খরিয়ালা বাজারে মাওলানা জুনায়েদ আল হাবীবের গণসংযোগ, ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ

আশুগঞ্জ, 29 January 2026,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার খরিয়ালা বাজারে খেজুর গাছ প্রতীকের কান্ডারি মাওলানা জুনায়েদ আল হাবীব ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে মাওলানা জুনায়েদ আল হাবীব বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি এলাকাবাসীর কাছে এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমি এগিয়ে যেতে চাই। আমি সবাইকে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আশা করছি নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।”

স্থানীয়রা মাওলানার উপস্থিতি ও সরাসরি সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, এটি নির্বাচনী প্রচারণার একটি প্রাণবন্ত উদাহরণ, যা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করছে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আশুগঞ্জে চক্ষু রোগীদের বিনামুল্যে চিকিৎসা

আশুগঞ্জ, 3 February 2025, 544 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে দুই সহস্রাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করেছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন। গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় বিনামুল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চক্ষু শিবিরে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা রোগীদের চিকিৎসা দেন। এসময় তারা বিনামুল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ, চশমা বিতরণ ও ৩’শতাধীক রোগীকে ঢাকায় নিয়ে ফ্রি ছানী অপারেশন করার জন্য মনোনিত করা হয়। লায়ন মোহাম্মদ ফারুক (কালাম) এর তত্ত্বাবধানে এই চক্ষু শিবির পরিচিালিত হয়েছে।

চক্ষু শিবিরে অতিথি হিসাবে লায়ন্স এর কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, পিসিসি লায়ন এসকে কামরুল, পিডিজি হাবিবুর রহমান নান্নু, পিডিজি শাহিনা রহমান, ১ম ভিডিজি লায়ন সারওয়ার জাহান জামিল, ২য় ভিডিজি লায়ন ড. মাযহারুল আনোয়ার শাজাহান, ভিডিজি কেন্ডিডেট লায়ন মীর শফিকুল ইসলাম কনক, পাষ্ট প্রেসিডেন্ট লিও মহিউদ্দিন মাহী উপস্থিত ছিলেন। লায়ন মোহাম্মদ ফারুক হোসেন (কালাম) বলেন, শত বছর যাবত লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নদেশে এই চক্ষুশিবির পরিচালনা করে যাচ্ছে।

আশুগঞ্জে ২ হাজারের বেশী চক্ষু রোগীকে চিকিৎসা সেবা, ঔষদ ও চশমা দেয়া হয়েছে। পাশাপাশি যাদের চোখে ছানি পড়েছে তাদের মধ্যে থেকে ৩ শতাধিক লোকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের পর্যায়ক্রমে ঢাকায় নিয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এই ব্যয়ভার লায়ন্স ফাউন্ডেশন বহন করবে।

‘নিখোঁজ’ হওয়ার কারণ জানালেন স্বতন্ত্র প্রার্থী আসিফ

আশুগঞ্জ, 3 February 2023, 1577 Views,

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ বাসায় ফিরেছেন। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৫টার দিকে তিনি বাসায় ফেরেন।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাংবাদিকরা তার বাসায় যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথম থেকে আমার কাছে নির্বাচন অগোছালো মনে হয়েছিল। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বেশি চাপ নিতে পারছিলাম না। বেশি চাপ অনুভব করাতে আমি নির্বাচন থেকে সরে গেছি। চাপ নিয়ে আমি থাকতে পারব না। এ জন্য আমি নির্বাচন ছাইড়া সইরা গেছি।’

আবু আসিফ বলেন, ‘চাপ নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। নির্বাচন শেষ হয়েছে, আমি চলে এসেছি।’ কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছিলাম আমার একটি জায়গায়।’ সরে দাঁড়ানোর জন্য কেউ কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়েছে কিনা, জানতে চাইলে স্ত্রী মেহেরুননিসা মেহেরীন তাকে থামিয়ে দেন।

সন্ধ্যায় আবু আসিফ নিজ কক্ষে বিছানায় কম্বল জড়িয়ে শুয়েছিলেন। কিছুটা অসুস্থ দেখাচ্ছিল তাকে। সেই সময় স্ত্রী মেহেরুননিসা, শ্যালক সায়ায়েত সুমন, দারোয়ান ইছু মিয়াসহ অনেকেই তার কক্ষে ছিলেন।

আসিফের স্ত্রী মেহেরুননিসা মেহেরীন বলেন, ‘আমি আশুগঞ্জের বাসায় ছিলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার দিকে জানতে পারি, স্বামী ঢাকার বসুন্ধরার বাসায় ফিরেছেন। আমাকে ফোন দেওয়ার পর ঢাকায় চলে যাই। স্বামীকে নিয়ে বিকাল ৫টায় আশুগঞ্জে চলে আসি। তিনি অসুস্থ বোধ করছেন।’

মেহেরুননিসা বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন আগে থেকে তিনি চাপ অনুভব করা শুরু করেন। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই চাপমুক্ত থাকতে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এক কাপড়ে গেছেন, এক কাপড়েই ফিরেছেন। এতটাই হতাশায় ভুগছিলেন তিনি, নিজের মুঠোফোনটিও বাসায় রেখে চলে যান।

নিরাপত্তাহীনতার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি ভয় পাচ্ছিলেন। নিজে নিজে ভয় পাচ্ছিলেন। অন্য কোনো কারণ নেই। কোনো সংস্থা বা কেউ ভয় দেখিয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, মানসিক চাপ থেকে ভয় পাচ্ছিলেন। নিখোঁজের দু’দিন আগেও তিনি কাজে বের হননি। মানসিক চাপে থাকলে মানুষ যেমন অসুস্থ থাকে, তেমনই এখন তার অবস্থা।

এর আগে দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন মেহেরুননিসার বরাত দিয়ে আসিফের সন্ধান পাওয়ার কথা জানান। তিনি বলেছিলেন, আসিফের স্ত্রী জানিয়েছেন – তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় তাদের বাসায় আছেন। সন্ধ্যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন।

আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।

এর আগে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার পর থেকে আবু আসিফের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুঠোফোন বাসায় চার্জারে রেখে বের হন তিনি। এর পর থেকে তার সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। নিখোঁজের ৯২ ঘণ্টা পর তার সন্ধানে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে লিখিত আবেদন করেছিলেন তার স্ত্রী মেহেরুননিসা।

বিপুল পরিমাণ মাদকসহ আশুগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ পিকআপ-প্রাইভেটকার জব্দ

আশুগঞ্জ, 25 December 2022, 1608 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮ বোতল ফেন্সিডিল ও নগদ ২৭ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।এ সময় একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার হোটেল উজানভাটির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের জীবন মিয়া (২৭) ও বিজয়নগর উপজেলার কামালপুর গ্রামের ঝন্টু মিয়া (৩৪)।

গতকাল শনিবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় র‌্যাব সদস্যরা আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়ি দুটিতে তল্লাশী করে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আশুগঞ্জে চাচাতো ভাইয়ের ঘুষিতে যুবকের মৃত্যু

আশুগঞ্জ, 10 February 2024, 1006 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো. সোহেল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পারায় এই ঘটনাটি ঘটে। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের সঙ্গে রোকন মিয়ার পরিবারের লোকজনের হাতাহাতি শুরু হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া ঝাপটে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। এ সময় সোহেল গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেরর অধীণেই হবে: অ্যাড. কামরুল ইসলাম এমপি

আশুগঞ্জ, জাতীয়, 20 December 2022, 3049 Views,

আশুগঞ্জে ১০ দিন ব্যাপি বিজয় মেলার পঞ্চম দিবসের আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১০ আসনের এমপি অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, রাজনীতিকে বিকেন্দ্রীকরণ করা, সব পেশার মানুষকে নির্যাতন করেছিল তত্ত্বাবধায়ক সরকার। এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও তারা কারাগারে পাঠিয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে রূপ দেখেছি। কাজেই মানুষ এখন আর সেটি চিন্তাই করতে পারে না। ন্যাড়া বারবার বেল তলায় যায় না, একবারই যায়। সুতরাং সংবিধানের বাইরে কোন সিদ্ধান্ত নয়, আগামী নির্বাচন অবশ্ব্যই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেরর অধীণেই হবে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় আশুগঞ্জ সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০ দিন ব্যাপি বিজয় মেলার পঞ্চম দিবসে মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি প্রফেসর শরীফুল ইসলাম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, বীর মুক্তিযোদ্ধা হেফজুল বারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন প্রমুখ। মুখ্য আলোচকের বক্তৃতায় অ্যাড. কামরুল ইসলাম এমপি আরো বলেন- জিয়াউর রহমান পঁচাত্তরে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। তিনি বিনা বিচারে হাজার হাজার সেনা, ও নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের হত্যা করেছেন।
অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করেছেন। মাত্র দু-তিন বছরের ব্যবধানে জিয়ার ভূমিকাই প্রমাণ করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, পাকিস্তানের গুপ্তচর ছিলেন।