নাসিরনগরে ইউসিসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাসিরনগর, 29 January 2026,

নাসিরনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল ইসলাম।

সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূঁইয়া, পরিচালক মোহাম্মদ আলী আশরাফ জমির, পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন, পরিচালক মোহাম্মদ রেজাউল আলম কচি, সমবায়ী লোকমান হোসেন মাস্টার ও পরিদর্শক মো. আক্তার মিয়াসহ অন্যান্যরা।

সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব ও প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নাসিরনগরে মাহফিলে ভোট চাইলেন দুই প্রার্থী

নাসিরনগর, 25 April 2024, 972 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচন সামনে আচরণবিধি ভঙ্গ করে ওয়াজ মাহফিলে ভোট চাইলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী।

২৪ এপ্রিল বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার হরিপুর শংকরদহ খেলার মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে ভোট চান তারা। ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

মাহফিলে ভোট চান চেয়ারম্যান প্রার্থী কই মাছ প্রতীকের এটিএম মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের শেখ হুমায়ুন কবির।

এসময় চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আমি আপনাদের খেদমত করতে চাই। আগামী ৮ মে নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন।’

মাহফিল শেষে মোনাজাতে চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ হুমায়ুন কবিরের জন্য মোনাজাতে দোয়া করেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, কোনো ধর্মীয় সভায় কোনো প্রার্থী ভোট চাইতে পারবেন না, তা আচরণবিধিতে অনেক আগেই বলা আছে। তবে আজকের বিষয়টি আমি অবগত নই। আমি কথা বলে তাদের সতর্ক করে দিচ্ছি। পরবর্তী সময়ে এমন হলে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

মাহফিলে ভোট চাওয়ার বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান বলেন, আমাকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে দোয়া চেয়েছি। ভোট চাওয়ার আচরণবিধি সম্পর্কে জানা ছিল না।

খেলাফত মজলিসের সভা অনুষ্ঠিত

নাসিরনগর, 5 December 2024, 660 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার নির্বাহী পরিষদের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে নির্বাহী পরিষদের সভায় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়েখ হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ আল-মাদানী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরার সদস্য মাওলানা সামছুদ্দিন, উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ হুসাইন আহমেদ খান, সহ-সভাপতি মাওলানা মো: মোজাহিদ, মাওলানা আবদুল কাদির, মাওলানা আশরাফ আলী।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজান বিন আবদুল হক, মুফতি সাইদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসমাইল বুখারি, মাওলানা ফরিদ উদ্দিন পাঠান, মাওলানা হাসিবুল ইসলাম, কামরুল ইসলাম, মো: সেলিম তালুকদার, হাফেজ মাওলানা জামাল, মাওলানা আবদুস ছাত্তার, মাওলানা জয়নাল আবেদীন খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, খেলাফত যুব মজলিসের সভাপতি ফখরুদ্দিন বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নাসিরনগর, 8 May 2023, 1905 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৮ মে সোমবার দুপুরে উপজেলার নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে থেকে ২০২২ সালে পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজাহারুল হক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী।

সহকারী শিক্ষক লিটন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিক্তা রানী রায়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস.এম.সির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্যকে সম্মাননা ক্রেষ্ট ও বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শামিমা খাতুনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ

নাসিরনগর, 6 August 2023, 1357 Views,

চলারপথে রিপোর্ট :
পরিবারের সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে বড় ছেলে রমজান আলীকে কুয়েতে পাঠান ফারুক মিয়া। চার বছর পর অবস্থা একটু ভালো হলে নতুন বাড়ি করার পরিকল্পনা করে রমজান। বাবার কাছে টাকা পাঠিয়ে সেমিপাকা ঘর করতে বলে। এর কিছুদিন পর দেশে এসে বিয়ে করে। কিন্তু এবার বিদেশে ফিরে ঘর থেকে মা-বাবাকে নেমে যেতে বলে এবং তাদের ভরণপোষণ দিতে অস্বীকৃতি জানায় রমজান। এ নিয়ে পারিবারিক কলহের পরও স্ত্রীসহ অন্য সন্তানদের নিয়ে ওই বাড়িতেই ছিলেন ৭০ বছর বয়সী ফারুক মিয়া। শনিবার বাড়িতে পুলিশ গিয়ে তাঁকেসহ পরিবারের ৯ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

ঘটনাটি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য ফারুক ও তাঁর স্ত্রী ছায়েরা বেগমকে (৬৫) জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। তারা সেখানেই চিকিৎসাধীন।

ওই দিনই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহত অন্যরা। আহতরা হলেন ফারুক মিয়ার ছেলে সরাজ মিয়া (২৫) ও রায়হান মিয়া (৯), মেয়ে বিলকিস আক্তার (১৫) ও জান্নাত আক্তার (১২), ফারুকের চাচাতো ভাই শাহেদ মিয়া (৬৫), ভাতিজা আনোয়ার মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার (২৫)।

ফারুক মিয়া বলেন, ‘আমরা বুড়া-বুড়ি অনেক কষ্ট কইরা রমজানরে কুয়েত পাঠাইছি। আমরা তারে বাড়ির জায়গা লেইখ্যা দেই নাই। এ কারণে পোলার বউ দুই দিন পরপর থানা থেইক্যা পুলিশ আইন্যা আমরারে হুমকি-ধমকি দিয়া ডর লাগায়। শনিবার পুলিশ আইন্যা আমাদের ঘর থেইক্যা বাইর হইতে চাপ দেয়। আমরা বাইর হইতে না চাইলে পুলিশ লাডি দিয়া পিডায়। আমারে বাঁচাইতে আইলে দুই পোলার হাতে হ্যান্ডকাপ লাগায়। পরে আমার বউ আর ছোট দুইডা আবুইদ্যারে (দুই শিশুসন্তান) মারধর করে। পুত হইয়্যা পুলিশরে টাকা দিয়ে বাপরে লাঠিপিডা করাইল! এইডা চিন্তা কইরা আমার ঘুম হয় না।’

ছায়েরা বেগম বলেন, ‘পুলিশ ও আমার পোলার বউ একসঙ্গে চাতলপাড় ফাঁড়ি থেইক্যা নৌকা দিয়া আইছে। নৌকাত থেইক্যা নাইম্যাই আমার জামাইর হাতে হাতকড়া পড়াই লাইছে। হেরপর ইচ্ছামতন লাডি দিয়া পিডাইছে। আমারেও মারছে। আমরা পুলিশরে বেশি টাহা দিতাম পারছি না। রমজান বেশি টাহা দিয়া বাড়িত পুলিশ আইন্যা আমরারে মাইর খাওয়াইছে।’

ইউপি চেয়ারম্যান আজহারুল হক বলেন, ফারুক মিয়ার পারিবারিক সমস্যা আমরাই সমাধান করতে পারি। পুলিশ কেন একপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের মারধর করবে?

এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘গোপন খবরে জানতে পারি, জেসমিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করছে ফারুক মিয়া ও তার পরিবারের লোকজন। তাই আমরা গিয়ে ওই নারীকে উদ্ধার করেছি। এ সময় কাউকে মারধর করা হয়নি। তারা নিজেরা মারধর করে আহত হয়েছে।’

নাসিরনগর থানা ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাসিরনগরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাসিরনগর, 3 July 2024, 856 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।

আজ ৩জুলাই বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ১০০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমা আক্তার।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমেদ মোঃ কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-মামুন জানান, ২০২৩-২৪ অর্থ বছরে/২০২৪-২৫ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন উচ্চ ফলনশীল(উফশী) জাতের ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।

তার মধ্যে বুধবার উপজেলার ১টি ইউনিয়নের ১০০ জন কৃষককে দেয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে। এসব বীজ উপজেলার প্রায় ১০৬ হেক্টর জমিতে বপন করা হবে।