দুলাল মিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারণায় গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রিয় নবী (সাঃ) এর প্রিয় গাছ খেজুর গাছ-কে বিজয়ী করতে মরিয়া তার নেতা কর্মীরা। এ লক্ষ্যে কর্মীরা সকাল থেকে মধ্য রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ তার নেতা কর্মীরা।
আজ ২৮ জানুয়ারি বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবসহ নেতা কর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর মোড়ে খেজুর গাছ মার্কার গণসংযোগে অংশ গ্রহণ করেন তিনি। এ সময় তিনি হুজুর স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।
আশুগঞ্জ উপজেলার তালশহরসহ বিভিন্ন এলাকায়, পরে তিনি বিজয়নগরে উপজেলার চান্দুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পথসভায় যোগ দেন। এর আগে বিণ্নি আলোচনা সভা ও পথসভা করেন। প্রতিটি পথ ও জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। ইনশাল্লাহ এতটুকু ওয়াদা আমি দিতে পারি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি তবে নিজে দুর্নীতি করবো না এবং অন্যকেও করতে দিবো না। উন্নয়ন বরাদ্দ যা আসবে জনসম্মুখে প্রকাশ করা হবে।
এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের তিনি এ প্রতিশ্রুতি দেন।
পথসভায় সকলের দোয়া, ভোট ও সহযোগিতা কামনা করেন।
চলারপথে রিপোর্ট :
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিহত হন।
আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক (৩২)।
খাতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশে সড়কে এই ঘটনা ঘটে। আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে মসজিদে নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এই ঘটনায় পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে আটকের চেষ্টা করা হচ্ছে। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় দুইজনকে গ্রেফতার করা হয়। ১ মার্চ বুধবার সকালে মামলা করা হয়েছে।
বর্তমানে এলাকা পুরুষশূন্য। এ ঘটনায় ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল ও একই গ্রামের হারিছ মিয়াকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
হামলায় আহত মো. মোশাররফ হোসেনের ছোট ভাই আজাদ হোসেন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ বলেন, হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকাজুড়ে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের সাবেক চেয়ারম্যান হাজী আক্তার হোসেন ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে হোসেনের ছোট ভাই মো. মোশাররফ হোসেনকে (৪০) খাদুরাইল মোড়ে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষরা। তাকে আহত অবস্থায় জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বুধবার আহত মোশাররফের ছোট ভাই আজাদ হোসেন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ২ ডিসেম্বর শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে চত্বরে এ কার্যাক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু, চাতালকল ব্যবসায়ী হাসান ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৩ টাকা কেজি ধরে ১১ হাজার ২শ ৪৫ মেট্রিক টন আতপ চাল ও ৩০ টাকা কেজি ধরে ১৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
উল্লেখ্য, দেশের পূবার্ঞ্চলীয় অন্যতম ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে ৩ শতাধিক রাইস মিলে প্রক্রিয়া করে চালের উৎপাদন করা হয়। উৎপাদিত এসব চাল দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরন করে থাকে। আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমান চাল সংগ্রহ করে থাকে সরকার।
চলারপথে রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন। ওই নির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ নেন। একইদিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই শপথ নেওয়ার পরও তিনি সংসদের কোনো অধিবেশনে যোগদান করতে পারেননি।