বিশেষ প্রতিনিধি :
এবার উচ্চ মাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষায় যারা পাশ করেছে, তার চাইতে স্নাতকে আসন সংখ্যা বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি আজ ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি যারা পাশ করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা সেখানে ভর্তি হবেন। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইন বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও যান। এছাড়া সারা দেশে ২২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হন। সব মিলিয়ে পাশ করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।’
এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশে বিএনপি অরাজকতা তৈরি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।’
বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক :
রেলওয়ে স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তর্কাতর্কির এক পর্যায়ে এক যাত্রী তাকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তিনি পড়ে যান।
পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম পিতার নাম জয়েন উদ্দীন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্লাট ফরর্মে এক যুবক ঘোরাঘুরি করছিলো। ওই সময় আনসার সদস্য তাকে বের হয়ে যেতে বললে তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ওসি গোপাল কুমার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে সেখানে কি ঘটেছে বা কিভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিসি ক্যামেরাও দেখা হবে।
তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
চলারপথে রিপোর্ট :
টেকনাফের সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে। আজ ৮ এপ্রিল শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে কক্সবাজার পাচার করা হবে। শনিবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২টি পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে ১ হাজার গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় পাচারকারীদের কাউকে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভর হয়নি।
তিনি আরো বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চলারপথে ডেস্ক :
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৫ নভেম্বর বুধবার ভোরে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার অলংকার মোড়ে এ ঘটনা ঘটে।
তবে এটি নাশকতার ঘটনা নয় বলে দাবি করেছে পুলিশ। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, এটি নাশকতা কিংবা অগ্নিসংযোগের ঘটনা নয়। যাত্রীবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আসে। রাত ৩টার দিকে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় গাড়িতে আগুন ধরে যায়। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। বাসটিতে ইঞ্জিন ওভারহিট হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।
চলারপথে রিপোর্ট :
নড়াইলের কালিয়ায় অনুমোদনহীন নাবিল সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভুয়া ডাক্তার নাইম মোল্লাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে এ দণ্ড দেয়া হয়।
এছাড়া ক্লিনিক পরিচলানার জন্য বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত বন্ধ রাখাতে বলা হয়েছে। নাইম কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আমির হোসেন ওরফে লেদু মোল্যার ছেলে।
উপজেলার চাঁচুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে নাবিল সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন নাইম মোল্যা। নিজে কোনো ধরনের টেকনিশিয়ান না হয়ে রক্ত, প্রস্রাব পরীক্ষার পাশাপাশি এক্সরে করতেন তিনি (নাইম মোল্লা)। আবার ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার যুক্ত করে ৫০ টাকা ফি নিয়ে রোগী দেখতেন তিনি।