বাঞ্ছারামপুরে শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ

বাঞ্চারামপুর, 7 February 2023,

বাঞ্ছারামপুর প্রতিনিধি :
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি থেকে শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ধামাচাপার চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওড়াটুলী গ্রামে গিয়ে দেখা যায়, কবরস্থান ও ঈদগাহ-সংলগ্ন ৩ দশমিক ৪৬ একর একটি জলাশয় রয়েছে। জলাশয়টির পাশে শতাধিক কড়ই, পাহাড়ি নিমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ফরদাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া ফসলি জমির মাটি কবরস্থানের পাশে সোনিয়া ব্রিকস নামে একটি ইটভাটায় সরবরাহ করছেন। মাটি নিয়ে ইটভাটায় ট্রাক্টর আসা-যাওয়ার জন্য জলাশয়ের তীরের শতাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে গাওড়াটুলী গ্রামের একাধিক বাসিন্দা জানান, ইউপি সদস্য মানিকের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয়রানি ও হামলার শিকার হতে হয়। তিনি কাউকে না বলে শতাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তা গাছ কেটে বিক্রির বিষয়টি দেখে গেছেন। এ ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

সোনিয়া ব্রিকস ইটভাটার ম্যানেজার রমজান আলী জানান, ইউপি সদস্য মানিক তাঁদের ভাটায় এক মাস ধরে মাটি দিচ্ছেন। গাছ কাটার বিষয়টি তিনি বলতে পারবেন না।

ফরদাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া জানান, গাছগুলো জলাশয়ের পাড়ে গ্রামবাসী লাগিয়েছেন। গাছগুলো হেলে পড়ে যাওয়ায় বিক্রি করে মাদ্রাসায় টাকা দিয়ে দিয়েছেন। সহকারী ভূমি কর্মকর্তা ও বন কর্মকর্তা এসেছিলেন। এসি ল্যান্ডের কাছে গ্রামের লোকজন গিয়েছিল। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

ছলিমাবাদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইদ্রিছ আলী জানান, মানিক মেম্বার গাওড়াটুলী জলাশয়ের পাড়ের ৭৮টি ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। জলাশয়টি ইজারাভুক্ত। গাওড়াটুলী মাদ্রাসা এ বছর ইজারা নিয়েছে। ইউএনও তাঁকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

সদ্য সাবেক উপজেলা বন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এসি ল্যান্ড তাঁকে বলার পর তিনি গাছের গুঁড়িগুলোর মাপ নিয়ে আসেন। ৭২টি গাছ কাটা হয়েছে। ইউপি সদস্য মানিক মিয়াসহ এলাকার লোকজন বলেছেন, এসি ল্যান্ডের সঙ্গে এ বিষয়ে তাঁরা সমঝোতায় আসবেন, তাই তিনি প্রতিবেদন দেননি।

সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান জানান, বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ছিলেন। তাঁকে বলেছিলেন ঘটনার সত্যতা পেলে মামলা করতে।

ইউএনও একিমিত্র চাকমা জানান, এ বিষয়ে তিনি সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছেন। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবেন।

Leave a Reply

তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের Read more

বাঞ্ছারামপুরে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দুই কেজি Read more

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

বাঞ্ছারামপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাঞ্চারামপুর, 4 February 2025, 494 Views,

চলারপথে রিপোর্ট :
বাঞ্ছারামপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রি এবং মূল্যের তালিকার সঙ্গে ভাউচারের মিল না পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঞ্ছারামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায়, স্যাম্পলের ওষুধ বিক্রি করা এবং মূল্যের তালিকার সঙ্গে বাউচারের মিল না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা হয়।

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

বাঞ্চারামপুর, 21 August 2024, 743 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে ২১ মাস আগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা এক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ ২১ আগস্ট বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাদেকুর রহমান তাঁর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকও ছিলেন। পরে কমিটি থেকে বাদ পড়েন। গতকাল ২০ আগস্ট মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ২০২২ সালের ২০ নভেম্বর বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে ৩০২ ধারাসহ (হত্যা) বিভিন্ন ধারায় বিএনপির ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য তাজুলের নাম নেই, তবে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে পুলিশ।

জানতে চাইলে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় পেছন থেকে ইন্ধনদাতা হিসেবে তাজুল ইসলামের জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। এ কারণে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি সহিদুল ইসলাম বলেন, ওই মামলায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে ৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিনি ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা তাঁকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।

সরেজমিন দেখা গেছে, আজ দুপুরে তাজুল ইসলামকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে তোলা হয়। এ সময় আদালতের ভেতর বিএনপির আইনজীবীরা ১০ দিনের রিমান্ডের আবেদনের জন্য হইচই করেন। আওয়ামী লীগের চারজন আইনজীবী সেখানে উপস্থিত হলেও পরিস্থিতি অনুকুলে না থাকায় কোনো কথা বলেননি। একপর্যায়ে তাঁরা এজলাস ত্যাগ করে চলে যান। তিনটায় আদালতের রায়ের পর প্রিজন ভ্যানে তুলে পুলিশ তাঁকে আদালত থেকে নিয়ে যায়। এ সময় বিএনপির আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন।

কয়েকজন আইনজীবী বলেন, আদালত প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবীদের হইচইয়ের কারণে পরে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান ও জেলা ‍যুবদলের সহ-সভাপতি আইনজীবী আবদুর রহিম বলেন, ছাত্রদল নেতা রফিকুল হত্যা মামলায় তাজুল ইসলামের ইন্ধন রয়েছে। সে সময় থানায় মামলা করতে গেলেও পুলিশ গ্রহণ করেনি। আদালতে পুলিশসহ ৬০ জনের বেশি আসামি করে মামলা দিলেও তা খারিজ হয়ে যায়।

এদিকে তাজুল ইসলামকে গ্রেপ্তারের খবরে আজ দুপুরে বাঞ্ছারামপুর উপজেলায় আনন্দমিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে উপজেলার মুসা মার্কেট থেকে কেন্দ্রীয় কৃষক দলের নেতাকর্মীরা আনন্দমিছিল বের করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল্লাহ আল মহসিন, সদস্য সাখাওয়াত হোসেন, আবদুল করিম, দেলোয়ার হোসেন, আবদুল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ প্রমুখ।

বাঞ্ছারামপুরে বৃত্তির সনদ ও অর্থ প্রদান

বাঞ্চারামপুর, 15 July 2024, 764 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা বাঞ্ছারামপুর উপজেলায় বৃত্তি পরীক্ষার সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রেজাউল হক।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি মোহাম্মদ শামীম নূর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মোঃ তফাজ্জল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন ভুইয়া, শিক্ষা সম্পাদক সামসু উদ্দিন আহমেদ সজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাষ্টার, বাঞ্ছারামপুর সোবহানীয়া ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রুহুল আমিন আবদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল টিপু প্রমুখ।

বাঞ্ছারামপুরে আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি

বাঞ্চারামপুর, 8 May 2024, 831 Views,

চলারপথে রিপোর্ট :
আকাশে মেঘ দেখলেই আঁতকে উঠছে শিশু শিক্ষার্থীরা। এই বুঝি ঝড় এলো, নামল বৃষ্টি। কালবৈশাখীতে উড়ে গেছে বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরের চালা। বিকল্প নেই বলে ভাঙা ঘরেই চলছে পাঠদান।

শনিবার রাতে কালবৈশাখীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরের চালা উড়ে গেছে। চালাবিহীন ঘরে ছোট ছোট শিক্ষার্থীদের পাঠদান চলছে। রোদ ও বৃষ্টির সঙ্গে লড়াই করে ক্লাস করছে তারা। প্রখর রোদে ক্লাস বন্ধ, বৃষ্টি এলে তো কথাই নেই।

সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরের চালা উড়ে সামনেই পড়ে রয়েছে। অফিস কক্ষের সব মালপত্র লন্ডভন্ড। বিধ্বস্ত টিনের ঘরেই চলছে পাঠদান। স্কুল ভবন বিধ্বস্ত হওয়ায় অনেকটাই কম শিক্ষার্থীদের উপস্থিতি। বিদ্যালয়ে একমাত্র শৌচাগারটিও বিধ্বস্ত। প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের বাড়িতে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়হান মোল্লা বলেন, ‘স্কুলে আসলে ভয়ে থাকি কখন আবার ঝড় আসে। রোদের মধ্যেই আমরা ক্লাস করছি, বৃষ্টি আসলে আমাদের ছুটি। স্কুল ভবন ভেঙে যাওয়ায় অনেকে স্কুলে আসছে না।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া সোমাইয়া বলেন, রোদের মধ্যে ক্লাস করতে অনেক কষ্ট হয়। আবার ভয়ে থাকতে হয় কখন আবার ঝড়-বৃষ্টি আসে।

বিদ্যালয়ের শিক্ষক রায়হানা ইয়াসমিন বলেন, ‘শনিবারের ঝড়ে আমাদের একমাত্র স্কুল ভবনটির চালা বিধ্বস্ত হয়েছে। আমাদের অন্য কোনো ভবন না থাকায় বাধ্য হয়ে রোদের মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি। বৃষ্টি হলে ছুটি হয়ে যাচ্ছে স্কুল।’

প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, কালবৈশাখীতে স্কুলঘরের চালা উড়ে গেছে। বিষয়টি শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। বিশেষ বরাদ্দ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। বরাদ্দ পেলে মেরামত করা হবে। এখন বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় চালাবিহীন স্কুলঘরে পাঠদান করাতে হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘স্কুল ভবনের চালা বিধ্বস্ত হওয়ার বিষয়টা শুনেছি। বিষয়টি ডিপিওকে জানানো হয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে ভবনটি সংস্কার করা হবে। আমরা বলেছি, প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের বিকল্প কোনো জায়গায় পাঠদান করাতে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর জানান, বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রিপল মার্ডার : শিশু অজিহাকে কোলে নিলেন ক্যাপ্টেন (অব.) তাজ এমপি

বাঞ্চারামপুর, 20 October 2023, 1114 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের আলোচিত থ্রি-মার্ডারে পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে গেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানি গ্রামে ঘাতকের হাত থেকে বেঁচে যাওয়া ৭ মাসের অবুঝ শিশু অজিহাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি। পরে অজিহাকে কোলে নিয়ে আদর করেন তিনি।

এ সময় সৌদি প্রবাসী মো. শাহ আলমের স্ত্রী সন্তানকে নৃশংসভাবে হত্যার মূলহোতা ভাগ্নি জামাই জহিরুল ইসলামের দৃষ্টান্ত শাস্তি ও ফাঁসির দাবি করা হয়।

পরে ক্যাপ্টেন তাজ শোকাহত পরিবারের লোকজনকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করেন দ্রুত ন্যায়বিচার পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। কোনোভাবেই আসামিকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানি দক্ষিণপাড়ায় ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্ত্রী ও দুই সন্তানের হত্যার খবরে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন সৌদি আরব প্রবাসী শাহ আলম। মৃতরা হলেন- সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার, তাদের ১৪ বছর বয়সি বড় ছেলে মাহিন ও ৭ বছর বয়সি ছোট ছেলে মহিন।