বাঞ্ছারামপুরে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ ॥ থানায় মামলা

বাঞ্চারামপুর, 7 January 2023,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (১ জানুয়ারি) রাত পৌনে ৮টায় বাঞ্ছারামপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনির হোসেন বাঞ্ছারামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নতুনহাটির মরহুম আব্দুল হাকিম সিকদারের ছেলে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি ডায়েরি ও মামলা দায়ের করা হয়।
জানা যায়, বাঞ্ছারামপুর প্রতাবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মনির হোসেন ও ইমান মিয়ার উপর হামলা চালানো হয়। স্থানীয় আব্দুল কাদির মিয়ার ছেলে আমির হামজা, আব্দুল মজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া, সিরাজুল ইসলামের ছেলে ওসমান গণি, সাইজউদ্দিনের ছেলে আব্দুল কাদির, সফিক মিয়ার ছেলে এরশাদ মিয়া, বাবুল মিয়ার ছেলে মাহবুব মিয়া, সাইদুল মিয়া, জয়নাল আবেদিনের ছেলে রিয়াজুল ইসলাম, মজিবুর রহমানের ছেলে নাজিমউদ্দিন, ফোরকান মিয়ার ছেলে শরিফ মিয়া, আলমগীর মিয়ার ছেলে কামরুল মিয়া, আশাবুদ্দিনের ছেলে আরিফ মিয়া এবং ধারিয়ারচর গ্রামের সাম মিয়ার ছেলে ইমন মিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া যায়। হামলাকারীদের কাছ থেকে মনির হোসেন ও ইমান মিয়াকে বাঁচাতে গিয়ে আহত হন ইয়াছিন সিকদার, আমজাদ হোসেন, আব্দুল্লাহ, মোহাম্মদ আশিক মিয়া, জামাল সিকদার ও ফজর আলী সিকদার। হামলায় গুরুতর আহত মনির সিকদারকে প্রথমে বাঞ্ছারামপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরী ও একটি মামলা করা হয়। সাধারণ ডায়েরি নং- ৮২/২০২৩। এছাড়া ১৪৩/ ৩৪১/ ৪৪৭/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ১১৪/ ৫০৬ পেনাল কোডের আওতায় রজু করা মামলা নং-২, তারিখ- ০২.০১.২০২৩ইং।
হামলায় আহত আমজাদ হোসেন জানান, ফারুক মিয়া নানাবিধ অপকর্ম করে যাচ্ছে। তার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০১৭ সালের ১৬ জুলাই এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছিল। একই কারণে স্থানীয় রবি মিয়া ও মোশারফ হোসেন ২০২২ সালের ১৩ ও ১৫ নভেম্বর ২টি মামলা দায়ের করেন। নতুনহাটির প্রবাসী জামাল মিয়াও চাঁদাবাজির মামলা দায়ের করেন। ফারুক মিয়া অপ্রতিরোধ্য উল্লেখ করে তিনি তার নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা

বাঞ্চারামপুর, 8 November 2023, 1179 Views,

চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরের অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ৩০০ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবারের ২০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ পরিবারের মাঝে ২বান্ডিল করে ঢেউটিন ও প্রতিজনকে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও ২ হাজার শুকনো খাবার প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে ২০২৩-২০২৪ অর্থবছরের বাঞ্ছারামপুর উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবে। সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে জনগণের ভাগ্যে উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইয়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আহাদ খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুঁইয়া, সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ, তেজখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল হক বাবুল, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান উজ্জ্বল, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সাবিহা সুলতানা।

বাঞ্ছারামপুরে নদী দখল করে চলছে দেয়ালের নির্মাণ কাজ

বাঞ্চারামপুর, 17 April 2024, 937 Views,

চলারপথে রিপোর্ট :
তিতাস নদী দখল করে দেয়াল ও ঘাটলা নির্মাণকাজ চলছে। এতে নদী সংকুচিত হয়ে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী দখলের ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রামে।

বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে উৎপন্ন হয় তিতাস নদী। এর পর হোমনা সদর হয়ে রামকৃষ্ণপুর-রামচন্দ্রপুর হয়ে তিতাস উপজেলায় গিয়ে আবার তিতাস নদীর সঙ্গে মিলিত হয় নদীটি। রামকৃষ্ণপুর অংশ থেকে আরেকটি শাখা নদী ভুরভুরিয়া, ঝুনারচর, কলাকান্দি, নিজকান্দি, ফরদাবাদ, পূর্বহাটি, পিপিরিয়াকান্দা, দূবাচাইল, বাজেভিশারা, ভিটিভিশারা গকুলনগর ও ইমামনগর গিয়ে শেষ হয়। এই নদী ব্যবহার করে হাট-বাজারে পণ্য পরিবহন করে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু রামকৃষ্ণপুর ওয়াই সেতুর উত্তরে ঝুনারচর গ্রামে নদীর জায়গা দখল করে বালু ফেলে ভরাট করে দেয়াল ও ঘাটলা নির্মাণ করা হচ্ছে। ঝুনারচর গ্রামের মোখলেছুর রহমানের বিরুদ্ধে এ নির্মাণকাজের অভিযোগ উঠেছে।

ঝুনারচর গ্রামে গিয়ে দেখা গেছে, রামকৃষ্ণপুর থেকে ফরদাবাদ গ্রামের দিকে গেছে তিতাস নদীর একটি শাখা। রামকৃষ্ণপুর থেকে ৫০০ মিটার উত্তরে ঝুনারচর গ্রামের দক্ষিণ পাশে নদী দখল করে দেয়াল ও ঘাটলা নির্মাণকাজ চলছে। তীর থেকে নদীর ভেতরে ৭-৮ ফুট দখল করে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এর পরও আরেকটি দেয়াল নির্মাণের জন্য নদীতে কয়েকটি কলাম নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ করছেন ৪-৫ জন শ্রমিক। কার নির্দেশে কাজ করছেন জানতে চাইলে ঝুনারচর গ্রামের মোখলেসুর রহমানের কথা বলেন তারা।

পরিচয় গোপন রাখার শর্তে এক নির্মাণশ্রমিক বলেন, ‘আমাদের যেভাবে বলা হচ্ছে, সেভাবে কাজ করছি আমরা। তবে এখানে দেয়াল ও ঘাটলা নির্মাণ করা হলে বর্ষাকালে নৌ চলাচল ব্যাহত হবে। পাশাপাশি দুটি বড় নৌকা চলাচল করতে পারবে না।’

ট্রলারের মাঝি জানান, তিতাস নদীর এই অংশটি এমনিতেই সরু। তার ওপর এভাবে নদী ভরাট করে দেয়াল ও ঘাটলা নির্মাণ করা হলে নৌযান চলাচল কঠিন হয়ে পড়বে।

ফরদাবাদ বাজারের ব্যবসায়ী আলম মিয়া বলেন, ‘আমরা এই নদী দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মালপত্র নিয়ে আসি। যে জায়গাটি ভরাট করা হয়েছে, সেখানে দুটি নৌকা পাশাপাশি যেতে পারবে না। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’

নদী দখলের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় মোখলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে বাড়ি করার জন্য আমার ধানের জমি ভরাট করেছি। আমার জায়গায় ওয়াল দিচ্ছি, ঘাটলাও আমার জায়গায় করতেছি। নদীর মধ্যে আমি আরও জায়গা পাবো।’ আপনি পরিমাপ করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার জায়গা আমি ভরাট করেছি, পরিমাপের কী দরকার।’

ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলামের ভাষ্য, তিতাস নদী দিয়ে নৌকায় পণ্য পরিবহন করে থাকেন ব্যবসায়ীরা। এভাবে নদী ভরাট করা হলে নৌ চলাচল ব্যাহত হবে। বিষয়টি ইউএনওকে জানানো হবে।

সলিমাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল হোসেন জানান, নদী দখলের বিষয়টি শুনেছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি সরেজমিন দেখে প্রতিবেদন দিতে বলেছেন।

বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, ‘আমি এখনই খবর নিচ্ছি। নায়েবকে পাঠিয়েছি। নদী দখলের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে : এবি তাজুল ইসলাম

বাঞ্চারামপুর, রাজনীতি, 19 March 2023, 2485 Views,

চলাপথে রিপোর্ট :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আদর্শ দেশপ্রেমিক তৈরি করবে। নিজেদের অধিকার আদায়ে অটল থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে বইটি অসামান্য ভূমিকা পালন করবে।’

বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু দেশের তরে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন বলেই দেশ স্বাধীনতা লাভ করছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন দেশের সরকার প্রধান শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির মডেলকে ফলো করছে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

হবিগঞ্জ: ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে হত্যার পেছনে পূর্ব বিরোধ

আন্তর্জাতিক, বাঞ্চারামপুর, 12 December 2022, 3187 Views,

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে কথা কাটাকাটির জেরে শহিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তির হত্যার পেছনে রয়েছে রাস্তা নিয়ে পূর্ব বিরোধ। রোববার (১১ ডিসেম্বর) নিহতের ভাই মাসুক মিয়া ১৬ জনের নাম উল্লেখ করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি রাস্তা নিয়ে পারিবারিকভাবে পূর্ব বিরোধের বিষয়টি উল্লেখ করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে শহিদ মিয়ার বাড়ির সীমানা নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লোকজনের পূর্ব বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বিবাদীরা বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের লোকজনকে হয়রানিসহ নানা রকমের হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফুটবল বিশ্বকাপের ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা নিয়ে নিহত শহিদ মিয়ার ছেলে রোকন মিয়ার সঙ্গে রুবেল মিয়ার বাকবিতণ্ডা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিলেও আসামিরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরদিন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহিদ মিয়া বাড়ির পার্শ্ববর্তী কচুবিল থেকে ধানের খড় মাথায় নিয়ে বাড়িতে ফেরার পথে একা পেয়ে কয়েকজন তার ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হন শহিদ মিয়া। পরে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দু’পক্ষের মধ্যে রাস্তা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। এর সঙ্গে খেলা নিয়ে কথা-কাটাকাটির বিষয়টি যুক্ত হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের ভাই মাসুক মিয়া ১৬ জনের নাম উল্লেখ করে বাহুবল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে ১০/১৫ জনকে অজ্ঞাত আসামিও করা হয়।
ওসি রকিবুল ইসলাম খান বলেন, মামলার তদন্তের স্বার্থে আপাতত কোনও আসামির নাম বলা যাবে না। কারণ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

বাঞ্চারামপুর, 6 January 2023, 1830 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (টেটা)সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৪নং সোনারামপুর ইউপির চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক আশকর আলী (৬০) নরসিংদী জেলার মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকার আঃ হামিদের ছেলে, একই এলাকার হাসেম মিয়ার ছেলে বাতেন মিয়া (৪৫), ছেকেন মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও ছানাউল্লাহর ছেলে খাইদর মিয়া প্রকাশ হায়দর (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুরে থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৪নং সোনারামপুর ইউপির চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে এরশাদ মিয়ার বসত ঘর তল্লাসী করে ৬টি আটিতে মোট ১২০টি বাঁশের তৈরী দেশীয় অস্ত্র টেটা (তেকাইট্টা) উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করে থাকে। তারা নরসিংদী জেলার রায়পুরায় মারামারি করার জন্য এরশাদ মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হয়েছিলো। ভাড়া করা আসামিদের আশ্রয়দানকারী এরশাদ মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।