ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মধ্যে যুবদলের কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 26 January 2023,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিনে আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা যুবদল।

বিকেলে পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা যুবদলের উদ্যোগে ৩ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মমিনুল হক, আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল, রাশেদুল হক, রাশেদ কবির আখন্দ, নাসির উদ্দীন, জোবায়ের আহমেদ মানিক, মোঃ শরীফ, সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে ৩৫০জন অসহায় ও দরিদ্র শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির পরিচিত সভা ও অভিষেক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 November 2023, 1488 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ ৪ নভেম্বর শনিবার দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডে অবস্থিত ক্বারী চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্টের অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সভাপতি ডাঃ মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান ও কার্যকরি সদস্য মোহাম্মদ জামাল হোসেন পান্নার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মাহবুবুল আলম খোকন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির উপদেষ্টা এড. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা, ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ডাঃ মেরাজুল ইসলাম অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাও. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুমিনুল ইসলাম, কার্যকরি সদস্য ডাঃ ফাতেমা তোজ্জোখরা প্রমুখ।

বক্তাগণ গত ২ নভেম্বর জাতীয় সংসদে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল-২০২৩ পাস করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও হোমিওপ্যাথিক বোর্ড চেয়ারম্যান ডা. দিলীপ রায় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও বক্তগণ হোমিওপ্যাথিক ডাক্তারদের এক্য ও কল্যাণের লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির দপ্তর সম্পাদক ডাঃ মুফতী সাইফুল ইসলাম শাওন।

দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 September 2023, 1542 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় মানবধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি’র আয়োজনে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী জেলা আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ আরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, সিভিল সার্জন ডাঃ একরামউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এ আরডির সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বিজ্ঞান ছাড়া কোন দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষাকে বিকশিত করতে তিনি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, বিজ্ঞানের বিরোধীতা করে একটি মহল দেশকে পিছিয়ে রাখতে চায়, যারা বিজ্ঞানের শত্রু ও দেশ ও জাতির উন্নয়নের শত্রু। বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই সরকার বিজ্ঞান শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। আধুনিক স্মার্ট ব্রাহ্মণবাড়িয়ার জন্য বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে তিনি সকলের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। দিন ব্যাপী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি ষ্টল বসে।

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকসা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 August 2024, 973 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকসা।

আজ ৩১ আগস্ট শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে পুলিশও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় একটি সিএনজি চালিত অটোরিকসা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটির সাথে অটোরিকসাটির ধাক্কা লাগে। এর আগেই অবস্থা বেগতিক দেখে অটোরিকসা চালক দ্রুত অটোরিকসা থেকে নিরাপদে বেরিয়ে যায়। ফলে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় অটোরিকসাটি ট্রেনের সামনের অংশে লেগে কিছুদূর নিয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেনটি থামিয়ে ট্রেনের গার্ড নেমে ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষন করে পুনরায় ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সংস্কৃতিকর্মী আতিক আর নেই

ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 March 2024, 1270 Views,

চলারপথে রিপোর্ট :
তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি ও নাটাই উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আতিকুল ইসলাম আর নেই। দুরারোগ্য ব্যধিতে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ মার্চ সোমবার সকাল ৮ টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এসময় তার বয়স হয়েছিলো ৪০ বছর।

মৃত্যুকালে তিনি বাবা, মা, ৪ ভাই, ২ বোন, স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর সদর উপজেলার থলিয়ারা পশ্চিম পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

থলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গণে জানাযায় বক্তব্য রাখেন ও শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মো মনির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির, যুবলীগ নেতা আলী আজম, জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইদুল ইসলাম, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি শিপনুর রহমান, প্রভাষক মোমিন খান, কোষাধ্যক্ষ আনিসুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল হক, যুগ্ম আহবায়ক সাকিল মিয়া, যুবলীগ নেতা জসীম, হাবিব, বশির ও জহির মেম্বার।

সংস্কৃতিকর্মী ও যুবলীগ নেতা আতিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে থাকবে মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শুক্রবার সকালে শোকসভা ও রমজানে বিশেষ প্রার্থনা, ইফতারের আয়োজন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অভিযান চালিয়ে ২০ অবৈধ গ্যাস উত্তোলন ট্যাংক ও ৭ হাজার মিটার পাইপ অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 2 October 2024, 936 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবৈধভাবে উড়াল গ্যাসের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর ও বাকাইল গ্রামের পাশে তিতাস নদীতে অবৈধ গ্যাসের পাইপ লাইন লাইন উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উড়াল গ্যাস ব্যবহার কাজে ব্যবহৃত তিতাস নদীতে অবৈধভাবে স্থাপিত ২২ টি গ্যাস উত্তোলন ট্যাংক ও প্রায় ৭ হাজার মিটার পাইপ অপসারণ করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, উড়াল গ্যাস ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। এতে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মোঃ আশরাফুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের-৩ নম্বর কূপ থেকে এই গ্যাস লিকেজ হচ্ছিল। এ ঘটনায় গত ২০০৬ সালে তিতাসের ৩ নম্বর কূপটি বন্ধ করা হয়। বর্তমানে লিকেজ দিয়ে যে গ্যাস বের হচ্ছে তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, জেলা প্রশাসনের নেজারতে ডেপুটি কালেক্টর (এনডিসি) ইকরামুল হক নাহিদ সহ জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এবং সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।