আর্জেন্টিনার জয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রং খেলা, মিষ্টি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 21 December 2022,
স্টাফ রিপোর্টার:
মেসি-মার্টিনেজ ম্যাজিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, চোখ জুড়ানো ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার খড়া ঘুচালো আর্জেন্টিনা। মেসির হাত ধরে শিরোপা পেলো আলবেসেস্তারা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিজয় ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যেন রূপ নিয়েছিল এক টুকরো আর্জেন্টিনা। সমর্থকদের মধ্যে কেবলই মেসি বন্দনা। বিশ্বকাপ ফাইনালের দুইদিন পর বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে এসে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন, রং খেলা মুখোশ, জার্সি গায়ে ভু ভু বাঁশির শব্দ আর বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠে তারা, প্রিয় দলের পতাকা নিয়ে শোভাযাত্রায় বেরিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা। এ সময় তারা ‘মেসি, মেসি’ বলে স্লোগান দেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সড়ক ছিল লোকে লোকারণ্য। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে করেছেন বিজয় উল্লাস। এতে বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আজেন্টাইন সমর্থক ভিপি হাসান সারোয়ার, ইফতেয়ার রিফাত, মেহেদী হাসান লেনিন, কাজী খাইরুল, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পরে শহরের বিভিন্ন পয়েন্টে ১ মণ মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 15 October 2023, 1162 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৫ অক্টোবর রবিবার সকাল পৌনে ১০টার দিকে জেলা শহরের টিএ রোডের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মামলা চলমান। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এরই জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রয়াত জিল্লুর রহমান ব্যতিক্রমধর্মী এক প্রগতিশীল রাজনৈতিক নেতা ছিলেন : আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 30 May 2023, 1749 Views,

চলারপথে রিপোর্ট :
জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, জেলা বিএনপি আহবায়ক প্রয়াত জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি প্রয়াত জিল্লুর রহমানকে ব্যতিক্রমধর্মী এক প্রগতিশীল রাজনৈতিক নেতা হিসাবে আখ্যায়িত করে তাঁর মৃত্যুতে তাঁর দল ও জেলাবাসী একজনযোগ্য নেতাকে হারিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জিয়ামঞ্চের লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 14 January 2025, 758 Views,

চলারপথে রিপোর্ট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া মঞ্চ গত ১০ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার আদালত চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি অ্যাডঃ আলী আজম চৌধুরী, সভায় জেলা জিয়া মঞ্চে আহবায়ক অ্যাডঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক এজিএস ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ খান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সৈকত আলী পিন্টু, যুগ্ম আহবায় মোঃ কামাল, অ্যাডঃ রুবেল ও আব্দুল করিম মাষ্টার।

সংক্ষিপ্ত আলোচনার পর দেশনেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির কামনা করে দোয়া করা হয়।

পরিশেষে আদালত চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট আদালত চত্বরে বিতরন করা হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 19 September 2025, 263 Views,

চলারপথে রিপোর্ট :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত পূজা প্রস্তুতি সভায় এসব উপহার দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, আলী আজম, সমীর চক্রবর্তী ও আশীষ পালসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল পূজাকে কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল এ দেশের মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের দূরত্ব সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। তাই আমরা সবাই মিলে বৃহৎ এ উৎসব যাতে নির্বিঘ্ন ও উৎসবমুখর হয় সে জন্য সব-সময় পাশে থাকব। এই ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের জমিদারদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, যা নতুন প্রজন্মের অনেকে জানেন না। তাদের উদ্দেশে বলতে চাই, এই আনন্দবাজার, জগৎ বাজার, অন্নদা স্কুল, রামকানাই স্কুল, নিতাই পাল উচ্চ বিদ্যালয় হিন্দু জমিদারদের দান করা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে।

আজকের এই দিনে তাদের এই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইশা আফরিন সুবর্ণা (১৪) নামের এক কিশোরী বিয়ের তিনমাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরীর মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইশা আফরিন সুবর্ণা উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। নাসির উদ্দিন বলেন, তার কিশোরী মেয়ে সুবর্ণা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পার্শ্ববর্তী বিন্নিঘাট এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন (২২) তার মেয়েকে পছন্দ করতেন। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার মেয়ে সুবর্ণাকে অত্যাচার করতো মনির। বিয়ের সময় মনিরকে ১ লাখ টাকা যৌতুক দেওয়ার পর সে আরও যৌতুককের টাকা দাবি করেন। টাকা না দিলে তার মেয়েকে তালাক দিবে একথা বলেন মনির। সে কথা শুনে সুবর্ণা শনিবার বিকেলে শোবার ঘরের বাশের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, মনিরের চাপের কারণে তার মেয়ে সুবর্ণাকে বিয়ে দিতে হয়। মনিরের কারনে তার মেয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।