এবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বিনোদন, 16 January 2023,

ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে প্রথম ম্যাচে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেই জয় যে অঘটন ছিল না, বাংলাদেশের মেয়েরা সেটি দেখিয়ে দিলো পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে।

বেনোনিতে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ১৬ জানুয়ারি সোমবার শ্রীলঙ্কাকে ৯ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

ম্যাচে টসভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রথমে তাদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে টস হারলেও ব্যাটিংটা দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। ২ উইকেটেই গড়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

মিষ্টি সাহাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন আফিয়া প্রত্যাশা। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে ১২তম ওভারে আউট হন ৫৩ করে।

মিস্টি অবশ্য তার মতো খেলতে পারেননি। ২৪ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ওই ওভারেই সাজঘরে ফেরেন। কিছুটা চাপে পড়ে দল।

সেখানে দাঁড়িয়ে দিলারা আক্তার আর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং। উইকেটরক্ষক দিলারা আক্তার ২৭ বলে করেন অপরাজিত ৩৬ রান। হাফসেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। ২৮ বলে তার ৫০ রানের মারকুটে ইনিংসে ছিল ৩ চার আর ২ ছক্কার মার।

রান তাড়ায় নামা শ্রীলঙ্কার ২৪ রানেই ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই চাপ সামাল দেন অধিনায়ক বিশ্বি গুনারত্নে আর দেওমি ভিহাঙ্গা। একটা সময় মনে হচ্ছিল, তারা হয়তো বাংলাদেশকে হারিয়েই দেবেন।

১৭তম ওভারে দেওমিকে (৪৪ বলে ৫৫) এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক বিশ্বি। তবে শেষরক্ষা করতে পারেননি। ৫৪ বলে ৮ চার আর ১ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। ৪ উইকেটে ১৫৫ রানে থামে লঙ্কানদের ইনিংস।

মারুফা আক্তার ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। দিশা বিশ্বাস এক উইকেটে ৪ ওভারে খরচ করেন ৪৪ রান।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

সাইফ আলির অস্ত্রোপচার শেষ, শরীর থেকে ছুরির ফলা বেরুলো

বিনোদন, 16 January 2025, 760 Views,

অনলাইন ডেস্ক :
ছুরিকাহত সাইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল সূত্রে ভারতের সংবাদমাধ্যম জানায়, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির ফলা বের করে এনেছেন। কসমেটিক সার্জারি করা হয়েছে তার ক্ষত অংশে।

জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, ছয়টি ক্ষত রয়েছে অভিনেতার শরীরে। এর মধ্যে দুইটি ক্ষত বেশ গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন
বলিউড থেকে নার্গিস ফাখরি যে কারণে দুরে সরে যান

অন্যদিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, বুধবার রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে হামলা করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ডাকাতির উদ্দেশেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। ওই দুর্বৃত্ত সাইফকে ছুরি দিয়ে কুপিয়েছে। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। তবে যে ব্যক্তি সাইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়। জানা গেয়েছে, আটক তিনজনই অভিনেতার বাড়িতে কাজ করেন।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সাথে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। চলছে ঘটনার তদন্ত।

আরও পড়ুন
শীগ্রই ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন যাত্রাবিরতি করবে ব্রাহ্মণবাড়িয়ায়

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে ঢোকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ডাকাতির উদ্দেশেই এই অনুপ্রবেশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই দুর্বৃত্ত সাইফকে ছুরি দিয়ে কোপায়। তার পরই জখম অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের ওই হাসপাতালে।

মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি বাড়িতে থাকেন সাইফ। সেখানে তার সঙ্গে থাকেন অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা যখন ওই বাড়িতে ঢোকে, সেই সময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শব্দ পেয়ে সবাই উঠে পড়লে ওই দুর্বৃত্ত সেখান থেকে বেরিয়ে যায়।

দুবাই রাজকন্যার বিলাসী জীবন

আন্তর্জাতিক, বিনোদন, 23 January 2023, 3306 Views,
সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। এছাড়াও তার আরেকটি পরিচয় তিনি দুবাইয়ের শাসক। বিলাসবহুল জীবনযাপনের জন্য তার কন্যা মাহরা পরিচিত। তিনি বরাবরই তার জীবন যাপন নিয়ে মানুষকে জানাতে পছন্দ করেন।

ঘোড়া ও গাড়িপ্রীতি রয়েছে এই রাজকন্যার। পৃথিবীতেই বিলাসী জীবনের স্বর্গ বানিয়েছেন তিনি। তার বাবাও ব্যাপক ঘোড়া পছন্দ করেন। ফ্যাশন সচেতন মাহরা সংযুক্ত আরব আমিরাতে নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

ফ্যাশন শিল্পের প্রতি মাহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। ক্রমবর্ধমান ফ্যাশন শিল্পের আঞ্চলিক ডিজাইনারদের তিনি ব্যাপক সমর্থন দেন।

ঘোড়ায় চড়া মাহরার অন্যতম শখের একটি। জানা যায়, তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে। যেগুলোর পেছনে বছরে কোটি কোটি টাকা ব্যয় করেন তিনি। এছাড়া তার বাড়িতে রয়েছে দুইটি রয়েল বেঙ্গল টাইগারও।

বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ার এর নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে। যার মূল্য প্রায় হাজার কোটি টাকা। ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউসহ বিশ্বের নামীদামী গাড়ি তার গ্যারেজে রয়েছে।

১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি দুবাইয়ে জন্মগ্রহণ করেন মাহরা। ৫.৭ ইঞ্চি লম্বার এই রাজকন্যা হাসি দিয়ে যে কারও মন জয় করে নিতে পারেন। বিলাসী জীবন যাপন ছাড়াও উদ্যোক্তা হিসেবে তার খ্যাতি রয়েছে।

এছাড়া মানবিক কাজের অনেক সময় ব্যয় করেন মাহরা। তিনি এখনও অবিবাহিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফলোয়ার রয়েছে তার।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শেহজাদ

বিনোদন, 2 July 2023, 1403 Views,

অনলাইন ডেস্ক :
নিষেধাজ্ঞা কাটিয়ে দেড় বছরেরও বেশি সময় পর আফগানিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ।

আগামী ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ফেরানো হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে।

সিলেটে অনুষ্ঠেয় ম‍্যাচ দুটির জন্য রোববার দল ঘোষণা করে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৬ জনের দলে শেহজাদের সঙ্গে ফিরেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইও।

আফগানিস্তানের সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফসার জাজাই, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ ও উসমান গনি।

টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন ওয়াফাদার মোমান্দ। গত বছরের জুলাইয়ের পর কোনো ২০ ওভারের ম্যাচ খেলেননি ২৩ বছর বয়সি মিডিয়াম পেসার। ক্যারিয়ারে ১৮ টি-টোয়েন্টি খেলে তার শিকার ১৫ উইকেট।

আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ ও মুজিব উর রহমান।

এশিয়া কাপ খেলতে শ্রীলংকায় পৌঁছাল বাংলাদেশ

বিনোদন, 27 August 2023, 1367 Views,

অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ খেলতে আজ ২৭ আগস্ট রবিবার সকালে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বিকালে কলম্বো বিমানবন্দরে পৌঁছান সাকিব আল হাসানরা।

বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে।

টুর্নামেন্টে অংশ নিতে রবিবার দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চান পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে গণমাধ্যমকে তাসকিন বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো কিছুই সম্ভব।

এশিয়া কাপ উপলক্ষে গত ৮ আগস্ট থেকে মিরপুরে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

রাতে আসছে বিশ্বকাপ ট্রফি, কোথায়-কীভাবে দেখবেন

বিনোদন, 6 August 2023, 1398 Views,

স্পোর্টস ডেস্ক :
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। তার আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে যাত্রা শুরু করে বিশ্বকাপ ট্রফি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে।

আজ ৬ আগস্ট রবিবার মধ্যরাতে ঢাকায় আসছে সেই ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন ট্রফি থাকবে বাংলাদেশে। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের কোন কোন স্থানে নেয়া হবে সেই সূচিও জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

তিন দিনের সফরে ট্রফি প্রদর্শনের তিনটি জায়গা ভাগ করা হয়েছে।

বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৭ আগস্ট অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে বিকেল ৩টায়। সেখান থেকে ফিরে হোটেলে রাখা হবে।

পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।

শেষের দিন (৯ আগস্ট) ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।

বেশি সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।