ব্রাহ্মণবাড়িয়া বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 3 January 2023,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজে তাদের হাতে এই উপহার তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল ছিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় ১২৫ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 7 May 2025, 656 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন ও বিএসটিআই, কুমিল্লার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এবং প্রিন্স সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে অবস্থিত আয়েশা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় অবস্থিত মেসার্স তিতাস ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা এবং শহরের লাকী বাজারের দি নিউ ঝলক জুয়েলার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আয়েশা ফিলিং স্টেশন এবং মেসার্স তিতাস ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটসমূহের অনুকূলে বিএসটিআই হতে বৈধ ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী আয়েশা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স তিতাস ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে লাকী বাজারের দি নিউ ঝলক জুয়েলার্সের ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের অনুকূলে বিএসটিআই হতে বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌ: আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, 6 November 2024, 1777 Views,

চলারপথে রিপোর্ট :
আজকে যারা জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা করছে আগামীতে তাদেরকে বিভাগীয় বা জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেখতে চাই। তিনি বলেন আমরা তোমাদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা করি তোমরা যেন ভাল মানুষ হয়ে দেশের ভবিষ্যৎ উজ্জল করবে। এ ক্ষুদে খেলোয়াড়রা খেলাধূলায় অংশ গ্রহন করে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধি করার আহবান জানান। তিনি বলেন, খেলাধূলার মান উন্নয়নে এবং নিয়মিত পরিচর্চার জন্য তৃর্ণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে জেলা ক্রীড়া অফিস যে আয়োজন করে তা প্রশংসার দাবিদার।

আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর যুব আওতায় ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম একথা বলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহ্মুদা আক্তার। ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, তেলিনগর উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় এবং ইউনাইটেড ফুটবল একাডেমী। এসময় প্রতিটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 September 2023, 1681 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের মূলহোতা ছাবিদুল মিয়াসহ (২৪) ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৯। গ্রেফতারকৃতরা হলেন ছাবিদুল মিয়া (৩৫), মো. বাবুল মিয়া (৩৭), রুবেল মিয়া (৩০), মোঃ মোস্তফা বাবু সুমন (৪২), মোঃ চুনু মিয়া (২৫), রাষ্টু মিয়া (৩২) ও মোঃ সুমন মিয়া (৩৫)। তাদের বাড়ি জেলার বিজয়নগর ও পাশ্বর্র্বতী হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ এর সদস্যরা। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের মূলহোতা ছাবিদুল মিয়াসহ ৮ জনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি ছুরি, ১টি লোহার পাত, ৩টি পাঞ্চা, ৮টি মোবাইল ও নগদ ৯৮০২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। তারা আরো জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ডাকাতির বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

তিন ছিনতাইকারীসহ গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 February 2024, 1321 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় পেশাদার তিনজন অটোরিকসা ছিনতাইকারী ও একজন গাড়ি চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সদর উপজেলার রামরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া উপজেলার কুরগাও গ্রামের মৃত গোলাম মাহমুদের ছেলে মেহেদী শেখ হীরা-(৩২)। সে একজন আন্তঃজেলা গাড়ি চোর।

অটোরিকসা ছিনতাইকারীরা হলেন, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর গ্রামের কালু মিয়ার ছেলে শান্ত প্রকাশ বাপ্পি-(২৪), একই এলাকার বাজাইন্না বাড়ির মান্নান প্রকাশ মন্নর মিয়ার ছেলে মেহেদুল-(২২), একই এলাকার মৃত মাহবুব মিয়ার ছেলে মিঠন প্রকাশ লিটন। এ ঘটনায় সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারীও চোর। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 November 2025, 387 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং এক কি.মি. এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক ও কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম খান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘ দিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভাটপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০০ ফুট গ্যাসের পাইপ উচ্ছেদ, ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক কি:মি: এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট দিয়ে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছু দিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।