বিজয়নগরে ফসলি জমি থেকে মাটি কাটায় দুইজনকে জরিমানা

বিজয়নগর, 25 January 2023,

বিজয়নগরে ফসলি জমি থেকে মাটি কাটায় দুইজনকে জরিমানা
বিজয়নগর প্রতিনিধি :
বিজয়নগরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোঃ মিজান মিয়া ও মোঃ জুয়েল মিয়া নামে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই জনকে দুই লাখ টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের মো. মিজান মিয়া ও একই ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের জুয়েল মিয়া। তাদের প্রত্যেককেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ফসলি জমি ধ্বংস করে নিয়ম বর্হিভ‚তভাবে ভ্যাকু মেশিন ব্যবহার করে ফসলি জমি গভীরভাবে কেটে মাটি তোলা হচ্ছে। এতে করে পাশের জমিগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুইজনকে পৃথক দুটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মাটি পরিবহনের সাথে জড়িত ২টি ট্রাক্টরের মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর, 7 April 2023, 1734 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহীন শাহ (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ এপ্রিল শুক্রবার সকালে র‌্যাব-৯-এর সিলেট কার্যালয়ের সদস্যরা উপজেলার তুলাতুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীন শাহ বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৯-এর সিলেট কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৩ টন জিরা জব্দ

বিজয়নগর, 3 December 2025, 132 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তিন টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকা থেকে জিরাসহ একটি ট্রাক আটক করা হয়।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জব্বার আহমেদ বলেন, ভারত থেকে আনা জিরাগুলো ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য প্রায় ৯৮ লাখ টাকা। জব্দ করা জিরা আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিন মাদক পাচারকারী গ্রেফতার

আশুগঞ্জ, বিজয়নগর, 6 July 2023, 2445 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪২ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এবং গতকাল বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া ও একই দিন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ভোলা জেলার লালমোহন উপজেলার চর-কাছাপিয়া গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে নাঈম আহম্মেদ (২০) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ পিয়াস মিয়া (৩০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ টোল প্লাজার সামনে থেকে মনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে তার কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে বুধবার বিকেলে একই স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার ও নাঈম আহম্মেদকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

অপরদিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া গ্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী পিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেমের টানে বিজয়নগরে ইউক্রেনের যুবক

বিজয়নগর, সারাদেশ, 30 December 2024, 1471 Views,

চলারপথে রিপোর্ট :
মেসেঞ্জারে পরিচয়। টানা দুই বছরের প্রেম। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ। বাধা হয়নি ধর্ম। ধীরে ধীরে প্রেম। শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

আজ ৩০ ডিসেম্বর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সে দিনই বিয়ে করেন বৃষ্টিকে।

কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে কথা রেখেছে তার। আমিও তার সাথে চলে যেতে প্রসেস করছি।

প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।

২০০ বোতল ফেনসিডিল ও ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর, 10 October 2023, 1231 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে দুইশ বোতল ফেনসিডিল ৯০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজয়নগর উপজেলা থেকে ২০০ বোতল ফেনসিডিল ৯০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল আজ ১০ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল এবং ৯০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো. আল-আমিন (৩০) বিজয়নগর ও শামীম (২৬) সরাইল উপজেলার । পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।