অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সরাইল, 18 December 2022,

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়ককে অজ্ঞাত এক পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আশিষ চন্দ্র দাস (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সরাইল নোয়াগাঁও গোগদ (ইসলামাবাদ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি আশিষ নিজেই চালাচ্ছিল। আশিষ চন্দ্র দাস সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের দাসপাড়া এলাকার শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে ও পুলিশ জানান, রাত সাড়ে ৮টার দিকে গোগত (ইসলামাবাদ) এলাকায় অজ্ঞাত এক পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশিষ চন্দ্র দাস গুরুতর আহত হয়। তারপর রাস্তার পাশে দাড়িয়ে থাকা পিকআপের চালক আলম আহত আশিষ চন্দ্র দাসকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. আওয়াতিফ ইবনে মাতিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জরুরি বিভাগে চিকিৎসক মো. আওয়াতিফ ইবনে মাতিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিষ চন্দ্র দাস মারা যায়। পরে লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছি। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

দীর্ঘ ৫২ বছর পর সরাইলের গোয়ালদীঘির গর্ভে বিলীন হয়ে যাওয়া রাস্তা মেরামত

সরাইল, 26 December 2022, 1952 Views,
মোঃ শরীফ উদ্দিন বক্স, সরাইল থেকে :
৫২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি রাস্তা মেরামত হয়েছে। দীর্ঘদিনের চাহিদা, আক্ষেপ ও দাবির মুখে অবশেষে ইউনিয়ন পরিষদই ৬৬০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থের এই রাস্তাটি মেরামত করে দিয়েছে। দীর্ঘ ৫২ বছরে দাবী পূরণ হওয়ায় আনন্দে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়নের গোয়ালদিঘী এলাকার মানুষজন। রাস্তাটি মেরামত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে এতে পূর্বপাড়ার লোকজনের সরাইল সদরের সাথে সরাসরি সংযোগ যেমন ঘটেছে তেমনি স্থানীয় বাজারসহ ফসলের মাঠে যাতায়াত ও ফসল ঘরে তুলতে দুর্ভোগও কমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান- স্বাধীনতার পর থেকেই এই রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। কালক্রমে রাস্তাটি গোয়ালদীঘির খালে বিলীন হয়ে যায়। রাস্তার মাটি খালে চলে যাওয়ায় দিঘীর তলদেশ ভরাট হয়ে বন্ধ হয়ে যায় নৌচলাচলের পথও। এমন পরিস্থিতিতে উপজেলা সদরে যাতায়া, প্রত্যন্ত অঞ্চলের সুবিস্তৃত ফসলের মাঠে যাতায়াত ও ফসল ঘরে তোলার সুবিধার্থে রাস্তা মেরামতের দাবি ছিল দীর্ঘদিনের। ৫২ বছরে দেশ অনেক এগিয়ে গেলেও গোয়ালদিঘী সংলগ্ন রাস্তাটি আর মেরামত হয়নি। অবশেষে রাস্তাটি মেরামত হাসি ফুঁটেছে করায় এলাকাবাসীর মুখে।
স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী এক যুবক বলেন আমাদের একমাত্র রাস্তাটি জন্মের পর থেকে কোন রকম উন্নয়ন দেখিনি, রাস্তাটির মাটি ভরাট হওয়ায় আমাদের চলাচলে দূর্ভোগ কমেছে। ফসলগুলোও সুন্দরভাবে বাড়িতে আনতে পারবো।

একই পাড়ার বাসিন্দা প্রবীন কোয়াদ হোসেন (৬৫) বলেন- এই প্রথম দেখলাম রাস্তার ভরাট করে মেরামত করেছে বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সদস্য জিয়াউর রহমান। তিনি ইউপি পরিষদকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউপি সদস্য জিয়াউর রহমান জানিয়েছেন- চুন্টা পূর্বপাড়া জনসাধারণের স্থানীয় গ্রাম্য বাজার ও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি স্বাধীনতার পর চুন্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রথম মেরামত করা হয়েছে।
চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছেন- এই রাস্তাটি পুর্বপাড়ার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা। এটির সংস্কার হওয়ায় দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। তিনি বলেন- ৬৬০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থের এই রাস্তাটি নির্মাণ ব্যায় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। পরিষদ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

শহীদ বুদ্ধিজীবী বকুল মিয়ার স্মরণে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ 

সরাইল, 14 December 2022, 1995 Views,
সৈয়দ কামরুজ্জামান:
ব্রাহ্মনবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সকালে সরাইল উপজেলা সদরের আলীনগর গ্রামের কৃতি সন্তান ৭১ সালের ৬ ডিসেম্বর  পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার স্মরণে এক দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সদস্য মুরাদ মিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সাংবাদিক সিরাজ সহ মরহুমের পরিবারের স্বজন ও এলাকা বাসী উপস্থিত ছিলেন।

সরাইলে ট্রাক্টরচাপায় অটোরিকশা যাত্রী নিহত

সরাইল, 20 April 2024, 1139 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাক্টর চাপায় সুলতান (২৩) নামের এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

আজ ২০ এপ্রিল শনিবার দুপুরে সরাইল-নাসিরনগর সড়কে ধরন্তি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান হবিগঞ্জ জেলার লাখাইয়ের আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সুলতান সহ আরো কয়েকজন একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে নাসিরনগর থেকে খাটিহাতা বিশ্বরোড যাচ্ছিল। পথিমধ্যে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুলতান নিহত হয়। এ ঘটনায় আরো ৪ জন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরো জানান, নিহতের মরদেহ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে।

সরাইলে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ২

সরাইল, 30 March 2024, 1213 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে সারোয়া উরপে লাল খাঁ (২৫)।

এ ঘটনাটি ঘটেছে ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১০টায় সরাইল উপজেলার সদরের বড্ডাপাড়া কুমার বাড়ি সংলগ্ন সড়কে।

এসময় ঘটনাস্থলে হত্যাকাণ্ডের সাথে জড়িত জসিম মিয়া (৩৭) নামে একজনকে ছুরিসহ হাতেনাতে এলাকার জনতা আটক করে সরাইল থানা পুলিশের হাতে তোলে দেন। একজন পালিয়ে যায়। পরবর্তীতে আটক জসিম’কে জিজ্ঞাসাবাদ শেষে তাৎক্ষনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূলহোতা আলামিন (৩৫) কে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রাম থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, লাল খা হত্যাকাণ্ডে গ্রেফতার জসিম মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নরসিংসার এলাকার নুর মিয়া’র ছেলে, সে উপজেলা সদরের সৈয়দটুলা (হাফিজটুলা) এলাকায় শ্বশুর মোশাররফ হোসেনের বাড়িতে বসবাস করত এবং অপর আসামি আলামিন (৩৫) বিজয়নগর থানাধীন সেজামুড়া এলাকার মৃত সফিক মিয়া’র ছেলে, তবে বর্তমানে সরাইল বড্ডাপাড়া গ্রামে মৃত হাফিজ মিয়া’র বাড়িতে ভাড়া’য় থাকে আলামিন।

নিহত লাল খা’র বুকের উপরে, নীচে এবং বামহাত মিলিয়ে মোট ৩টি ছুরিকাঘাত করে। লাল খা’র চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসেন এবং দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, এ হত্যাকাণ্ডে আটক জসিম ও আল আমিনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শাহজাদাপুর ইউনিয়নে দোয়া মাহফিল

সরাইল, 6 January 2026, 273 Views,

দুলাল মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওরা গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি ও জমিয়ত মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

মোনাজাতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। একই সাথে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ দোয়া করেন।

দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে ধারণ করে তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখবেন।