চলারপথে রিপোর্ট :
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ধর্মীয় সম্প্রীতির স্মার্ট বাংলাদেশ গড়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আজ ১৩ ফেব্রুয়ারিসোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রকল্প পরিচালক আবদুল্লা-আল শাহীন।
সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আওয়ামীলীগ ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলারপথে নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের পূর্বপাড়ায় একটি পুকুর থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জাহিদুলের পিতা এলাছ মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক। তার ৪জন ছেলে সন্তান রয়েছে। জীবন-জীবিকার তাগিদে জাহিদুল ইসলামসহ ৩ ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। ঈদ-উল ফিতর উপলক্ষে গত ১৭ রমজান ছুটি নিয়ে বাড়িতে আসে জাহিদ।
গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় জাহিদ। রাতে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে সুলতানপুরের একটি পুকুর থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় জাহিদুলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত খুন। জাহিদুলকে গলা কেটে জবাই করা হয়েছে। তার দুই হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে ও পেটে ছুরিকাঘাত করে ভুরি বের করে ফেলা হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
চলারপথে রিপোর্ট :
সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বারী। সবশেষে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীরা অংশগ্রগন করেন এবং পুরো অনুষ্ঠান উৎসবে রূপ নেয়।
চলারপথে রিপোর্ট :
বিজ্ঞান একটি বিশেষ ও পরীক্ষিত জ্ঞান। বিজ্ঞান যদি আত্মউপলব্দীর মাধ্যমে ভিতরে নিতে হয় এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বর্তমান প্রজন্ম বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এদেশকে বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে নিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যত ছাত্রছাত্রী আছে তারা বিজ্ঞান মনস্ক হবে বলে আমার বিশ্বাস।
আজ ১৩ জানুয়ারি সোমবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্টপোষকতায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সেমিনার ও সম্মাননা স্মারক (পুরস্কার) বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশ নতুন আঙ্গীকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোক্তা গো-স্বামী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সদর উপজেলা একাডেমিক সুপার, বুধল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, ব্রাহ্মণবড়িয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের মাঝে বক্তব্যে রাখেন অন্যন্যা ভৌমিক, রেদুয়ান আহমেদ, খাদিজা আক্তার বন্যা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়সহ সদর উপজেলা ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টল বরাদ্ধের স্থান পায়।
এসময় প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রজেক্টর তৈরীর মাধ্যমে বিজ্ঞানের জ্ঞান এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সৈয়দ মোঃ তফছির।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে ২৭ নভেম্বর ব্যাপক কর্মসূচিতে ৪১তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন এবং এতে শাহাদাৎ বরণকারী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র উবায়দুর রউফ পলু দিবস পালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের গৃহীত কর্মসূচি অনুসারে এদিন সকালে শহরতলীর শেরপুর কবরস্থানে উবায়দুর রউফ পলুসহ কবরবাসী সকলের কবর জিয়ারত দোয়া ও মোনাজাত, লোকনাথ রায় চৌধুরী ধীঘির চতুষ্পার্শ্বে শোক র্যালি প্রদক্ষিণ, সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মসজিদে পলুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় শহরের পূর্ব পাইকপাড়া অধ্যাপক হরলাল রায় রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয় চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, কবি দেওয়ান দিদারুল আলম মারুফ, শহীদ পলু’র ছোট ভাই মাসুদুর রহমান।
উদ্বোধনী বক্তব্য রাখেন দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমির ফারুক।
সদস্য সচিব জিয়া কারদার নিয়ন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, মীর মোস্তাফিজুর রহমান, অ্যাড. শেখ জাহাঙ্গীর, জেলা ন্যাপ সভাপতি অ্যাড. মোঃ সফিকুল ইসলাম, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি মোঃ আবদুল বাছেদ, কবি মোঃ ইউনুছ, নারী নেত্রী রোমানা আক্তার শ্যামলী, অ্যাড. আলী আক্কাস, মুজাহিদুল ইসলাম সেলিম, হারুণ আল রশিদ প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কাজী মাকসুদুল আলম দেলোয়ার।
এ সময় সামসুজ্জামান বাবু, বশির আহমেদ, আরমান উদ্দিন, হাসিনা হক, ইমুনি ইস্টিয়ান সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐতিহাসিক জেলা আন্দোলনে উবায়দুর রউফ পলু’র শাহাদাৎ বরণের স্মৃতিচারণ করে সরকারের নিকট ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, তিতাস নদী খনন, বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালুর ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ প্রত্যাহার করে আগের মতো তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুণর্বহালের দাবি জানান।
চলারপথে রিপোর্ট :
দুই শিশু সন্তানসহ এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ১৩ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- ঘাটুরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তর দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।
নিহতদের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।
জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, বিষপান করা এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করতে বলার কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তিনজনের মৃত্যু হওয়ার পর আশরাফসহ অন্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটননাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ মা বিষপান করেছেন। এ ঘটনায় পলাতক স্বামী ও স্বজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।