সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ২০ জানুয়ারি শুক্রবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ৭৩ শুভ জন্মিদন উপলক্ষে গবীর ও অসহায় ২০০শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, কেক ও মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোঃ রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।
আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালউদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলালউদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি অ্যাড. মোঃ ওসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক বাবুল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি নিয়াজ মাইনুদ্দিন খান পাশা, মোঃ জাহাঙ্গীর হোসেন, শামীমা আক্তার, শহর কমিটির সভাপতি অ্যাড. শহীদুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হাব্বীুর রহমান মিন্টু, আফরিন সুলতানা জুই, অর্থ সম্পাদক বাবুল, দপ্তর সম্পাদক কিশোর খাদেম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কাজী খাইরুল, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
চলারপথে রিপোর্ট :
রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে সাড়ে ৩’শ চক্ষুু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এতে সহযোগিতা করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের পাইকপাড়াস্থ সানসাইন এডুকেশন হোমে দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মনিরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. ফখরুজ্জামান ভূইয়া, রোটারিয়ান ডা. মোহাম্মদ মনির হোসেন, রোটারিয়ান রুহুল আমীন ভূইয়া বকুল, রোটারীয়ান ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, রোটারিয়ান সাংবাদিক মো: শাহাজাদা, রোটারিয়ান আনিসুর রহমান, রোটারীয়ান আশরাফ আহমেদ, রোটারিয়ান ডা. মোঃ শওকত হোসেন, রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান, রোটারীয়ান ডাঃ ইয়ামালী খান, রোটারীয়ান ক্ষমা রানী কর, রোটারীয়ান খসরু মিয়া, রোটারিয়ান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, রোটারিয়ান হুমায়ুন কবির প্রমুখ।
চক্ষুু শিবিরে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা: মালিক ইফতেখার সিদ্দিকী ও ডা: ফাতেমা সহ আরো কয়েকজন চিকিৎসক দিনব্যাপী ৩৫০ জন চক্ষুু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় এক বাসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১০ হাজার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকায় আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের কথা থাকলেও নিজ বাসায় ভেজাল গুড় প্রস্তুত করে আসছিল। আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোঁটা ছিল না। তারা আখের পরিবর্তে মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিল।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করারর জন্য তাদের সতর্ক করা হয়। এসময় মিষ্টির গাদ ও নিষিদ্ধ রং জনসম্মুখে ধ্বংস করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আবারো পেয়ে জনস্রোতের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ এলাকায় আসলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও বারবার নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করেই তিনি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন তিনি।
আজ ২৭ নভেম্বর সোমবার বিকাল ৫ টায় তিনি শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি পালন করেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, সড়ক পরিবহন শ্রমিকলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সহ বিপুল পরিমান সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় হাজার হাজার নেতাকর্মীরা যে উচ্ছাস দেখিয়েছে তাতে আমি অভিভূত, কৃতজ্ঞ। আপনারা বারবার আমাকে যেভাবে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেন তার ঋণ শোধ করা সম্ভব না। তিনি নেতাকর্মীকে ধৈর্য ও শৃঙ্খলার সাথে মাঠে-ময়দানে জনতাকে সাথে নিয়ে কাজ করবার আহবান জানান।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজি মো. হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, অ্যাড. মাহবুবুল আলম খোকন, গোলাম মহিউদ্দিন খান খোকন, শেখ মো. মহসিন, সৈয়দ নজরুল ইসলাম, তানজিল আহমেদ, মহসিন মিয়া, সৈয়দ মিজানুর রেজা, স্বপন রায়, মাহমুদুর রহমান জগলু, কাচন মিয়া, সৈয়দ মো. আসলাম, ফারুকুল ইসলাম, খোকন কান্তি আচার্য, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এমএ্এইচ মাহবুব আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ সভাপতি অ্যাড. আবু কাউসার, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহপরান, তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও বারবার নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আবারো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া আগমনে সরাইল বিশ^রোড থেকে সহস্রাধিক মোটর সাইকেল ও অন্যান্য গাড়ি নিয়ে হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে শহরে নিয়ে আসেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের আয়োজনে দুইশত অসহায় ও ছিন্নমূল শীতার্তের মধ্যে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২২ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রুহুল আমীন।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এটা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের একটি ভালো উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা সাংবাদিকতার পাশাপাশি জনহিতকর কাজ করে থাকেন। তিনি বলেন, প্রেসক্লাবের প্রতিটি ভালো ও মহৎ কাজের সাথে জেলা প্রশাসন সহযোগীতা করবে।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ১০০টি ইউনিয়নে ইতিমধ্যেই কম্বল বিতরণ করা হয়েছে। আরো কম্বল বিতরণ করা হবে। তিনি প্রচন্ড এই শীতে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭, বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা ও শিশু বিষয়ক এক ওরিয়েন্টেশন আজ ১১ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বিধিমালা ২০১৮ নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভীন।
জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর সিইএমবি প্রকল্পের বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস।
বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ভিকারুন্নেছা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাংবাদিক জয়দুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসপার জেলা সমন্বয়কারী গোলাম ছরওয়ার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, বাল্য বিয়ে বন্ধে সচেতনতার কোন বিকল্প নেই। তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধে ইমাম ও পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। জনগনকে সচেতন করতে হবে। আমরা সবাই যদি বাল্য বিয়ে বন্ধে যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব। তিনি সাংবাদিকদেরকে এ ব্যাপারে লেখনীর মাধ্যমে জনগনকে সচেতন করার আহবান জানান। ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।