ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পদে পাঁচ নেতা পদায়ন

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 29 January 2026,

দুলাল মিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখায় পাঁচজন নেতাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করায় তাদের এ দায়িত্ব প্রদান করা হয়।

নবনিযুক্ত যুগ্ম আহ্বায়করা হলেন- মোঃ সেলিম, রাতুল হাসান জিকু, মোঃ জাকির হোসেন আকবর, আজহার খন্দকার সুমন ও মোঃ মহসীন।

আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম) ও সদস্য সচিব জিল্লুর রহমানের যৌথ সিদ্ধান্তে এবং আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদায়নের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দলের আদর্শ ও কর্মসূচিকে আরও গতিশীল করতে এবং কৃষকদের অধিকার আদায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এ পদায়ন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবনিযুক্ত যুগ্ম আহ্বায়করা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সকল আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

রেড ক্রিসেন্ট ইউনিটের শীতবস্ত্র বিতরণ

আখাউড়া, বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 January 2023, 4840 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিবসটি উদযাপন উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী নি:সন্দেহে প্রসংশনীয়। তিনি রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগের জন্য ইউনিট চেয়ারম্যান ও জেলাপরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে ধন্যবাদ জানান। ইউনিটের সভাপতি আল-মামুন সরকার এর সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব মোঃ শাহআলম সঞ্চালনায় সকাল ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরমেয়র মিসেস নায়ার কবির এবং সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম ভূইয়া, প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজ উদ্দিন জামি ও সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ইউনিটের ভাইস চেয়ারম্যান জায়েদুল হকসহ ইউনিট কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
আলোচনা মেষে বীর মুক্তিযোদ্ধাসহ প্রায় দেড়হাজার দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ইংরেজি নর্ববষে পৌর মেয়র নায়ার কবিরের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 December 2022, 1963 Views,
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ সর্বস্তরের নাগরিকদের ‘খ্রিষ্টীয় নতুন বছর ২০২৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন সূর্য উঁকি দিচ্ছে পুরাতনের গ্লানি ভুলে। রাত পোহালে নতুন বছরের নতুন সূর্য।

নতুন সূর্য মানে নতুন দিন, নতুন বছর। অর্থাৎ ২০২২ সালকে পিছনে ফেলে ২০২৩ সালকে সামনের উচ্ছ্বাস।

২০২৩ ইংরেজি নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। ‘নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি-এই প্রার্থনা করি।’

নবীনগরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর, রাজনীতি, 20 December 2024, 921 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার বিকালে আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী মাঠে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহবায়ক কে.এম. মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক রাজিবুর রহমান রাজিব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক কাজী হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মেজাম্মেল হক, যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন বাবু প্রমুখ।

মনোনয়ন পর্ব শেষ হলে বুঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা : শিক্ষামন্ত্রী

জাতীয়, রাজনীতি, 22 November 2023, 1720 Views,

অনলাইন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনি মনোনয়ন পর্ব শেষ হলে বুঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা। কিংবা আমাদের বিরুদ্ধে যারা দাড়াচ্ছেন কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বুজা যাবে। আমরা চাই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করুক। একটি উৎসব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করে নিবে।

আজ ২২ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুরস্থ কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সকলের মনোনয়ন চাইবার গনতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত কিন্তু চাইবার অধিকার সবার আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৮তম জন্মদিন পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 17 April 2023, 1858 Views,

চলারপথে রিপোর্ট  :
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী উল্লাস কর ১৩৮তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে “উল্লাসকর দত্ত স্মৃতি সংসদ” ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “উল্লাসকর দত্তের সংগ্রামী জীবন ও স্মৃতি রক্ষার আন্দোলন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট কবি ও গীতিকার মোঃ আবদুল কুদদূস।

উল্লাসকর দত্ত স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক, কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও ঝিলমিল একাডেমির পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ (সিলেট অঞ্চল)-এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেন।

মূল প্রবন্ধ পাঠ করেন উল্লাসকর দত্ত স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হঠাৎ করে কেউ বিপ্লবী হয় না। বিপ্লবী হতে হলে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে হয়। বিপ্লবী হতে হলে সাহসী হতে হয়। বিপ্লবী উল্লাসকর দত্ত আজীবন লড়াই করে গেছেন। উল্লাসকর দত্ত ছোটবেলা থেকেই মানুষ এবং মাতৃভূমিকে ভালোবেসেছেন। তিনি ব্রিটিশ খেদাও আন্দোলনে নানা লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তিনি সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিলেন।

কারণ তিনি বুঝতে পেরেছিলেন সচতুর ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছাড়া পরিপূর্ণ স্বাধীনতা অর্জন সম্ভব নয়। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে তিনি মামলার শিকার হন। দীর্ঘদিন কারাগারে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেও দেশ ও বিপ্লবের চেতনা থেকে তিনি একটুও বিরত হননি।

বক্তারা বলেন, উল্লাসকর দত্ত একটি অখন্ড ভারত চেয়েছিলেন। একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। যে দেশে সকল মানুষ ধর্ম, বর্ণ, জাত-পাতের ভেদাভেদ ভুলে সুখে শান্তিতে বসবাস করবে। উল্লাসকর দত্তের এই মহৎ উদ্দেশ্য আজও সফল হয়নি। তাই উল্লাসকর দত্তের বিপ্লবও শেষ হয়ে যায়নি।

এজন্য উল্লাসকর দত্তের বিপ্লবী ও দেশাত্মবোধের চেতনা আমাদের সবাইকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বক্তারা স¤প্রতি উল্লাসকর দত্তের বসত বাড়িটি প্রত্নতত্ত্ব দপ্তরের আওতায় নিয়ে আসায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তারা উল্লাসকর দত্তের বসভিটা বাঘাবাড়িতে একটি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান। অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।