শহীদ ফারুকের মৃত্যুবার্ষিকীতে জেলা ছাত্রমৈত্রীর শ্রদ্ধাঞ্জলী নিবেদন

নাসিরনগর, রাজনীতি, 25 December 2022,
স্টাফ রিপোর্টার:
৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি শহীদ ফারুকুজ্জামান ফারুকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকাল ৯টায় জেলা যুব মৈত্রীর নেতৃবৃন্দ পূর্বসূরী স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া করেন। পরে শহীদ ফারুকের বাসভবনে তাঁর মায়ের সাথে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ফারুকের মা, তিন ভাই, বোন, অসংখ্য আত্মীয়-স্বজনসহ বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক-১ কাজী তানভীর মাহমুদ শিপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসির, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সানিউর রহমান এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ফারুকুজ্জামান ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া কালীন সময়ে ছাত্র মৈত্রী’র রাজনীতির সাথে জরিয়ে পরে তখন দেশে রাজনীতির উত্তাল ঢেউ ১৯৯০ সালের ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারী-কর্মকর্তার সম্মিলিত উদ্যোগে স্বৈরাচার পতন উপলক্ষে আনন্দ মিছিল করে সেই মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রকাশ্যে ও পরিকল্পিত ভাবে শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর বিরুদ্ধে মেধাবী সৃজনশীল ছাত্রনেতা ফারুক তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে জামাত শিবিরের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ ডিসেম্বর মৃত্যুকে আলিঙ্গন করেন।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

বিএনপির মহাসচিব উদ্ভট কথা বলেন : আইনমন্ত্রী

আখাউড়া, রাজনীতি, 27 June 2023, 2067 Views,

চলারপথে রিপোর্ট :
গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়।

আজ ২৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস উদ্ভট উদ্ভট কথা বলা। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি এবং তাদের হোতারাই অতীতে তামাশা করেছেন।

এ সময় তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে, আইনমন্ত্রী ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় পূজামণ্ডপে চুরি করতে গিয়ে আটক নাসিরনগরের ২ জনসহ ৩ নারী

জাতীয়, নাসিরনগর, 18 January 2023, 3282 Views,
স্টাফ রিপোর্টার :
শাঁখা-সিঁদুর পরে হিন্দু নারী সেজে পূজামণ্ডপে গিয়ে অভিনব সব কৌশলে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৩ মুসলিম নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সিদ্বেস্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারীরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোঃ বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০)।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আন্দিকোট সিদ্বেস্বরী মন্দিরে পূজা চলাকালীন সময়ের ৫ জন সনাতন ধর্মাবলম্বী নারী দাবি করে তাদের গলায় থাকা সোনার চেইন চুরি হয়ে গেছে। তখন সেখানে দায়িত্বে থাকা কমিটির লোকজন সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন নারীকে সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। সেখানে গিয়ে তাদেরকে আটক করে প্রাথমিক সিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মুসলিম। অভিনব কায়দায় তারা মুসলিম হয়েও হাতে শাঁখা ও মাথায় সিঁদুর দিয়ে পূজামন্ডপে প্রবেশ করে।
অফিসার ইনচার্জ আরও বলেন- পরে নারী পুলিশ সদস্য দিয়ে তাদের তল্লাশি করে একটি ছেড়া সোনার চেইন ও কিছু নগদ টাকা পাওয়া যায়। একপর্যায় তারা চুরির বিষয়টি স্বীকার করে বলে পূজামণ্ডপে তাদেরকে ছাড়াও আরো দুই গ্রুপে ৭-৮ জন সদস্য সেখানে এসেছিলো বাকি সোনার চেইন তাদের কাছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বিজয়নগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

বিজয়নগর, রাজনীতি, 29 March 2025, 506 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মার্চ শনিবার বিষ্ণুপুর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোসেন আহামেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন রিপন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সদস্য মামুনুর রশীদ, আব্দুল জলিল সরকার, সিরাজুল ইসলাম, রেহান উদ্দিন, মোঃ বাচ্চু মিয়া,কামাল উদ্দিন,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুল আলম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ পলাশ ভুঁইয়া, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহামেদ।

আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা বিল্লাল হোসেন।

সভা পরিচালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুব সরকার।

৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগরে বিএনপির জনসভা অনুষ্ঠিত

নাসিরনগর, রাজনীতি, 23 January 2025, 731 Views,

চলারপথে রিপোর্ট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ৪টায় নাসিরনগর উপজেলা ভলাকুট বাজার মাঠে ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. বরকত উল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়ার উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ, সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. শাহ নেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি মো. ইব্রাহিম ভূইয়া রেনু, আবদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল হোসেন চকদার, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, আজিজুল রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাজী তারেক মিয়া, আলমগীর চেয়ারম্যান, আজদু মেম্বার, সৈয়দ আবু সারোয়ার, ওবায়দুল হক, মো. আব্বাস মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা নবীন দলের সভাপতি মো. আমসু মিয়া, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

নাসিরনগরে ইউসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাসিরনগর, 26 February 2025, 455 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে ইউসিসি’র অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডির উপ-পরিচালক মো: বেলাল হোসেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক কর্মকান্ড নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায় সংগঠন বা সমিতি ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে একত্রিত করার মাধ্যমে দেশের দরিদ্র মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করে।

সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন, ইউসিসি’র সাবেক চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার, ইউসিসি’র সাবেক চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূঁইয়া, ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সমবায়ী জমির উদ্দিন,পরিদর্শক মো: আক্তার মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মাসুদ রানা। সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: মাসুদ রানা।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। সভায় ইউসিসিএ লিমিটেডের সমস্যা, জনবল নিয়োগ, উন্নয়ন, নিবার্চনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।