উপনির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে সরাইলে দিনভর প্রশিক্ষণ

সরাইল, 22 January 2023,

সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচন ৮১টি কেন্দ্রেই হবে ইভিএম মেশিনের মাধ্যমে। আর এ লক্ষ্যে সরাইল উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানের কাজে অংশ গ্রহন করবেন এমন ৬ শতাধিক লোককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষে দিনভর প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন এমন ৬ শতাধিক লোক প্রশিক্ষণ গ্রহন করেছেন। কিভাবে মেশিন চালু করতে হবে। পুরো অপারেটিং পদ্ধতি কী। একজন ভোটার শুরূ থেকে শেষ পর্যন্ত কীভাবে ভোট প্রদানের কাজটি সহজভাবে সম্পন্ন করবেন। কি ধরণের সমস্য হতে পারে। সমস্যা সমাধানে করণীয় কী। এমন সব গুরূত্বপূর্ণ বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ কামরূল ইসলাম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

আসতে পারেনি মেরামতকারী দল : ব্রাহ্মণবাড়িয়ায় স্বাভাবিক থাকবে গ্যাস সরবরাহ

সরাইল, 20 November 2023, 1154 Views,

চলারপথে রিপোর্ট :
কুমিল্লা থেকে মেরামতকারী দল আসতে না পারায় বিতরণ পাইপ লাইনের ত্রুটি মেরামত কার্যক্রম স্থগিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

১৯ নভেম্বর রবিবার রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আখতারুজ্জামান। এর আগে গত ৯ নভেম্বর বিতরণ পাইপ লাইনের ত্রুটি মেরামতের কথা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইল উপজেলায় নয় দিন গ্যাস সরাবরাহ বন্ধ থাকার কথা জানায় বাখরাবাদ।

৯ নভেম্বর প্রেরিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে জানান, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে চার লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ইউটিলিটি সিফটিং এর আওতায় ঘাটুরা টিবিএস থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত নির্মিত ছয় ইঞ্চি ব্যাসের চার বার চাপের মূল বিতরণ গ্যাস পাইপলাইনে ত্রুটি দেখা দিয়েছে।

২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ ত্রুটি মেরামতের সময় নির্ধারণ করা হয়েছে। যে কারণে ওই সময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিশেষ কারণে নির্ধারিত সময় পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।

ডিজিএম আখতারুজ্জামান বলেন, বিশেষ কারণে কুমিল্লা থেকে কারিগরী টিম আসতে না পারায় বিতরণ লাইনে মেরামত কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। পরবর্তীতে মেরামত কার্যক্রমের নতুন সময় নির্ধারণ করে জানিয়ে দেয়া হবে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দালালসহ আটক ৫

বিজয়নগর, সরাইল, 29 October 2024, 1176 Views,

চলারপথে রিপোর্ট :
অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় দালালসহ ৫ বাংলাদেশী নাগরিকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা।

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে মাধবপুর দেবনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদপুর এলাকার মৃত গনেশ সরকারের ছেলে পরিমল সরকার (৫৫), একই এলাকার লক্ষ্মী সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও শ্যামল সরকারের ছেলে স্বপন সরকার (৪৫), বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার রায় কুমার মজুমদারের ছেলে দুর্জয় মজুমদার (১৯), মাধবপুর উপজেলা দেবনগর এলাকার মৃত আবু সামার ছেলে দালাল মোহাম্মদ আলী (৬০)।

২৫ বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দালাল মোহাম্মদ আলীর মাধ্যমে তারা ভারতে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটককৃত মানব পাচারকারী দালালসহ ৫ বাংলাদেশী নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অভিযান চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ

সরাইল, 2 March 2025, 529 Views,

চলারপথে রিপোর্ট :
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে অন্তত ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

আজ ২ মার্চ রবিবার এ অভিযান পরিচালনা করা হয়।

সরাইল উপজেলা প্রশাসন, সদর ও সরাইল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এ অভিযানের অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, যানজট নিরসনের লক্ষ্যে রবিবার বেলা ১১টা থেকে পৌনে একটা নাগাদ বিশ্বরোড এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় বুলডেজার দিয়ে ও শ্রমিক লাগিয়ে অন্তত ৪০টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়। এ সময় নতুন করে যেন আর দোকান না উঠানো হয় এ বিষয়ে স্থানীয়দেরকে সতর্ক করা হয়।

উচ্ছেদ অভিযানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অরুয়াইলে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরাইল, 1 December 2024, 655 Views,

চলারপথে রিপোর্ট :
বেসরকারি কেজি স্কুলের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা ২০২৪ অত্যন্ত আরম্ভরপূর্ণ আনন্দঘন পরিবেশে আজ ১ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ফুলকলি কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। চুন্টা, পানিশ্বর, চাতলপাড়, পাকশিমুল ও অরুয়াইল সহ মোট ৫ ইউনিয়নের ১৮টি কেজি স্কুলের ৮৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ২শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন অরুয়াইল ফুলকলি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আব্দুল হামীম। প্রায় ২ ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিক তদারকি ও পৃষ্ঠপোষকতায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তাহের উদ্দিন, অ্যাড. জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উত্তম ঘোষ, এ কে এম আল আমিন, অরুয়াইল কলেজের প্রভাষক রেহান উদ্দিন, হিরা মাস্টার প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, শিশুদের মেধাবিকাশে ছোট বেলা থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আগামী পৃথিবীর বৃহৎ পরিসরের প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরী করার প্রয়াস পাবে।

ভোটের মাঠে সাবেক দুই সংসদ সদস্যের দুই সন্তান

আশুগঞ্জ, সরাইল, 2 December 2023, 1931 Views,

চলারপথে রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোটের মাঠে নেমেছেন ধানের শীষ প্রতীকের সাবেক দুই সংসদ সদস্যের দুই সন্তান। তাঁরা হলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবুল হাসানাত আমিনী ও বিএনপির দলছুট সদ্য সাবেক সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে তৃণমূল বিএনপির মাইনুল হাসান।

মাইনুল হাসান গত বৃহস্পতিবার সরাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এ সময় সহস্রাধিক অনুসারী-সমর্থক মোটর শোভাযাত্রাসহ উপজেলা সদরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন সরাইল সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিফাত বিন জিয়া। আবুল হাসানাতের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা সদরের দুই বাসিন্দা; যারা আবুল হাসানাতে প্রার্থিতার প্রস্তাবকারী ও সমর্থনকারী হয়েছেন। ধানের শীষের সাবেক দুই সংসদ সদস্যের দুই পুত্র বর্তমানে নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে চান।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাহজাহান আলম। এখানে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হতে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আমিনপুরের বাসিন্দা। পরিবার নিয়ে থাকেন ঢাকার লালবাগে। তিনি আগে ভোটার ছিলেন আমিনপুরের। তবে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করে সরাইল উপজেলা সদরের হালুয়াপাড়ার বাসিন্দা হয়েছেন। তবে এখানে তাঁকে দেখা যায় না বলে জানিয়েছেন বাসিন্দারা।

সদ্য প্রয়াত উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সরাইল উপজেলার প্রত্যন্ত হাওরবেষ্টিত পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দলত্যাগের আগপর্যন্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। ছয়বারের মধ্যে চারবার ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মুফতি ফজলুল হক আমিনীকে ছেড়ে দেন আবদুস সাত্তার ভূঁইয়া। পরে সাত্তার টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হন।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুফতি ফজলুল হক আমিনী ৪৩ হাজার ২৬১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিমকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি একাধিকবার এ আসন থেকে বটগাছ এবং ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক জাপার জিয়াউল হক মৃধার লাঙ্গল প্রতীকের কাছে ৪৯ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় প্রতীক নিয়ে জয়ী হন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর গত ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। গত ৩০ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পর ৫ নভেম্বর আবারও উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে ২৪ হাজার ৪৬৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপজেলায় ইসলামী ঐক্যজোটের অবস্থান এখন খুব বেশি শক্তিশালী নয়। এলাকার কওমি মাদ্রাসাপন্থী লোকজন একসময় মুফতি ফজলুল হক আমিনীর অনুসারী ছিলেন। তাঁরাও এখন দুটি ধারায় বিভক্ত। বড় অংশটি বর্তমান নির্বাচন বিরোধী। এ কারণে এখানে ভোটার টানতে হাসানাত আমিনীকে বেগ পেতে হবে।

ইসলামী ঐক্যজোটের সরাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাকিব বলেন, ‘আওয়ামী লীগ ছাড় না দিলে এখানে আমাদের পক্ষে জয়ী হওয়া সম্ভব নয়। তাঁরা আমাদের তুলে নেবেন (জয়ী করবে) বলেছেন।’ তিনি বলেন, সরাইল উপজেলায় ছোট-বড় সাড়ে তিন শতাধিক কওমি মাদ্রাসা আছে। তিনি দাবি করেন, অধিকাংশ মাদ্রাসার লোকজন তাঁদের পক্ষে আছেন।

তবে ইসলামী ঐক্যজোটের পুরোনো কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে কওমি মাদ্রাসাপন্থীদের ৯০ শতাংশ এ নির্বাচনের বিরোধী। তাই এ নির্বাচনে ইসলামী কোনো দলই ভোট টানতে পারবে না।

বিএনপি নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসন একসময় ধানের শীষের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। যার কারণে ছয়বার সংসদ সদস্য হন বিএনপি নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর দল ত্যাগের পর ধানের শীষের সমর্থকেরা সাত্তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়নে এখনো সাত্তার ভক্তের সংখ্যা কম নয়। তাঁরা এখন মাইনুলের অনুসারী। এ কারণে এ দুটি ইউনিয়নে শক্ত ঘাঁটি হতে পারে মাইনুল হাসানের। আবার বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের সাবেক দু-একজন নেতা-কর্মীকে মাইনুলের পক্ষে দেখা যায়।

মাইনুল হাসান বলেন, ‘আমি তৃণমূল বিএনপির প্রাথমিক সদস্য। আমাদের দলের জেলা বা উপজেলা কমিটি নেই। তবে আমার আব্বু এখানে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাঁর অনুসারীরা আমার পক্ষে কাজ করছেন। এ ছাড়া আমার এলাকার দু-তিনটি ইউনিয়ন আছে, যেখানে আমি একচেটিয়া ভোট পাব।’ তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতা-কর্মী প্রকাশ্যে তাঁর পক্ষে কাজ করছেন। বিএনপির প্রকৃত কর্মীরা বলছেন, তাঁরা উকিল সাত্তারের পরিবারে পাশে থাকবেন। তিনি আশা করছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী এ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নেই। এমনকি আমাদের কোনো ভোটারও ভোট দিতে যাবে না। যাঁরা এখন তৃণমূলে যাচ্ছেন, তাঁরা বহিষ্কৃত।’