দুলাল মিয়া :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বইগর চকবাজারে অনুষ্ঠিত হয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের পথসভা।
পথসভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটাররা। মাওলানা জুনায়েদ আল হাবীব কুশল বিনিময় করে এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভায় তিনি জনগণের মনোবাসনা ও উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও বাংলাদেশের সার্বিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থা, কৃষক ও ব্যবসায়ীদের কল্যাণসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন। এলাকার ভোটারদের কাছে তিনি সমর্থন ও সহযোগিতা চাওয়া সঙ্গে জনসাধারণের উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মৌলানা জুনায়েদ আল হাবীবের এই পথসভা স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন শক্তি যোগ করেছে।
চলারপথে রিপোর্ট :
আজ ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান তারা।
এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা। স্বেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন আইফাত ইসলাম, আসিফ নজরুল, জান্নাত ইসলাম জেমি, ফারদিন আহমেদ হৃদয়, সজল মিয়া, জোবায়েদ, সিজান, আফিফ হুসাইন সাইম, ইরাম জাহান জাকো প্রমুখ।
আইফাত ইসলাম বলেন, ‘রিফর্ম আশুগঞ্জ’ নামে মেসেঞ্জারে আমরা একটি গ্রুপ খুলেছি। ওই গ্রুপের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার আমাদের কর্মসূচির মধ্যে ছিল বাজার মনিটরিং। এ ধরনের কার্যক্রম চলবে।
স্বেচ্ছাসেবকদের একজন আসিফ নজরুল বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষার্থে আজকের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছি।’
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আশুগঞ্জ উপজেলা প্রশসানের উদ্যোগে দিবসটি উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন এম.পি।
অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক র্অপণ, ডিসপ্লে প্রর্দশনী, পুরষ্কার বিতরণসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ভেজালের সঙ্গে কোনো প্রকার আপস করা হবে না উল্লেখ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, খাদ্য, বস্ত্র কিংবা প্রসাধনী যাই হোক বাজারে কোনোভাবেই ভেজাল পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনাসহ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি ভোক্তা সাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা চাই সবাই আইন মেনে ব্যবসা করুক। ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য পান। ব্যবসায়ীরা মূল্য ও ব্যবহারের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে ভোক্তাদের স্বস্তি দেবেন এ আশাবাদ করি।
গতকাল ৩ জুন শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উজান ভাটি হোটেলে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূল সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মেহেরুন নিছা মেহেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
অন্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পুলিশ সুপার কবি নুরুল ইসলাম বিপিএম, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দিন, কামাল আহমেদ জয় ও উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে্য ভোক্তা অধিকারের ডিজি সফিকুজ্জামান আরো বলেন, নকল ও ভেজালে ভরে গেছে বাজার। এখন অধিকাংশ আমদানি করা পণ্যে আমদানিকারকের তথ্য থাকে না। থাকে না মেয়াদও। অথচ সেটি উল্লেখ থাকা বাধ্যতামূলক। এ ধরনের সুনির্দিষ্ট তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ভোক্তাদেরকে নকল ও ভেজাল পণ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
চলারপথে রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) থেকে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ২৪ ডিসেম্বর বুধবার দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম নেয়ার সময় উপস্থিত ছিলেন সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি৷ পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
গতকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।
স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা- জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয়, ওনারা নিশ্চয় নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো. সোহেল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পারায় এই ঘটনাটি ঘটে। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের সঙ্গে রোকন মিয়ার পরিবারের লোকজনের হাতাহাতি শুরু হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া ঝাপটে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। এ সময় সোহেল গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।