স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইশা আফরিন সুবর্ণা (১৪) নামের এক কিশোরী বিয়ের তিনমাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরীর মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইশা আফরিন সুবর্ণা উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। নাসির উদ্দিন বলেন, তার কিশোরী মেয়ে সুবর্ণা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পার্শ্ববর্তী বিন্নিঘাট এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন (২২) তার মেয়েকে পছন্দ করতেন। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার মেয়ে সুবর্ণাকে অত্যাচার করতো মনির। বিয়ের সময় মনিরকে ১ লাখ টাকা যৌতুক দেওয়ার পর সে আরও যৌতুককের টাকা দাবি করেন। টাকা না দিলে তার মেয়েকে তালাক দিবে একথা বলেন মনির। সে কথা শুনে সুবর্ণা শনিবার বিকেলে শোবার ঘরের বাশের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, মনিরের চাপের কারণে তার মেয়ে সুবর্ণাকে বিয়ে দিতে হয়। মনিরের কারনে তার মেয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চলারপথে রিপোর্ট :
প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) শিক্ষা বৃত্তি ২০২৩ এর পক্ষ থেকে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল এর বাড়ির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কালিকচ্ছ (উ:) মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, সরাইল পাইলট (উ:) বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মানবন্ধন পাল।

প্রধান বক্তা ছিলেন গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেওয়ান রওশনারা লাকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: অহিদুজ্জামান লস্কর অপু।
অনুষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীকের ৩ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশের পিতা মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর ইন্টার্ন কমান্ড কাউন্সিলের প্রধান সংগঠক ছিলেন। বঙ্গবন্ধুর প্রিয় কর্মী ও সহচর এবং সাবেক জেলা রেজিস্ট্রার (ভূমি) ছিলেন।
চলারপথে ডেস্ক :
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, সংসদীয় দলের বৈঠকে তিনি সংসদীয় দলের পক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা অর্পণের প্রস্তাব করেন। সেটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এখন ঐক্যের প্রতীক প্রধামন্ত্রী শেখ হাসিনা সব জল্পনা কল্পনার অবসান ঘটাবেন।
জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের বক্তব্য দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এর আগে দলের প্রার্থী কে তা প্রকাশ করা হবে না। সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের এলাকামুখী হতে বলেন। তিনি বলেন, উন্নয়ন কাজ চলছে, চলবে। কিন্তু মানুষের কাছে ভোট চাইতে হবে।
চলারপথে রিপোর্ট :
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনের ধাক্কায় রবিউল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। কানে হেডফোন গুঁজে রেললাইনে হাঁটার সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিউল মামার বাসায় বেড়াতে এসে রাতে কানে হেডফোন গুঁজে গান শুনে রেললাইনে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক বলেন, ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত কওমী প্রজন্ম।
১৯ আগস্ট দুপুর ১২টার দিকে বৃষ্টির মাঝেই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের মাওলানা কাজী সাইফুর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত কওমী প্রজন্মের মুখপাত্র মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি হাবিবুর রহমান আরিফী, মাওলানা হাবিবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম নুরী, মাওলানা এনামুল হাসান শহীদ বাড়িয়া, মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী, মাওলানা জহিরুল ইসলাম গাজী, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা শফিউদ্দিন, মাওলানা হাফেজ আব্দুর রাকিব, এস এম ফরহাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাবেক গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদিরসহ অন্যদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এমপির নির্দেশে দিনমজুর শ্রমিক, আলেম-ওলামাসহ সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে অমানষিক নির্যাতন চালানো হয়। অবিলম্বে সকল সন্ত্রাসী এবং হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি নির্দিস্ট সময়ের মধ্যে জেলার হেফাজত ইসলামের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।