বিজয়নগর প্রতিনিধি :
প্রতিটি স্টল সাজানো হয়েছে দেশের ঐতিহ্যবাহী বাহারি ও সুস্বাদু পিঠায়। চিতোই, পাকানো, গোলাপ ফুল পিঠা, জোঁক পিঠা, পাকোয়ান, পক্কন, পাটিসাপটা, কুশলি, ভাপা, ভাত পিঠা, কাটা পিঠা, নকশি, পুলি পিঠা, দুধ পিঠা, লাউ পায়েস, ছিট পিঠা, লবঙ্গ পিঠা, রসপুলি পিঠাসহ প্রায় শতাধিক রকমের পিঠা রয়েছে পুরো মেলা প্রাঙ্গণে। পিঠামোদী দর্শকের সংখ্যাও নেহাত কম নয়। একদিকে সাংস্কৃতিক মঞ্চ অন্যদিকে পিঠাঘর দিয়ে সাজানো হয়েছে বিজয়নগর উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণ।
গ্রামের মানুষদের বাঙালীর অনন্য এই ঐতিহ্যের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম আয়োজন করেছে ‘ পিঠা উৎসব ২০২৩’।
আজ ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত এই পিঠা উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খাঁন শাওন।
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিধান নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, সংরক্ষিত সদস্য রুমানুল ফেরদৌস রুমা, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসহাক সরকার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, সহকারী শিক্ষা অফিসার মানিক ভূঁইয়া, অবঃপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোঃ কুতুব উল আলম, বিজয়নগর উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুর্নিমল সাহা, যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ হৃদয় আহমেদ প্রমুখ।
পিঠা উৎসব এ মোট ১০ টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করেন। তার মধ্যে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রথম, ডালপা রংধনু বিদ্যানিকেতন দ্বিতীয় ও বিজয়নগর পাইলট হাই স্কুল তৃতীয় স্থান অর্জন করেন। পাশাপাশি অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশে সড়কে এই ঘটনা ঘটে। আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে মসজিদে নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এই ঘটনায় পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে আটকের চেষ্টা করা হচ্ছে। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
চলারপথে রিপোর্ট :
সম্প্রতি মুরাদ হোসেন মুন্না নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের এক বাসিন্দাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা।
গতকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আউলিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সীমান্তসংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটকে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমী, বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাসেমী, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিশু মিয়া, বিএনপি নেতা ইয়াহিয়া খান, এনসিপি নেতা জোহান আহমদ ও খাইরুল ইসলাম, ইয়াহিয়া খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহ আলম, উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশন সুমন হাজারী, রানা প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে। সেইসঙ্গে আমরা দোষীদের দ্রুত বিচারের দাবি করছি। বাংলাদেশ সরকারের কাছেও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।
তারা বলেন, বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় বিএসএফের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারা এ ধরনের হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
চলারপথে নিউজ :
বিজয়নগরে বাস থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে মো. সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদুপট্টি গ্রামের লাল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসে করে শশই যাচ্ছিলেন সোহেল। শশই বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় মহাসড়কে পড়ে যান তিনি। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাস ও বাসের এক স্টাফকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলার ভারত সীমান্ত এলাকা হতে প্রায় সাড়ে ৮৪ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সরাইল ২৫ বিজিবির সদস্যরা।
আজ ২২ জুন শনিবার সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ইকরতলী এলাকা থেকে মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার ২ হাজার ১৭১টি শাড়ি, ২৪ হাজার ৩০০টি পাওয়ার চশমা, ১ হাজার ৪৫৮টি মোবাইল ডিসপ্লে এবং একটি পিকআপ (টাটা) গাড়ি।
ইকরতলীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৮৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে লুৎফুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ৫ জুলাই শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় সন্তান বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে ২০ হাজার গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে। তিনি বলেন, লুৎফুর রহমান ফাউন্ডেশন সবসময়ই সামাজিক কাজ করে থাকে।