নবীনগরে শহীদ মিনার উদ্বোধন করেন ইউএনও

নবীনগর, 1 February 2023,

নবীনগর প্রতিনিধি :
নবীনগরে কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। পরে তিনি অত্র বিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আকবর সরকারের সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম, মতিউর রহমান, মনসুর আহম্মেদ ও শিউলী কর, ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, ইউপি সদস্য বশির আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি মায়ের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবার থেকে যদি একজন ছেলে মেয়েও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা যায়, তাহলেই সেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও মায়েদের প্রতি আহব্বান জানান তিনি। এছাড়াও এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করে দিবেন বলেও জানান।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

নবীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌসের মতবিনিময় সভা

নবীনগর, 29 February 2024, 1135 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা শহরের সুর সম্রাট দ্য আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

নবীনগর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. মিনহাজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, কাইতলা (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, আওয়ামী লীগ নেতা খসরু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রৌফ, ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, প্রফেসার মো. সিরাজুল ইসলাম, মো. আলাউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু কাউছার, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের প্রিন্সিপাল মোস্তফা জামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ কাউছার, নাটঘর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অত্র সংগঠনের সাবেক সভাপতি মনির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ফেরদৌসকে নির্বাচিত করতে হবে। তিনি তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত। অনেকই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য, সৎ ও ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে। তাই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসকে নির্বাচন করার আহ্বান জানান।

নবীনগরে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে বাঘাউড়া চ্যাম্পিয়ন

নবীনগর, 4 March 2023, 1691 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ মার্চ শনিবার মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১২ ওভারের ম্যাচে বাঘাউরা ক্রিকেট একাদশ মিরপুর উওর পাড়া আশিক শান্ত ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল ম্যাচে মিরপুর উত্তরপাড়া ক্রিকেট একাদশের করা ১৫২ রানের জবাবে তিন উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাঘাউড়া ক্রিকেট একাদশ।

জয়ের অনুভূতি ব্যক্ত করেন বাঘাউড়া ক্রিকেট একাদশের পরিচালক ও যুবনেতা সুমন সরকার। তিনি বলেন, পুরো টুর্নামেন্টে আমাদের দল নিজেদের সেরা দিয়ে খেলে বিজয় ছিনিয়ে এনেছে। খেলোয়াড়, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই আমাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ যোগানোর জন্য।

ফাইনাল ম্যাচে খাইরুল এনামের সঞ্চালনায় ও অধ্যক্ষ আল-আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের উপসচিব আশরাফুল আফসার। আরো ছিলেন আনোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী জয়দিল হোসেন, আব্দুল আলিম, হোসাইন আহাম্মেদ খোকন, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা অঞ্চলের ব্যুরো প্রধান সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, মোশারফ হোসেন, হারুন সরকার, দেলোয়ার হোসেন, ইমরুল হাসান শিবলী, রুমন মাস্টার।

খেলার স্পন্সর করেছে ওয়েলকাম ইলেকট্রনিকস, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মিরপুর পুরাতন বাজার, নুরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর শিশু কিশোর মডেল একাডেমি।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে গোল্ডকাপ ও চেক তুলে দেন। ধারাভাষ্যকার হিসেবে পুরো ফাইনাল ম্যাচটিকে দশর্কদের সার্বক্ষণিক বিনোদন দিয়েছেন সাংবাদিক জুয়েল রানা, রাশেদ আলম রাসেল, মোহাম্মদ নুরনবী।

নবীনগরে পরীক্ষা নেওয়ার দাবিতে প্রাইমারি শিক্ষার্থীদের বিক্ষোভ

নবীনগর, 4 December 2025, 124 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ করে। এতে স্থানীয় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নবীনগর সদরে অবস্থিত পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে পরীক্ষা নেওয়ার দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। পরে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইসময় কয়েকজন শিক্ষককেও শিক্ষার্থীদের পাশে থাকতে দেখা যায়।

নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার বলেন, সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির পরও আমরা প্রতিদিনই রুটিন মাফিক পরীক্ষা নিচ্ছি। এরপরও কাদের প্ররোচনায় শিক্ষার্থীরা হঠাৎ এভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষা অফিস ও ইউএনও অফিসে গিয়ে বিক্ষোভ করল, সেটিই তো বুঝতে পারছি না।

বৃহস্পতিবার প্রথম শিফটে (সকাল) পরীক্ষার্থী কম উপস্থিত হওয়ায় পরীক্ষা নিতে পারিনি। বিকেলের শিফটে শিক্ষা অফিসারের উপস্থিতিতে আমি একাই পরীক্ষা নিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যারা রাস্তায় নামিয়ে বিক্ষোভ করিয়েছে, তারা কাজটি মোটেই ভালো করেননি। এটি একটি অশোভন কাজ হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসি ল্যান্ড খালিদ বিন মনসুর বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড পাওয়ার দাবিতে চলমান কর্মবিরতিতে এখন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নবীনগর, 3 January 2026, 40 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে আজ ৩ জানুয়ারি শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সভার প্রধান অতিথি, বিএনপি মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনের অ্যাডভোকেট এমএ মান্নানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির, পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ সিনিয়র নেতারা।

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সুবির রঞ্জন সাহা, মানিক বিশ্বাস, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমএ মান্নান বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

নবীনগর, 29 December 2025, 59 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগর) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে কর্মী- সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

এর আগে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি করে আসছি, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল আছি ও থাকব।

তিনি আরো বলেন- নবীনগরের প্রতিটি নেতাকর্মীর জীবনের দুঃখ-কষ্টের গল্প আমার জানা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ় ভাবে বিশ্বাস করি- যে মানুষ গুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর যাবত জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল- জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্বীকার হয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন কাজী নাজমুল হোসেন তাপস। বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ২৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান তাঁর মনোনয়নপত্র জমা দেন।