থার্টি ফার্স্টে নাইটে ফানুসে ঢাকার ৪ জায়গায় আগুন

আন্তর্জাতিক, 3 January 2023,

স্টাফ রিপোর্টার:
কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর আকাশ ছেয়ে যায় নানা রঙের ফানুসে। আর এসব ফানুসের কারণে রাজধানীতে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস জানায়, এসব আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ চারটি আগুনের মধ্যে শুধু এক জায়গায়ই ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে। বাকি তিন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভে যায়। সোমবার (১ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, রাত ১২টার পর আমরা রাজধানীর চার জায়গায় ফানুসের কারণে আগুন লেগেছে বলে জানতে পেরেছি। সেই স্থানগুলো হলো- সদরঘাট হকার্স মার্কেটের টিনের ছাদ, লালবাগ মৌলভীবাজার মসজিদের সামনে বিদ্যুতের তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছাদ ও মানিকদি বাজারের একটি বাসার ছাদ। এর মধ্যে মানিকদি বাজারের আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ১০-১৫ মিনিট কাজ করেছিল। বাকি তিন জায়গার আমাদের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। রোজিনা আক্তার বলেন, এই চার জায়গায় আগুন লাগার ঘটনা ঘটলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
এর আগে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে যাতে ফানুস ওড়ানো না হয় এবং আতশবাজি না ফোটানো হয়ে সে বিষয়ে প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি-পটকা ফুটানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না। আপনারা জানেন, ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। তাই স্ট্রিক্টলি অনুরোধ করছি যাতে কেউ ফানুস না ওড়ায়। ফানুস ওড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

মারা গেছেন কিংবদন্তী পপ শিল্পী টনি বেনেট

আন্তর্জাতিক, বিনোদন, 21 July 2023, 2768 Views,

অনলাইন ডেস্ক :
পরপারে পাড়ি জমিয়েছেন কিংবদন্তী মার্কিন পপ শিল্পী টনি বেনেট। ৯৬ বছর বয়সে আজ ২১ জুলাই শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান।

টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) ভুগছিলেন টনি।

যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এই গায়ক। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।

আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।

পুরনো বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন

আন্তর্জাতিক, জাতীয়, 14 August 2024, 1850 Views,

অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান।

আজ ১৪ আগস্ট বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে ড. মুহাম্মদ ইউনূস ও নিজের একটি ছবি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম নিজেই।

তিনি পোস্টে লেখেন, ‘গতকাল আমার পুরনো বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা হয়েছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’

তিনি আরো লেখেন, মালয়েশিয়ার সাথে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

সংখ্যালঘুসহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ড. ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

অধ্যাপক ড. ইউনূস দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন।

গ্রিসের মাইগ্রেশন মন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, 17 July 2025, 968 Views,

অনলাইন ডেস্ক :
গ্রিসের নবনিযুক্ত মাইগ্রেশন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এথেন্সে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গ্রিক মন্ত্রী থানোস প্লেভরিসকে তার নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সফলতার কামনা জানান।

বৈঠকে গ্রিসের নতুন অভিবাসন নীতিমালা, বাংলাদেশি অভিবাসীদের সুযোগ-সুবিধা এবং অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের গ্রিসের কৃষি ও অন্যান্য খাতে অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা গ্রিসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

মন্ত্রী থানোস প্লেভরিস বাংলাদেশি কমিউনিটির নিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশি কর্মীরা গ্রিসের বিভিন্ন অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দুই দেশের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করতে উভয়পক্ষ সম্মত হন। অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে তারা একমত হন।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার-ট্রাক সংঘর্ষে ৪৮ জন নিহত

আন্তর্জাতিক, 9 September 2024, 994 Views,

অনলাইন ডেস্ক :
নাইজেরিয়ার মধ্যাঞ্চল নাইজার রাজ্যে জ্বালানি বহনকারী ট্যাংকারের সাথে ট্রাকের সংঘর্ষ ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়ার সময় ট্যাংকারের সাথে এ দুর্ঘটনা ঘটে। সূত্র : বিবিসি

দুর্ঘটনায় মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলের কাছে গণকবরে তাদের কবর দেওয়া হয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে- দুর্ঘটনা কবলিত ট্রাকে যাত্রী ও পশু ছিল। এতে অন্তত ৫০টি গবাদিপশু মারা গেছে।

এ ঘটনায় নাইজারের গভর্ণর মোহাম্মদ উমায়ু বাগো চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

তালাক দিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

আন্তর্জাতিক, 23 December 2024, 823 Views,

অনলাইন ডেস্ক :
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ব্রিটিশ-সিরিয়ান নাগরিক আসাদ-পত্নী আসমা, যিনি সিরিয়ান মা-বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন। পরে আসমা ২০০০ সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশার আল-আসাদকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল ২৫ বছর।

সম্প্রতি ক্ষমতাচ্যুৎ হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোতে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদনও নেই।

এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানায় সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে রুশ কর্তৃপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।