ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 February 2023,

স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী রাজিউর রহমান তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক হাসান ওবায়দুল্লাহ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব স্বপন আহমেদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে দেশের মানুষ আজ দিশেহারা। তার উপর আবার সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। বক্তারা অবিলম্বে বাজার নিয়ন্ত্রন করার জন্য সরকারের কাছে দাবি জানান।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 28 November 2024, 691 Views,

চলারপথে রিপোর্ট :
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভার শুরুতেই নিহত ও আহতদের স্মরণে নিরবতা পালন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, ডিডি সমাজ সেবা আঃ কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বায়েজিদুর রহমান সিয়াম, নিহতের পক্ষে নিহত হোসাইনের পিতা ও আহতদের পক্ষে ইউনাইটেড কলেজের ছাত্র নাটাই গ্রামের দীন ইসলাম। বক্তারা বলেন, পিতার কাঁধে সন্তানের লাশ তুলার জন্য যারা দায়ী তাদের বিচার হবেই হবে। যখন অত্যাচার চলতে থাকে তখন আল্লাহর তরফ বাহিনী নেমে আসে। দুই হাজার মানুষ মারা গেছে। এ হত্যার বিচার হবেই। আল্লাহর তরফ থেকে বিচার হবে। পৃথিবীতে এমন ঘটনা নজিরবিহীন। সরকার আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আলোচনা শেষে জেলা কোর্ট মসজিদের ইমাম মোঃ আবদুল্লাহ নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের ক্ষুস্থতা কামনা করে দোয়া করেন। জেলা প্রশাসনের পক্ষে নিহতদের জন্য ১০ হাজার ও আহতদের ৫ হাজার করে প্রাইজবন্ড এবং ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়। তার মধ্যে নিহত ১ জন ও আহত ১৪ জনকে ওই উপহার সামগ্রী তাদের হাতে ও পরিবারের হাতে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম তুলে দেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট বিতরণ করলেন অ্যাডভোকেট মিনা বেগম মিনি

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 10 February 2026, 100 Views,

দুলাল মিয়া :
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট বিতরণ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিনা বেগম মিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন সৎ, দক্ষ ও উন্নয়নমুখী প্রার্থী। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর বিকল্প নেই। তিনি ভোটারদের প্রতি শ্যামলের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থীর নির্বাচনী ইশতেহার সম্পর্কে অবহিত করেন।

নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে এবং ১২ তারিখ ভোটের দিন পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের পর প্রতিপক্ষের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর, 5 June 2024, 898 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

আজ ৫ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম আয়াশ আহমেদ ইজাজ (২৩)। তিনি শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক উদ্ভিদবিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। ইজাজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও সদ্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাহাদৎ হোসেন শোভন (আনারস প্রতীক) পক্ষে কাজ করেছিলেন।

স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় জেলা শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন (আনারস প্রতীক) বিজয়ী হওয়ার খবরে সমর্থকরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এলে আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার বন্ধুরা তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে এলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের কর্মী আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, 11 January 2026, 298 Views,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ ১১ জানুয়ারি রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাস স্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি.এম. মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরো বেড়েছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

অন্নদা উৎসব পরিণত হবে মিলনমেলায়

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 December 2022, 2061 Views,

মিট দ্যা প্রেস ॥ তিনভাগে বিভক্ত উৎসবে অংশগ্রহণ করবেন ২২শ’ সাবেক শিক্ষার্থী ॥ গানে সুর তুলবেন ভয়েস অব মাইলস

স্টাফ রিপোর্টার:
১৯৫৪ থেকে ২০১৪। ৬০ বছরের ওই সময়টার শিক্ষার্থীদের মিলনমেলা বসছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। অনুষ্ঠানে গাইবেন ‘ভয়েস অব মাইলস’ নামে জনপ্রিয় ব্যান্ড দল। শুক্রবার সকাল ১১টার দিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অন্নদা উৎসব উপলক্ষে প্রেস দ্যা মিট এর আয়োজন করা হয়। জেলার সকল গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন। অন্নদা উৎসবের আহবায়ক চিকিৎসক মো. আবু সাঈদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বিদ্যালয় থেকে এসএসসি পাস করা ১৯৫৪ থেকে ২০১৪সাল পর্যন্ত প্রায় ৬০ বছরের দুই হাজার ২০০ শিক্ষার্থীদের মিলন মেলা বসছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
সংবাদ সম্মেলনে চিকিৎসক আবু সাঈদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘অন্নদা উৎসব-২০২২’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন বা বিদ্যালয়ে কোনো এক শ্রেণিতে একদিনের জন্য হলেও অধ্যয়ণ করেছেন এমন শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। দীর্ঘ কয়েক মাস চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত ১৯৫৪ সালের একজন শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়। এ অবস্থায় ১৯৫৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি পাস করা শিক্ষার্থীরা এই অন্নদা উৎসবে অংশ নিবেন। তিনি আরও বলেন, অন্নদা উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরে বলা হয়, অন্নদা উৎসবকে তিনটি ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথমধাপে শোভাযাত্রা। সকাল নয়টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের এ শোভাযাত্রা বের হবে। বিদ্যালয় থেকে টেংকেরপাড়, পুরাতন জেল রোড-কুমারশীল মোড়-হাসপাতাল রোড-পুরাতন কাচারী পুকুর পাড়- হালদারপাড়া অতিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হবে।

উৎসবের দ্বিতীয় ধাপ সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অংশের মধ্যে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, স্বাগত ভাষণ, সম্মাননা ও কেক কাটা, অন্নদিয়ানদের সাংস্কৃতিক পর্ব, তারুণ্যের ব্যান্ড ওয়ারলেস মোড়ের গান পরিবেশনা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। তৃতীয় অংশ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড ভয়েস অব মাইলস (শাহিন আহমেদ ও তার দল) এর কনর্সাট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মো. মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা এক্স স্টুডেন্ট (আবেশ) এর সভাপতি (অব.) গ্রুপ ক্যাপ্টেন ছগির আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল ইমাম, যুগ্ম সম্পাদক জাহিদুল হক, অশোকা ফেলো মাতিন আহমেদ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আশরাফ পিকো, আল মামুন, নেহার রঞ্জন সরকার, সৈয়দ মো. আকরাম প্রমুখ।