ছুরিকাঘাতে সাংবাদিক আশিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 9 January 2023,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডার আশরাফ উদ্দিনের ছেলে। আশিক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। নিহত আশিকের এক পুত্র সন্তান (প্রায় দেড় বছর) রয়েছে। আশিককে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন আশিকের স্ত্রীসহ পিতা-মাতা।

এদিকে ঘটনার পৌনে দুই ঘণ্টার ভেতর আশিকের প্রধান হত্যাকারী রায়হান (২৫)কে আটক করেছে পুলিশ। এর সোয়া এক ঘণ্টা পর আরেক অভিযুক্ত শাফিন আহমেদ জুনায়েদকে আটক করে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়হানকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে ও রাত ৯টার দিকে শাফিনকে আটক করা হয়। আটক রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটক শাফিনের বাড়ি শহরের মৌড়াইল এলাকায়। শাফিন ওই এলাকার আবজাল হামিদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অজ্ঞাত লাশ কবর ও রক্ত দেওয়ায় আশিক সবসময় সামনের সাড়িতে থাকতো। সোমবার বিকেলে শহরের অবকাশ পার্ক আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশা যোগে ফিরে আসছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনে একটি রিকশায় ছিল। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরীর সামনে রায়হান নামের এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। ছুরিকাঘাত করা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে আশিকের উপর হামলা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তে হত্যার রহস্য উদঘাটিত হবে।

 

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

২৫ ডিসেম্বর অষ্টগ্রাম সিরাজুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন

ধর্ম, ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 December 2024, 1806 Views,

দুলাল মিয়া :
অষ্টগ্রাম সিরাজুল উলূম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৫০ তম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২৫ ডিসেম্বর বুধবার বাদ আছর হতে মাদ্রাসা ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া এর প্রিন্সিপাল উত্তাজুল আসাতিজা, পীরে কামেল আল্লামা মুফতী মুবারকুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল-হাবিব।

প্রধান বক্তা থাকবেন মাওলানা তাফহীমুল হক্ব, হবিগঞ্জ।

বিশেষ বক্তা থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া সিরাজিরা দারুল উলুম জাদুঘর এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দীন কাসেমী, মাওলানা কামাল উদ্দীন দায়েমী, নারায়ণগঞ্জ, চান্দিয়ারা দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ্ সাদী।

আমন্ত্রিত উলামায়ে কেরাম থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া তাহাফ্ফুজে খতমে নবুওয়াত এর সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাও: শফিকুল ইসলাম, অষ্টগ্রাম সিরাজুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতী হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া সিরাজিয়া দারুল উলূম ভাদুঘর এর মুদাররিস হাফেজ মাও: ইসহাক্ব সিরাজী, অষ্টগ্রাম সিরাজুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুল ইসলাম।

উক্ত ইসলামী মহা সম্মেলনে উপস্থিত হয়ে দ্বীন আখেরাতের অশেষ নেকী হাসিল এবং সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সিদ্ধান্তেই সোনার বাংলা গড়ার ভিত তৈরি হয়েছিল : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 9 August 2023, 3065 Views,

চলারপথে রিপোর্ট :
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে স্থাপন করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে।

আজ ৯ আগস্ট বুধবার দুপুরে তিতাস গ্যাস ফিল্ডের ১নং কূপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মৃতি ফলকটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় করে রাখতেই তার স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে তিতাস গ্যাস ফিল্ডসহ পাঁচটি গ্যাস ফিল্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে শাহাদাত বরণের মাত্র ছয় দিন আগে বঙ্গবন্ধুর পাঁচটি গ্যাস ফিল্ড কেনার ঐতিহাসিক সিদ্ধান্তেই সোনার বাংলা গড়ার ভিত তৈরি হয়েছিল। বঙ্গবন্ধুর দূরদর্শিতার জন্যই অর্থনৈতিকভাবে বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন প্রমুখ।

স্মৃতিফলক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সকল কূপ থেকেই গ্যাস উত্তোলনের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যেসব কূপ বন্ধ আছে, সেগুলো জরুরি ভিত্তিতে চালুর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া তিতাসের নতুন আরও কিছু কূপ অনুসন্ধান এবং বর্তমানে যে স্তর রয়েছে তারচেয়ে আরও গভীরে গিয়ে গ্যাস উত্তোলনের চেষ্টা করছি আমরা।

অনুষ্ঠানে বিজিএফসিএল, পেট্রোবাংলা, গ্যাস ফিল্ডস এবং বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বহুজাতিক প্রতিষ্ঠান শেল অয়েলের কাছ থেকে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাশটিলা গ্যাস ফিল্ড কিনে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কেনা পাঁচটি গ্যাস ফিল্ডের মধ্যে তিনটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীনে। আর পাঁচটি গ্যাস ফিল্ডে বর্তমানে মজুত আছে ৫ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। যার বাজারমূল্য ৩ লাখ ১৭ হাজার কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 December 2023, 1282 Views,

চলারপথে রিপোর্ট :
দৈনিক ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথিছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি ও নাট্যকার আবদুল মান্নান সরকার।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আ ফ ম কাউসার এমরান, দীপক চৌধুরী, সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, আশিকুল ইসলাম, ফরহাদুল ইসলাম পারভেজ, হাবিবুর রহমান পারভেজ, ইত্তেফাকের সরাইল উপজেলা প্রতিনিধি জুলকার নাইন ও ইত্তেফাকের বিজয়নগর উপজেলা প্রতিনিধি জিয়াদুল হক । অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের ভূমিকা ছিল অপরিসিম।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অনুর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 May 2024, 2243 Views,

চলারপথে রিপোর্ট :
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত আজ ২৩ মে বৃহস্পতিবার সকাল ১০টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ (বোডিং মাঠ) সংলগ্ন পুকুরে অনুর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।

জেলা ক্রীড়া অফিসার মাহ্মুদার আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আবুল কাসেম।

উদ্বোধনীয় অনুষ্ঠান পরিচালনায় করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মোঃ আতাউর রহমান পলাশ।

এসময় বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 January 2026, 339 Views,

চলারপথে রিপোর্ট :
খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌলভীপাড়াস্হ রেস্টুরেন্টে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী সৈয়দ এমরানুর রেজা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শেকড়ের বন্ধনের সংগঠক মো. জসিম উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক ভিপি আবু শামীম মো. আরিফ, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ভিপি জহিরুল ইসলাম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীনসহ শেকড়ের বন্ধনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল বাছির।