ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। ৩০ জানুয়ারি সোমবার দুপুরে টি,এ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর মিলনায়তনে প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানান হয়।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন, সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী,কার্যরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজকে ফুলেল অভিনন্দন জানান হয়।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আ ফ ম কাউসার এমরান, অর্থ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালাল উদ্দিন রুমি, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম।
এ সময়ে বক্তারা দুই সংগঠনের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখা এবং পরষ্পরের মধ্যে সহযোগিতা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সব শেষে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনায় ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির আশু রোগ মুক্তি কামনায় সহ সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন।
চলারপথে রিপোর্ট :
জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণজয়ন্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ মে রবিবার দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে বীমা শিল্পের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছেন। জীবন বীমা কর্পোরেশন ব্রাহ্মণবাড়িয়ার ডেপুটি ম্যানেজার-ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনডিসি মোঃ শরীফ নেওয়াজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বীমা ফোরামের উপদেষ্টা মোঃ আরজু মিয়া, ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার। এছাড়াও অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের শাখা ইনচার্জ ফারহানা হক, উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন কর্মকতা ও এজেন্টগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে সূবর্ণজয়ন্তির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার ফেরদৌস রহমান।
চলারপথে রিপোর্ট :
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকায় আন্দোলনরত ছাত্র ছাত্রীদের বিস্কুট ও পানি খাওয়ানো কালে বিকেল ৫টায় পুলিশের নিক্ষিপ্ত গুলি বিদ্ধ হয়ে শহীদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়ালিশ্বর গ্রামের অধিবাসী এবং বর্তমানে ঢাকার উত্তরা নিবাসী খুলনা বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনী পরিচালিত সাভার বিইউবি’র এম.বি.এ অধ্যয়নরত শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দপ্তরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, সরকারি চাকুরিতে বৈষম্য নিরসনে সংঘটিত আন্দোলনে স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রিত বাহিনীর গুলিতে বিদ্ধ হয়ে আত্মদানের মাধ্যমে শহীদ হয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ হাজারো ছাত্রছাত্রী নারী পুরুষ শিশু- জনতা। তাদের এই আত্মদানের সূত্র ধরে ঘটেছে স্বৈরাচারী সরকারের পতন। এর ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যা আমাদেরকে চিরকাল স্মরণ রাখতে হবে। এ দেশে সর্বক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। আন্দোলনের সফলতা ধরে রাখতে সারা দেশে দুর্নীতি, চাঁদাবাজিসহ কোন অপরাধ চলতে দেয়া যাবে না। সবাইকে আন্তরিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই সর্বস্তরের মানুষের বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ। তিনি দপ্তরে ও পরে শ্রেণিকক্ষে মহান আল্লাহর দরবারে উক্ত আন্দোলনে পুলিশ ও দুষ্কৃতকারীদের গুলিতে রংপুর ঢাকাসহ সারা দেশে শাহাদাৎ বরণকারী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এর পাশাপাশি শহীদি মর্যাদা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ঐ সময় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার আমীর সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও শহীদ মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল, সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, তথ্য ও গবেষণা সম্পাদক আলী হায়দার তুষার, কার্যকরী সদস্য এড: শেখ জাহাঙ্গীর, সদস্য সাইফুল আলম তিলক, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক সহ মাদ্রাসার দাপ্তরিক কর্মকর্তা- শিক্ষক এবং ছাত্ররা এতে অংশ নেন।
চলারপথে রিপোর্ট :
বিভিন্ন ট্রেনের ৭১টি আসনযুক্ত ৪৪টি টিকেটসহ মোঃ সুমন মিয়া (২৩) ও সাব্বির মিয়া (২৪) নামে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা ও সাব্বির মিয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুমন মিয়া নামে টিকেট কালোবাজারিকে স্টেশনের বাইরে থেকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ সময় সুমন মিয়া তার পকেটে থাকা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসনযুক্ত টিকেট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ডাস্টবিন থেকে টিকেটগুলো সংগ্রহ করে।
খবর পেয়ে সদর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন রেলওয়ে স্টেশনে গিয়ে গননা করে চারটি আন্তঃনগর ট্রেনের ৭১টি আসনযুক্ত ৪৪টিকেট পাওয়া যায়। পরে টিকেট কালোবাজারির সহযোগী সাব্বির মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘণের অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় সুমন মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং একই ধারায় সাব্বির মিয়াকে ছয় মাসের কারাদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাব্বিরের মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, সুমন মিয়া নামে এক টিকেট কালোবাজারীকে ৭৪টি আসনের টিকেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমনকে ১ বছর ও তার সহযোগী সাব্বিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় মোবাইল ফোন নাম্বার যাচাই ও জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট বিক্রি না করার জন্য রেলস্টেশন মাস্টারকে পরামর্শ দেওয়া হয়।