জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দ্যেশে জাতীয় সংসদ থেকে বিএনপি দলীয় সদস্যদের পদত্যাগ এবং উপ-নির্বাচন প্রতিহত করার ঘোষণা বিএনপি রাজনীতির দেউলিয়াত্তের প্রমাণ বহন করে। কোন দেশপ্রেমিক নাগরিক বিএনপি’র এই অপরাজনীতিকে সমর্থন করতে পারেনা।
তিনি গতকাল তালশহর হাই স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার কলার ছড়ি প্রতীকের সমর্থনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সুলেমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ ছফিউল্লাহ, আবু নাছের আহমেদ, মঈন উদ্দিন মঈন, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, এড. কামরুজ্জামান আনসারী প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।-প্রেস বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদের কর্মী-সমর্থকদের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ পাওয়া গেছে।
২৫ জানুয়ারি বুধবার রাতে অভিযান চালিয়ে মুছা মিয়া (৮০) নামে আসিফের প্রধান নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আসিফ আহমেদ অভিযোগ করেন, বুধবার রাত থেকে তাঁর শ্যালক ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী শাফায়েত হোসেন সুমন নিখোঁজ রয়েছেন। ওই দিন রাত আড়াইটার দিকে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট আবু মুছা মিয়াকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়। তাঁকে সম্প্রতি উপজেলার দুর্গাপুর গ্রামে দু’গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, তাঁর বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তাঁর প্রচার বাধাগ্রস্ত করতেই কর্মী-সমর্থকদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। ঘটনাটি তিনি উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
গ্রেফতার মুসা মিয়া দলীয় রাজনীতিতে জড়িত নন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর বড় মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবা কোনো দল করেন না। পূর্ব থেকে ব্যক্তিগত সম্পর্কের কারণেই আমার বাবা তাঁর (আসিফ) নির্বাচনে কাজ করছিলেন। আমার বাবা বৃদ্ধ ও অসুস্থ। তাঁকে নিয়ে আমরা খুবই চিন্তিত।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইলে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনী প্রচার টিম আশুগঞ্জ বাজারসহ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উকিল সাত্তারের সমর্থনে ‘কলারছড়ি’ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইশা আফরিন সুবর্ণা (১৪) নামের এক কিশোরী বিয়ের তিনমাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরীর মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইশা আফরিন সুবর্ণা উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। নাসির উদ্দিন বলেন, তার কিশোরী মেয়ে সুবর্ণা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পার্শ্ববর্তী বিন্নিঘাট এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন (২২) তার মেয়েকে পছন্দ করতেন। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার মেয়ে সুবর্ণাকে অত্যাচার করতো মনির। বিয়ের সময় মনিরকে ১ লাখ টাকা যৌতুক দেওয়ার পর সে আরও যৌতুককের টাকা দাবি করেন। টাকা না দিলে তার মেয়েকে তালাক দিবে একথা বলেন মনির। সে কথা শুনে সুবর্ণা শনিবার বিকেলে শোবার ঘরের বাশের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, মনিরের চাপের কারণে তার মেয়ে সুবর্ণাকে বিয়ে দিতে হয়। মনিরের কারনে তার মেয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অনলাইন ডেস্ক :
নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে চলতি একাদশ সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা আজ দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নিবেন।
জানা গেছে, সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ বসে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।
দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল বসে তাদের নেতা নির্বাচিত করে সংসদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে লিখিতভাবে অনুরোধ জানাবে।
নিয়মানুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তাঁর সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে।
অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।
চলারপথে রিপোর্ট :
আশুগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। অনুষ্ঠিত নির্বাচনে সেলিম পারভেজ সভাপতি ও সাদেকুল ইসলাম সাচ্চু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
৮ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পরষ্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠত হয়।
নির্বাচনে ক্লাবের মোট ২৩ জন সদস্যদের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে সেলিম পারভেজ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছেন ৫ ভোট, আক্তারুজ্জামান কোন ভোট পাননি। সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি আবু আব্দুল্লাহ পেয়েছেন ৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসান জাবেদ পেয়েছেন ৭ ভোট। অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহির শিকদার পেয়েছেন ১০ ভোট।
ভোট গ্রহণ শেষে ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক পদে বাবুল শিকদার, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সন্তোষ চন্দ্র সূত্রধর, কার্যকরি পরিষদ সদস্য-১ পদে আল মামুন ও কার্যকরি পরিষদ-২ পদে শফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।