চলারপথে রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র কিনলেন যারা তারা হলেন : সদ্য উপ-নির্বাচনে জয়ী আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদিন মইন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন, আশুগঞ্জ আওয়ামীলীগের সভাপতি হাজী সফি উল্লাহ মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী, এড. সৈয়দ তানভীর হোসেন কাউছার, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মনতু, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব এমডি জালাল মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান রতন, অ্যাড. কামরুজ্জান আনসারী, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান, জাপান যুবলীগ নেতা আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) প্রমুখ।
স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারী দলীয় নেতাকর্মী সাথে নিয়ে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র কেনার সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। এ আসনে দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। এদিকে এই আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন নিয়েছেন প্রয়াত আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল ইসলাম তুষার।
মো: রবিন, আশুগঞ্জ থেকে :
নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আশুগঞ্জ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। গতকাল ১০ মে শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান।
এছাড়া আলোচনা সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দলীয় নেতৃবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে নবগঠিত জেলা কমিটিতে ঠাই পাওয়া আশুগঞ্জের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা সকল নেতৃবৃন্দ আগামীদিন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের নেতৃত্বে কাজ করবো। দলকে সু-সংগঠিত করবো।
চলারপথে রিপোর্ট :
গ্যাস নির্ধারিত চাপে না পাওয়ায় উৎপাদনের মাঝ পথে বন্ধ হয়ে যাচ্ছে আশুগঞ্জ সার কারখানা। এতে একদিকে ব্যাহত হচ্ছে ইউরিয়া উৎপাদন, অন্যদিকে মেশিনের কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিতরণকারী সংস্থা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান।
কারখানা কর্তৃপক্ষের দাবি, সারা দেশে ইরি-বোরো মৌসুম শুরু হওয়ায় সারের চাহিদা বেড়েছে। এ সময় কারখানার উৎপাদন ব্যাহত হলে ডিলারদের সার সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গ্যাসের গ্রিড লাইনের পাইপে চাপ কম থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।
কারখানা সূত্র জানায়, কারখানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্লান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে ৪০ থেকে ৪২ বার চাপে (৫৮৮ থেকে ৬১৭ পিএসআই) দৈনিক ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন। কিন্ত ১৭ ডিসেম্বর থেকে গ্যাসের চাপ কখনও কখনও সাড়ে ৩৬ বারের নিচেও নেমে আসে। ফলে চালু কারখানা উৎপাদনের মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে।
সূত্র আরো জানা গেছে, ওভারহোলিং কাজ ও কারখানার উৎপাদন বিভাগে গ্যাস সরবরাহ না থাকায় সাড়ে ৯ মাস ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ পাওয়ায় ১৫ ডিসেম্বর রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কিন্ত দুই দিন পর থেকে গ্যাসের চাপ কমতে শুরু করে। কখনও একটু বাড়লেও আবার তা কমতে থাকে। এতে কারখানার অ্যামোনিয়া প্লান্ট সর্বনিম্ন পর্যায়ে চালু রাখা গেলেও ইউরিয়া উৎপাদন সম্ভব হচ্ছে না।
বিজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, দেশে গ্যাসের উৎপাদন ও এলএনজি আমদানি কম থাকায় গ্যাসের গ্রিড পাইপ লাইনে চাপ কম।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুনীল চন্দ্র দাস বলেন, গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিষয়টি বিতরণকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজিডিসিএলের ডিজিএম (সঞ্চালন) প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, জাতীয় গ্রিডে বা পাইপ লাইনে গ্যাসের সরবরাহ কম থাকায় গ্যাসের চাপও কম।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মেঘনা নদীর তীর থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ ৩০ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর বাহাদুরপুর গ্রামের মেঘনা নদীতে তীরে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ৫ ডাকাততে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো কাউসার, পিতা-আবুল খায়ের, কমলপুর ভৈরব, রতন, পিতা-হেলু মিয়া, যাত্রাপুর, আশুগঞ্জ, রাবিজ, পিতা-দুলাল, কমলপুর, ভৈরব, সুমন, পিতা-নুরু মিয়া, গাছতলাঘাট, ভৈরব, দেলোয়ার হোসেন, মুন্সিপাড়া, হেমায়েতপুর, সাভার ঢাকা প্রমুখ। পুলিশ জানায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
৫ ডাকাতকে গ্রেফতার করা সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিন/চার জন ডাকাত পালিয়ে যায়। পাচজনকে গ্রেফতার করে আশুগঞ্জ থানায় এনে প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা মেঘনা নদীতে ডাকাতির কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তীতে তাদের জিঞ্জাসাবাদের ভিত্তিতে ৪০০পিস ইয়াবা এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহমেদ বলেন, এ বিষয়ে পুলিশবাদী হয়ে থানায় মামলা হয়েছে এবং দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।