিল মাহমুদ সুজয় (১৯), শহীদ হওয়ার স্থান ঢাকার আশুলিয়ার বাইপাইল, গৌরনগরের মোঃ নানু মিয়ার ছেলে মো.কামরুল ইসলাম (২১) শহীদ হওয়ার স্থান মিরপুর ১০, থোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল মোমিন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম(২৪), শহীদ হওয়ার স্থান চিটাগাং রোড, হিরাঝিল, ঢাকা। তাঁদের ৪ জনের লাশ নবীনগরে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।

নবীনগরে দেড় হাজার অবৈধ রিং জাল উদ্ধার, জরিমানা

নবীনগর, 3 July 2024, 911 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১ হাজার ৪৮০ টি অবৈধ রিং জাল উদ্ধার ও ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২ জুলাই মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তিতাস নদী ও বাইশমৌজা বাজারে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা জানান।

তিনি জানান, বেশ কিছু দিন ধরে উপজেলার তিতাস নদীতে অবৈধ রিং জাল দিয়ে জেলেরা মাছ ধরছে ও বাজারে রিং জাল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার তিতাস নদী অভিযান পরিচালনা করে রিং জাল দিয়ে মাছ ধরার সময় ২ জন জেলেকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ১৮০ টি রিং জাল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিকেলে উপজেলার বাইশমৌজা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারে ৫ দোকানিকে আটক করা হয় ও তাদের দোকান থেকে ১৩০০ রিং জাল উদ্ধার করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষণ আইনে ২ জেলে ও ৫ দোকানিকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার কৃত রিং জাল পরে জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে : কাজী মামুন

নবীনগর, 9 September 2023, 1439 Views,

চলারপথে রিপোর্ট :
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মুখপাত্র ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ট্রাষ্ট্রের চেয়ারম্যান কাজী মামুনূর রশিদ বলেছেন- জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল।

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণ করবে জাতীয় পার্টি। নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি হউক কিংবা ফেব্রুয়ারিই হউক, তখনই প্রস্তত আছে জাতীয় পার্টি। তবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করার সকল প্রস্ততি নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন কাজী মামুন। এ সময় তিনি আরো বলেন- জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজের রাজনীতি বিশ্বাস করে না।

আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত দলীয় কার্যলয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি সভাপতি রজব আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা যুবসংহতি আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মহসিন রানা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। বিশেষ এই বর্ধিত সভায় জাতীয় পার্টিও উপজেলা ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।