স্বতন্ত্র প্রার্থী আসিফ আহমেদ নিখোঁজ

আশুগঞ্জ, 29 January 2023,

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন

বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদের (মোটর গাড়ী) প্রতিক প্রধান নির্বাচনী এজেন্ট মুছা মিয়া গ্রেফতারের পর এবার নিখোঁজ হয়েছেন প্রার্থী আবু আসিফ আহমেদ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৭ জানুয়ারি শুক্রবার থেকে তিনি নিখোঁজ আছেন। পরিবারের লোকজনের অভিযোগ, আবু আসিফের বাড়ির সামনে দিন-রাত সাদা পোশাকধারী লোকজন অবস্থান করছেন। গত শুক্র ও শনিবার তার বাড়িতে তল্লাশী করা হয়েছে। এ অবস্থায় পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন।

আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে উপ-নির্বাচনে অংশ গ্রহণ করার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

তিনি উপ-নির্বাচনে বিএনপির সাবেক নেতা এবং এই আসন থেকে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী উকিল আবদুস সাত্তার ভূইয়ার (কলারছড়ি প্রতীক) এর প্রধান প্রতিদ্বন্দ্বি।
এর আগে গত বুধবার আবু আসিফের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা মুছা মিয়া (৮০) কে হামলা ও সংঘর্ষ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আবু আসিফের নির্বাচন সমন্বয়কারি ও তার শ্যালক সাফায়েত সুমন ইতিমধ্যেই আত্মগোপনে আছেন।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন বিএনপির চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এই আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া-(কলারছড়ি প্রতিক), জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী-(লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (আপেল প্রতীক), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল-(গোলাপ ফুল), ও স্বতন্ত্র প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ-(মোটর গাড়ী প্রতীক)।

তবে, প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পত্রিকায় বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন।

উপ-নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আবদুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠির ব্যানারে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা আজাদ ওরফে শিউলী আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা প্রতিদিন নির্বাচনী এলাকায় গিয়ে কলারছড়ির পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দ ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে স্থানীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে নির্দেশনা দিচ্ছেন।

আজ ২৯ জানুয়ারি রবিবার দুপুরে প্রার্থী আবু আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহরীন জানান, আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। আমার বাড়ির সামনে সাদা পোশাকে লোকজন অবস্থান করছেন। আমার বাড়িতে একাধিকবার তল্লাশী হয়েছে। আমি আতঙ্কের মধ্যে আছি।

তিনি বলেন, ‘তার (আবু আসিফ) শুভাকাক্সক্ষীরা তাকে দাঁড় করিয়েছেন। তারা এখন বলছেন সে যেখানেই থাকুকনা কেন প্রচারণায় তারা কাজ চালিয়ে যাবেন। তারা কেন্দ্রেও যাবেন। তবে সুষ্ঠু ভোট হবে কিনা সেটা এখন বড় বিষয়।

আবু আসিফের বাড়ির দারোয়ান মোঃ ইউসুফ বলেন, পরশু রাতে কয়েকজন এসে পুলিশ পরিচয় দিয়ে পুরো বাড়ি তল্লাশী করে। পরের দিন আবার আসে। বাসার সামনে সাদা পোশাকধারী লোকজন অবস্থান করছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ কি-না সে বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাড়ির সামনে সাদা পোশাকধারী কারো অবস্থানের বিষয়টিও তিনি জানেন না বলে উল্লেখ করেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

চালের বস্তায় জাত, উৎপাদনের তারিখ ও মূল্যসহ নির্দেশিত তথ্য নিশ্চিত করতে ডায়ার মিল পরিদর্শন

আশুগঞ্জ, 23 April 2024, 908 Views,

চলারপথে রিপোর্ট :
চালের বস্তায় ধানের জাত, মিলগেটের মূল্য, উৎপাদনের তারিখ ও প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এমনকি প্রস্ততকারক প্রতিষ্ঠানের অবস্থান (জেলা ও উপজেলা) উল্লেখ করতে হবে। থাকতে হবে ওজনের তথ্যও। খাদ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ডায়ার মিল পরিদর্শন করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আলমগীর কবির। এ সময় অন্যান্যদের মাঝে আশুগঞ্জ উপজেলা খাদ্য নিযন্ত্রক আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদির হোসেন, সরাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী, কসবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, আশুগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) মোহাম্মদ সোলাইমান মিয়া ও রজনীগন্ধা এ্যাগ্রোফুডের স্বত্বাধিকারী হাসান ইমরান উপস্থিত ছিলেন।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আলমগীর কবির বলেন, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মিলার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। এতে ভোক্তারা ন্যায্যমূল্য ও পছন্দমত জাতের ধানের চাল কিনতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন।

এ অবস্থার উত্তরণের লক্ষ্যে চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারজাতকরণ করা হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের সুবিধার্থে খাদ্য মন্ত্রনালয় এ নির্দেশনা জারি করেছে। যা গত পহেলা বৈশাখ থেকে কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী চালের উৎপাদনকারী মিলমালিকদের গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের প্রাক্কালে চালের বস্তার ওপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেট মূল্য, ওজন এবং ধান বা চালের জাত উল্লেখ করতে হবে। বস্তার ওপর এসব তথ্য কালি দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। এর ব্যত্যয় ঘটলে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা ৬ ও ধারা ৭ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আশুগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-সংগ্রাম পরিষদের মানববন্ধন

আশুগঞ্জ, 31 May 2023, 1350 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০-এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ করা সহ ৪ দফা দাবিতে আজ ৩১ মে বুধবার মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আশুগঞ্জের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে মানববন্ধন চলাকালে সংগঠনের আহবায়ক মোহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান, জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিয়ং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুল মোতালেব প্রমুখ।

মানববন্ধনে ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আগামী ১৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বশাকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

দীর্ঘ সাড়ে ৯ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

আশুগঞ্জ, 16 December 2023, 972 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
দীর্ঘ সাড়ে ৯ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। কারখানা বন্ধ থাকায় দীর্ঘ এ সময়ে কমপক্ষে ৭০০ কোটি টাকার বেশি প্রায় ৩ লাখ ( ২ লাখ ৯০ হাজার) টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। প্রথমে ওভারহোলিং (এসএনসি বয়লারের টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপন ও মেরামত) ও পরে গ্যাস সরবরাহ না থাকায় গত মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ সময় পর কারখানা উৎপাদনে ফিরে আসায় শ্রমিক-কর্মচারিরা সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, ৯০ দিনে কারখানার ওভারহোলিং কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এবং চলতি বছরের জুনের শুরুতেই পুনরায় উৎপাদনে ফেরার লক্ষ্যে গত ১ মার্চ থেকে কারখানাটি বন্ধ কওে কর্তৃপক্ষ। জার্মান, কানাডাসহ বিদেশি প্রকৌশলীদের সহায়তায় ১৫ জুন ওভারহোলিং শেষ করে কর্তৃপক্ষ। ওভারহোলিং কাজ শেষ হলেও কারখানার গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটির স্টার্টআপ কওে ওভারহোলিং কাজ যাচাই বা উৎপাদনে ফিরতে পারেনি। অবশেষে চলতি মাসের প্রথমদিকে কারখানার উৎপাদন বিভাগে গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস বিতরণকারী কর্তৃপক্ষ। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু করে এবং শুক্রবার রাত (০৮-০৫) থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।

সংশ্লিষ্টরা জানায়, কারখানাটি চালু থাকলে দৈনিক কমপক্ষে ১ হাজার থেকে সাড়ে ১১০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়। প্রতিটন ইউরিয়ার তালিকাভুক্ত ডিলারের কাছে বিক্রয়মূল্য ২৫ হাজার টাকা। এ হিসেবে গত সাড়ে ৯ মাসে কমপক্ষে ৭০০ কোটি টাকার বেশি মূল্যের ২ লাখ ৯০ হাজার টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। তবে দীর্ঘ সময় পরে হলেও কারখানা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কারখানার সিবিএ এর সাধারণ সম্পাদক মো. কবীর হোসেন বলেন, কারখানা বন্ধ থাকলে দৈনিক ১ হাজার থেকে সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়। দীর্ঘ সময় পর হলেও কারখানা চালু হওয়ায় তারা সরকার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুনীল চন্দ্র দাস বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

আশুগঞ্জে তিন ডাকাত আটক

আশুগঞ্জ, 7 December 2024, 618 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আজ ৭ ডিসেম্বর শনিবার ভোররাতে পুলিশ উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর তীরের এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটা ভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা তিনটি ছুরি, একটি চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের মনোনয়নপত্র দাখিল

আশুগঞ্জ, সরাইল, সারাদেশ, 29 December 2025, 325 Views,

দুলাল মিয়া :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ২৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম (ঠাকুর), সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু), সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি. এম. আলী), জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, জিয়া পরিষদ, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা উপলক্ষে নির্বাচন কমিশন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা জোট প্রার্থীর বিজয় কামনা করেন এবং আগামীর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবো।

তিনি সকল স্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।