বাঞ্ছারামপুর প্রতিনিধি :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শিল্পীর তুলি দিয়ে দেশকে আঁকছেন শেখ হাসিনা। বাংলাদেশ ও বিশ্বে সকল দেশের মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক ছিল করোনাভাইরাস। করোনা ভাইরাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনীতি থমকে গেছে। ঠিক তখনও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে সবার একাধিক ভ্যাকসিনের আয়তায় এনে দেশকে সুরক্ষিত রাখা হয়েছে। অর্থনীতির চাকা সমুন্নত রেখে মেগাপ্রজেক্টগুলো একের পর এক বাস্তাবায়ন করেই যাচ্ছে বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরি। সামনের নির্বাচনে আবারও আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আসনে বসাবে বাংলার জনগণ।
আজ ৪ ফেব্রুয়ারি শনিবার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুুরুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়ারড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ‘খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে’।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাসহ দুই শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে সন্তানদের নিয়ে থাকতেন স্ত্রী জেসি।
সকাল ৯টার দিকে গৃহপরিচারিকা এসে বাড়ির গেট লাগানো দেখেন। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। সাড়া-শব্দ না পেয়ে কিছুদূরে জেসির শাশুড়ির বাড়ি থেকে চাবি এনে দরজা খোলেন স্থানীয়রা। এ সময় ঘরের মেঝেতে দুই সন্তানসহ জেসির রক্তাক্ত মরদেহ দেখতে পান তাঁরা।
ওই ঘরে সাত মাসের শিশু ওজিহা খাটের ওপর কান্না করছিল। শিশু ওজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্বপরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় গ্রেফতারী পরোয়ানার আসামীসহ একাধিক মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ১৬ অক্টোবর বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ও বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভাদুঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ অলিউল্লাহ (৬৬) এবং রূপসদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ কামাল মিয়া- (৫৯)। এ সময় তাদের কাছ থেকে ৫টি রাম দা, ৩টি টেটা, ২টি ছুরি, ৩ টি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার ও নগদ ৭ লাখ ৩০ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যৌথ বাহিনীর দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের জমি সংক্রান্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ অলিউল্লাহকে গ্রেফতার করে।
একই সময়ে যৌথ বাহিনীর অপর একটি টিম বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও সন্ত্রাসী মোঃ কামাল মিয়াকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৫টি রাম দা, ৩টি টেটা, ২টি ছুরি, ৩ টি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার ও নগদ ৭ লাখ ৩০ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার শাহ রাহাত আলী (রহ:) মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল শেষে দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার কার্যালয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী-সমর্থকরা উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এসে জমায়েত হয়।
সমবেত জনতার উদ্দেশ্যে ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। শেখ হাসিনা এবারও প্রধানমন্ত্রী হবে বাঞ্ছারামপুরের মানুষও নৌকায় ভোট দিবে। দল আমার উপর আস্থা রেখে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে। নির্বাচন বানচাল করতে বিএনপিসহ কয়েকটি দল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেষ্টা করছে। আপনাদের সতর্ক থাকতে হবে। কোনক্রমেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না।”
পরে তিনি দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, মাসুদ করিম সাজু, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নারীনেত্রী সনি আক্তার সূচি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এছাড়াও বাঞ্ছারামপুর সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার কার্যালয়ে জাতীয় পার্টির উপজেলা কমিটির সভাপতি লাঙ্গল প্রতীকে মো. আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কবির হোসেন এবং সফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।