চলারপথে রিপোর্ট :
নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সাবেক মেম্বার জিতু মিয়া হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯-সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়ার একটি মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ধরমন্ডল গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ তাহের মিয়া (৫০) ও নসাই মিয়া (৫৫), একই গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে নাসির মিয়া (২২) ও মোঃ রাকিবুল ইসলাম প্রকাশ রাহিমুল ইসলাম (২৪)। তাদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিতু মেম্বার বিভিন্ন সময় আসামীদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে আসামীরা তাকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি রাতে জিতু মেম্বার তার বাড়ি থেকে ধরমন্ডল বাজারে যাওয়ার পথে অটো স্ট্যান্ডের কাছে পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা আসামীরা জিতু মেম্বারকে জিম্মি করে অপহরণ করে আসামী আলমগীরের মার্কেটের সামনে নিয়ে বেদম মারধোর করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আসামীরা চলে যায়। পরে জিতু মেম্বারের আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিতু মিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে ভাসমান বেডে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজি ও মসলা ফসলের উৎপাদন কলা-কৌশলের উপর মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ আজ ১০ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া মাদ্রাসা মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ) সরেজমিন গবেষণা বিভাগ কুমিল্লার আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষনা কেন্দ্রের পরিকল্পনা ও মূল্যায়ন বারীর (জয়দেবপুর গাজীপুর) পরিচালক ড. দেলোয়ার আহমেদ চৌধুরী। ভাসমান সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আর.এ.আর.এম ড. বিমল চন্দ্র কুন্ডু, কৃষি গবেষণা কেন্দ্রের মৌলভী বাজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হায়দার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কৃষিবিদ মোঃ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি গবেষণা কেন্দ্রের কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সাইদুর রহমান, বৈজ্ঞানিক সহকারী হুসাইন কবির, কৃষক মোঃ আলী আসাদ, আরিচা বেগম ও শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক-কৃষানিসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে নাসিরনগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে “ভাসমান বেডে সবজি ও মসলা চাষের ওপর ”কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৮ মে সোমবার দুপুরে উপজেলার নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে থেকে ২০২২ সালে পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজাহারুল হক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী।
সহকারী শিক্ষক লিটন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিক্তা রানী রায়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস.এম.সির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্যকে সম্মাননা ক্রেষ্ট ও বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শামিমা খাতুনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ মার্চ বুধবার সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে ইউসিসি‘র অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা খন্দাকার, ইউসিসি‘র চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূঁইয়া, ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সমবায়ী হুমায়ুন করীর ভূঁইয়া, অরুণ জ্যোতি ভট্রাচার্য প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম ভূঁইয়া।
সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: তাজুল ইসলাম ভূঁইয়া।
সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
মুরাদ মৃধা, নাসিরনগর :
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নুরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু ঘোপ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ম্যানিজিং কমিটি সদস্য সৈয়দ আশরাফুল আবদাল মোকাল্লিদো, রফিকুল ইসলাম খান, রিমা আক্তার, শিক্ষক আসাদুজ্জামান ভুইয়া,অমরিত লাল সরকার, চন্দন কুমার দেব প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষকলীগের বিশেষ কর্মী সভা ১১ নভেম্বর শনিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া।
উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম নূরে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা আলী আশরাফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান নূর।
এসময় কৃষকলীগের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নাসিরনগর উপজেলা কৃষকলীগ বর্তমানে আগের চেয়ে অনেক বেশী শক্তিশালী ও সুসংগঠিত। উপজেলার ১৩টি ইউনিয়নের ১২৮টি ওর্য়াডে এখন কৃষকলীগের নেতারা সক্রিয়।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) থেকে কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
কর্মী সভা শেষে আলহাজ্ব মোঃ নাজির মিয়ার সমর্থনে উপজেলা সদরে একটি র্যালি বের করা হয়।