স্টাফ রিপোর্টার :
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধনকালে মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, খেলাধূলার প্রতি শেখ কামালের অবদান ছিলো অবিস্মরণীয়। আমরা আশা করি শেখ কামালের আর্দশকে ধারণ করে তরুণ সমাজ মাদক থেকে সরে আসবে। এই আয়োজনের মধ্য দিয়ে একদিন ক্রীড়ার ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করবে নতুন প্রজন্মের তরুনেরা। তিনি বলেন, আশাকরি একদিন অলিম্পিক খেলাতেও দেশের হয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলে-মেয়েরা অংশ নেবে।
দিনব্যাপী প্রতিযোগীতায় জেলার ৯টি উপজেলার ৪শতাধিক শিক্ষার্থী ৩২টি ইভেন্টে এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আরিফ নূরুল আমীনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ থাকায় গত ২৩ জুন কারণ দর্শানোর জবাব চাওয়া হলেও কর্ণপাত না করে উল্টো মারাত্মক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আরিফ নূরুল আমিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও তার অধীনস্ত সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে মোঃ আরিফ নূরুল আমিনের সাথে সকল প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।
২৫ জুন তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাহউদ্দিন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নাগরিক কমিটির উদ্যোগে প্রায় ২ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৭ জানুয়ারি শুক্রবার সকালে শহরের টেংকের পাড় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এতে জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মোঃ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবীন আইনজীবী এ,একে,এম মোঃ শাহদাৎ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতিরি সহসভাপতি মোঃ আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এইচ,এম,এম জামান, অর্থ সম্পাদক মোঃ খাইরুল নোমান, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মাষ্টার, প্রচার সম্পাদক মোঃ ফারুক মজুমদার প্রমুখসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কম্বল বিতরণ কালে বক্তারা, শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ প্রায় ২ শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
চলারপথে রিপোর্ট :
জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে বিশাল শ্রমিক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এড. কাউসার আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এড. কামরুজ্জামান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিপি এড. মাহবুবুল আলম খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনার আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আলাল, সহ সভাপতি বারীন্দ্র নাথ ঘোষ, শেখ শওকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন খান, আমিন শাহ, খবির উদ্দিন আহমেদ, দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া, রিক্সা ও ভ্যান শ্রমিক লীগের সভাপতি হোসেন মিয়া, ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা সকল প্রকার ষড়যন্ত্র-চক্রান্তের উর্ধ্বে থেকে আজ আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। হাজার হাজার নেতাকর্মীদের স্বতঃর্স্ফুত উপস্থিতি তার স্বাক্ষী বহন করে। এই সুশৃংঙ্খল ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচনে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় এদেশের প্র্রধানমন্ত্রী করে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার শপথ নিতে হবে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শ্রমিক লীগ নেতৃবৃন্দের দাবিগুলো যৌক্তিসঙ্গত। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রমিকদের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।
আলোচনাসভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ুমুখ ক্যান্সাররোধে সচেতনতামূলক সভা আজ ২৫ জানুয়ারি বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খ্রীষ্টিয়ান মিশন প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্রীষ্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতালের) গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ কামরুন্নাহার।
সভায় বক্তব্য রাখেন খ্রীষ্টিয়ান মিশন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা নীলি নিরুপমা কর্মকার ও ইনসেপটা ফার্মাসিটিকেল কোম্পানী লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন।
মতবিনিময় সভায় ডাঃ কামরুন্নাহার বলেন, আমাদের মানুষের জীবনে অনেক ধরণের ক্যান্সার হয়, যার কোন কারণ আমরা খুঁজে পাইনা। কিন্তু জরায়ু ক্যান্সার কেন হয়, আমরা সবাই জানি। জরায়ু ক্যান্সারে দেশে প্রতিদিন ২৮ জন নারী মারা যাচ্ছে। এটি নিরব ঘাতক হিসেবে পরিচিত। তবে এতে ভয়ের কিছু নেই। জরায়ু ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। সচেতনতাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে। সবচেয়ে আশার কথা হচ্ছে, এই ক্যান্সারের ভ্যাকসিন একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো। মাঝে এর আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন দেশেই এই টিকা উৎপাদন হচ্ছে। যার কারণে দামও অনেটাই হাতের নাগালে। তিনি সকলকে এই রোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি ভ্যাকসিন গ্রহনের আহবান জানান।
তিনি বলেন, ৯ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা দুই ডোজ এবং ০৯ বছর থেকে ৪৫ বছর বয়সীরা তিন ডোজ টিকা নিলেই এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। হয়তো এটি এক সময় ইপিআই টিকার মত হয়ে যাবে।