শহরতলীর ঘাটুরায় ১৪ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, 29 December 2022,

গ্যাসের বকেয়া বিল আদায়ে বাখরাবাদের জোরালো অভিযান

 

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া গ্যাস বিল আদায়ে এবার অভিযান চালানো হয়েছে শহরতলীর ঘাটুরা এলাকায়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। অভিযানে কর্মকর্তারা ঘাটুরার ১৯টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় অবৈধভাবে নেয়া ১৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়।
জানা গেছে, বাখরাবাদের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদরের কিছু অংশ এবং সরাইলের আংশিক অংশে গ্যাসের বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। সাম্প্রতিককালে প্রতি সপ্তাহের দুইদিন বাখরাবাদের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তাগণ সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে প্রচুর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করা হয়। সম্প্রতি বাখরাবাদের প্রধান কার্যালয়ে নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় বকেয়া বিল আদায়ে আরও বেশি তৎপর হয়েছেন। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই শহরের মুন্সেফপাড়া ও সদরের রাজঘরে অভিযান পরিচালনা করে বকেয়া বিল আদায় করা হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার শহরতলীর ঘাটুরা এলাকায় ১৯টি বাড়ি পরিদর্শন করেন। এ সম ১৪টি অবৈধ গ্যাস সংযোগ পান। এসবের বৈধতা প্রমাণ করতে না পারায় কর্মকর্তারা ১৪টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানেজার (ই.এস শাখা) প্রকৌশলী শফিকুল হক, ম্যানেজার (সেলস) প্রকৌশলী কিরণ শংকর পাল, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলামসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

ছুরিকাঘাতে সাংবাদিক আশিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 9 January 2023, 1878 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডার আশরাফ উদ্দিনের ছেলে। আশিক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। নিহত আশিকের এক পুত্র সন্তান (প্রায় দেড় বছর) রয়েছে। আশিককে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন আশিকের স্ত্রীসহ পিতা-মাতা।

এদিকে ঘটনার পৌনে দুই ঘণ্টার ভেতর আশিকের প্রধান হত্যাকারী রায়হান (২৫)কে আটক করেছে পুলিশ। এর সোয়া এক ঘণ্টা পর আরেক অভিযুক্ত শাফিন আহমেদ জুনায়েদকে আটক করে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়হানকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে ও রাত ৯টার দিকে শাফিনকে আটক করা হয়। আটক রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটক শাফিনের বাড়ি শহরের মৌড়াইল এলাকায়। শাফিন ওই এলাকার আবজাল হামিদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অজ্ঞাত লাশ কবর ও রক্ত দেওয়ায় আশিক সবসময় সামনের সাড়িতে থাকতো। সোমবার বিকেলে শহরের অবকাশ পার্ক আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশা যোগে ফিরে আসছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনে একটি রিকশায় ছিল। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরীর সামনে রায়হান নামের এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। ছুরিকাঘাত করা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে আশিকের উপর হামলা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তে হত্যার রহস্য উদঘাটিত হবে।

 

খেলাধুলাই পারে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে : ইঞ্জিনিয়ার শ্যামল

খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 September 2024, 1295 Views,

চলারপথে রিপোর্ট :
ভাদুঘর অল সুপার স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সদর-বিজয়নগর আসনের ধানের শীষের কান্ডারী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে স্বৈরাচার বিরোধী দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সুস্থ শরীর গঠনে খেলাধূলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে।

কাউছার ভূইয়া সভাপতিত্বে এবং তোফাজ্জল হল ভূইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান, গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক, অ্যাডঃ তারিকুল ইসলাম খাঁন রোমা, আলী আজ্জম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক জি এস মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ- সভাপতি অ্যাডঃ আব্দুর রহিম গোলাপ, সহ- সভাপতি রাশেদুল হক, জসিম, রাশেদ কবির আকন্দ, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মুসা, অ্যাডঃ মাসুদ, মামুন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের সদস্য সচিব ইয়াছিন, দিদার, জিয়াউল, সাঈদ হাসান সানি, স্বেচ্ছাসেবক নেতা মাইনুল ইসলাম, আমিন আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, জিমি হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আদি, সহ-সভাপতি রাশেদ, কামরুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বির বাবু ছাত্রদল নেতা রায়হান মেহেদি, তানিম, সাইফুল রানা প্রমুখ।

খাটিহাতায় ইয়াবাসহ গ্রেফতার ১

সরাইল, 27 December 2023, 1070 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ নামধারি শ্রমিক নেতা আরব আলী (৩৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার খাটিহাতা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরব আলী সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে আরব আলী মোটর সাইকেলে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের সিটের নিচে লুকানো থাকা একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আফজাল হোসেন আরো বলেন, আরব আলী একজন চিহ্নিত অপরাধী। সে প্রথম জীবনে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সে টেম্পু চালাতো। এক সময় সে ডাকাত চক্রের সাথে জড়িয়ে পড়ে। তার বিভিন্ন থানায় বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মাদকের প্রায় এক ডজন মামলা রয়েছে। তিনি বলেন, আরব আলী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ প্রচার সম্পাদক।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ৯৮ বোতল ফেন্সিডিল সহ তাকে তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই মামলায় সে বেশ কিছু দিন হাজতবাস করেন ও পরে জামিনে মুক্তি লাভ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 3 July 2024, 723 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে সাদেক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে আজ ৩ জুলাই বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কলেজ গেইট এলাকায়। নিহত সাদেক মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টায় জেলা শহরের কলেজ গেইট এলাকায় পৌঁছালে সাদেক মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

কান্দিপাড়ায় মাছ বেচা কেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 August 2024, 723 Views,

চলারপথে রিপোর্ট :
মাছ বেচা কেনা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শিশু-বৃদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছে। আজ ৩১ আগস্ট শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মাইমল হাটিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা শহরের কান্দিপাড়া এলাকার মাইমলহাটির কয়েকজন বাসিন্দা শহরের আনন্দ বাজারে মাছের ব্যবসা করেন।

সকাল ১০টার দিকে আনন্দ বাজারে মাছ বেচা-কেনা নিয়ে কান্দিপাড়ার মাইমলহাটির ভাইট্টাইল্লা গোষ্ঠীর বাবুল মিয়ার সাথে একই মহল্লার মীর কাসিমের ছেলে সাগর মিয়ার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির জেরে দুপুরে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন এক অপরের পক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহত মাইমল হাটির শিপন (২২), জুয়েল মিয়া (৩২), মেঘা মিয়া (১৫), নীরব মিয়া (১২), মোঃ রাজ কুমার (২৫), আকলিমা বেগম (২৫), শামীম মিয়া (৩০), আবদুল হান্নান (৬৭), বিশাল- (২৩), সাইমন (২৪), খোদেজা বেগম (৮০) ও নিরব (১৩) কে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শিপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে আনন্দবাজারে মাইমলহাটির ভাইট্টাইল্লা গোষ্ঠীর মাছ ব্যবসায়ী হান্নাফ মিয়ার ছেলে শামীম, শাদিল, বাবুল এবং হান্নাফের ছোট ভাই জাকিরের ছেলে টিটনের সাথে আরেক মাছ ব্যবসায়ী একই এলাকার বড় গোষ্ঠীর মীর কাসিম মিয়ার ছেলে সাগর মিয়া ও তার পক্ষের শিপন মিয়ার মাছ বেচা-কেনা নিয়ে কথা কাটাকাটির ও তর্ক হয়। দুপুরের তারা কান্দিপাড়ার মাইমলহাটি এলাকায় নিজেদের বাড়িতে ফিরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বড় গোষ্ঠীর লোকজন ভাইট্টাইল্লা গোষ্ঠীর পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, মাছ বেচা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় উভয়পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।