নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নবীনগর, 23 January 2023,

নবীনগর প্রতিনিধি :
নবীনগরে ২২ জানুয়ারি রবিবার উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের নির্দেশনা মোতাবেক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়ার ধুপাকান্দা খাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।এ সময় ধুপাকান্দা খালের পাড় ও খাল সংলগ্ন ফসলি জমি কেটে কয়েকটি ট্রলার দিয়ে মাটি আনতে দেখা যায়। বারবার খালটিতে ট্রলার আসা যাওয়ার ফলে সৃষ্ট ঢেউ ও পাড় থেকে মাটি পড়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে। এ প্রেক্ষিতে ট্রলার গুলোকে আটক করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মালিক পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর এ কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

নবীনগর, 29 December 2025, 196 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগর) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে কর্মী- সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

এর আগে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি করে আসছি, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল আছি ও থাকব।

তিনি আরো বলেন- নবীনগরের প্রতিটি নেতাকর্মীর জীবনের দুঃখ-কষ্টের গল্প আমার জানা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ় ভাবে বিশ্বাস করি- যে মানুষ গুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর যাবত জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল- জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্বীকার হয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন কাজী নাজমুল হোসেন তাপস। বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ২৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান তাঁর মনোনয়নপত্র জমা দেন।

নবীনগরে হত্যা মামলার আসামীদের গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন

নবীনগর, 4 October 2024, 843 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে বাঘাউড়া গ্রামের আলোচিত শফিকুল ইসলাম শফিনূরকে হত্যা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় শফিকুল ইসলাম শাফিনূর হত্যা মামলায় অভিযুক্ত আসামি শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবি আরেক অন্যতম আসামি রবিউল সহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধনে ভাই হত্যার বিচার চেয়ে শাফিনূরের ভাই হাসান বলেন, গত বছর ২০২৩ সালের ১৯ ডিসেম্বরে আমার ভাই খুন হয়েছে

আমার নিরপরাধ ভাইকে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে, হাবি,রবিউল,হনিফেরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তারা মাদকের গড ফাদার,কিছু আসামী জামিনে বেড় হয়ে গ্রামের অস্ত্র নিয়ে মোহরা দিয়ে আতঙ্ক বিরাজ করে আমাদেরকে নানান হুমকি দামকি দেয়, আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করছি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেফতার করে বিচার করার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে অংশ গ্রহণ কারি গ্রামবাসীরা বলে সফিকুল ইসলাম শাফিনূর অনেক ভালো ছেলে ছিল সে একজন নিরপরাধ মানুষ তাকে যারা খুন করেছে তাঁদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক।

এসময় উপস্থিত ছিলেন মো. হাসান, মজিবুর রহমান, খুরশিদ আলম, মুমিনুল, বোরহান উদ্দিন, শহীদ মিয়া, রুবেল মিয়া, মো. আবির, সোহেল মেম্বার, ডাঃ রোকোনুজ্জামান রোকন,ডাঃ আতাউর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবীনগরে সিএনজি-মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে ১জন নিহত

নবীনগর, 23 September 2024, 877 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি- মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে মোঃ শুক্কুর খাতুন (৬০) নামক এক বৃদ্ধার, মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগডহর গ্রােেমর মৃত ফুলি মিয়ার ছেলে। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে সারে ৫টা দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক গ্রাম নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

জানা যায়, শুক্কুর খান তার আত্মীয় সিদ্দিক মিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশা যোগে নবীনগরে ফেরার পথে নবীনগর – রাধিকা সড়কের ওয়ারুক গ্রামে আসার পরপরই পিছন দিয়ে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে খাদে পড়ে যায়।

এসময় সিএনজিতে থাকা শুক্কুর খান (৬০) লাপাং গ্রামের সিদ্দিক মিয়া (৭৫), আলমনগর গ্রামের ফরিদা বেগম (৬০), লহরী গ্রামের বিলকিস বেগম (৪২) গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুক্কুর খানকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শুক্কুর খান এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাত ৮ টায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দসহ চালক লিটন ঘোষ (৪৫)কে আটক করা করেছে। নিহতের স্ত্রী হাসানা বানু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী জানান, এই সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চলার কারণে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা।

নবীনগরে সংবাদকর্মীদের সাথে এমএ মান্নানের মতবিনিময়

নবীনগর, রাজনীতি, 18 September 2024, 1204 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান আজ ১৮ সেপ্টেম্বর বুধবার স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এম এ মান্নান বৈষম্যবিরোধী আন্দোলনের জয়কে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উল্লেখ করে তার সৃষ্টিলগ্নে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, বিগত ১৭টি বছর আমাদের কোন বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকরাও সত্য লিখতে পারেননি,তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। আজ আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে মুক্ত বাতাসে আপনাদের সামনে এসেছি, নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদুৎ,গ্যাস ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

মতবিনিময় সভায় বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলার ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সভাপতিত্ব করেন।

দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, নবীনগর বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া, ওবায়দুল হক লিটন, মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফুল ইসলাম রাজু, জহিরুল হক জুরু মিয়া, মো: শুক্কর খান, আশরাফ হোসেন দুলাল প্রমুখ।

নবীনগরে সিরাতুন্নবী ( সা:) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি : স্মারকলিপি প্রদান

নবীনগর, 17 September 2024, 874 Views,

চলারপথে রিপোর্ট :
তোমাদের জন্য রাসূল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই শ্লোগানে নবীনগরে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সা:) বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহ নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সকাল ১০ টায় নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লে কার্ড ও জাতীয় পতাকা প্রদর্শন করে নবীনগর উপজেলা সদরে শান্তি পূর্ণভাবে সিরাতুন্নবী (সা:) বর্ণাঢ্য র‌্যালি করেছে।

র‌্যালিটি নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।

র‌্যালি শেষে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান করেন নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম। অপর দিকে র‌্যালীটি চলার সময় সড়কের যানজট মুক্ত রাখতে ও শান্তি পূর্ণ ভাবে শেষ করতে নবীনগর থানার পুলিশ ছিলো সড়কের প্রতিটি মোড়ে মোড়ে।

শিক্ষার্থীদের সাথে র‌্যালিতে অংশগ্রহণ করছেন ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, গভর্ণিং বডির সদস্য ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির, মাহবুব আলম লিটন, মাওলানা সামসুউদ্দিন, মাওলানা আবদুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।