আখাউড়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে মর্টার শেলের বিষ্ফোরণ

আখাউড়া, 18 February 2023,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় মাটির নীচ থেকে উদ্ধার হওয়া একটি মর্টারশেল বিষ্ফোরণ ঘটনো হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর দেড়টার সময় সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের হেলিপ্যাডে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ আগে উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের একটি জমি থেকে ড্রেজারে মাটি কাটার সময় প্রায় সাড়ে তিন কেজি ওজনের এই মর্টার শেলটি উদ্ধার করা হয়েছিল। দুপুরে মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল শেলটির বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, ধারনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেলটি এখানে পড়েছিল। যা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

আখাউড়ায় সরকারি খাস জায়গা অবৈধ দখল মুক্ত

আখাউড়া, 18 May 2025, 397 Views,

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি খাস জায়গা অবৈধ দখল মুক্ত এবং লাইসেন্সবিহীন তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ১৮ মে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের বড় বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। দুটি বরফকল মালিক ও এক মুদি দোকানীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বড় বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছে এমন অভিযোগে অভিযান চালিয়ে সরকারি ৫ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে বরফ তৈরির দায়ে লিটন মিয়াকে ১০ হাজার টাকা এবং আনিস মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, আখাউড়া পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো. ফয়ছেল আহমেদ খান প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘উচ্ছেদ অভিযানে সরকারি খাস খতিয়ানের ৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন দুটি বরফকল এবং একটি মুদি দোকানীকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আখাউড়া, 14 February 2023, 1856 Views,

আখাউড়া প্রতিনিধি :
আধুনিক সাংবাদিকতায় যুগান্তরের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতায় অবদান রাখায় দৈনিক যুগান্তর আজ দেশের সেরা সংবাদপত্র। যা বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে স্বীকৃতপ্রাপ্ত। যুগান্তর ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলতে দ্বিধান্বিত করেনা। এদিকে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলা টিভির প্রতিনিধি এবং জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে যুগান্তর স্বজনদের কেক ও মিষ্টি মুখে তুলে দেয়া হয়েছে। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাতশালা ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি যোবায়ের আহমেদের পক্ষে সংগঠনের সদস্য ইফতি।

যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম, রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই আবু সুফিয়ান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হেসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. নূরুল ইসলাম চৌধুরী, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, আওয়ামী লীগ নেতা বাবুল পারভেজ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্, ত্রিপুরার দৈনিক সংবাদ প্রতিনিধি দুলাল ঘোষ, যায়যায়দিন প্রতিনিধি হান্নান খাদেম, ইত্তেফাক প্রতিনিধি ফজলে রাব্বি, বিজয় টিভির আশরাফুল মামুন, দেশ রূপান্তর প্রতিনিধি জালাল হোসেন মামুন, আরটিভি সৌদি আরব জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল, আজকের পত্রিকার সাদ্দাম হোসেন, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রুবেল আহমেদ, এশিয়ান টিভির মোহাম্মদ আবির, প্রতিদিনের সংবাদের মোহাম্মদ শরীফ, আমাদের নতুন সময় প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক কুরুলিয়ায়’র আখাউড়া প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ সমাচারের অমিত হাসান অপু সাংবাদিক শেখ মনির হেসেন নিজাম ও রিফাত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যুগান্তরের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা পরিষদ এলাকায় সর্বস্তরের মানুষের উৎসবে পরিণত হয়।
অন্যদিকে যুগান্তর পত্রিকা সাহসী অভিযাত্রায় দুই যুগে পদার্পণে আখাউড়া উপজেলার অজস্র পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকারসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকাল থেকে পিকআপ যোগে উপজেলাজুড়ে মাইক ও ঢাকঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন স্বজন সমাবেশের সদস্য এবং স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন মিশু।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের অসামান্য অবদান নিয়ে আলোচনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

আখাউড়া গৃহবধুকে হত্যার অভিযোগ

আখাউড়া, সারাদেশ, 1 June 2025, 814 Views,

চলারপথে রিপোর্ট :
পারিবারিক কলহের জের ধরে রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৩১মে শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিম পাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার রুনা আক্তার একই ইউনিয়নের রাণীখার গ্রামের শিক্ষক শেখ নাছির উদ্দিনের মেয়ে।

নিহতের বড় ভাই শেখ জসিম উদ্দিন জানান, তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সাথে পারিবারিকভাবে রুনার বিয়ে হয়। তাদের ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঢাকায় সেলুনে কাজ করেন সাইদুর। সম্প্রতি গ্রামের বাড়িতে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন সাইদুর। এরপর আবার টাকা নেয়ার জন্য রুনাকে চাপ দিলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এ বিষয় নিয়েই রুনার ওপর শারীরিক নির্যাতন চলছিল। শেষ পর্যন্ত তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনন্ত কুমার ভক্ত জানান, হাসপাতালে আনার আগেই ভিকটিম মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর ভিকটিমর বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রাণঘাতি ছিল।

হাসপাতালের মর্গে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এস.আই) মোছা: শিরিন আক্তার। তিনি জানান, ভিকটিমের বাম বুকের উপরে গলার নিচে সাড়ে সাত ইঞ্চি গভীর ও ২ ইঞ্চি প্রস্থের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার অনামিকায় কাটা রক্তাক্ত জখম রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই ভিকটিমের স্বামী সাইদুর রহমানকে বাড়ি থেকে এবং তার শ্বশুর আব্দুস সালামকে হাসপাতাল থেকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক

আখাউড়া, 29 January 2025, 455 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে মঙ্গলবার দুই ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।

জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক। ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়। দুই ভারতীয় নাগরিক হলো ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)।

আজ ২৯ জানুয়ারি বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয় ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিক্সা যোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি।

গাড়ির ফি আত্মসাৎ, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুদকের মামলা

আখাউড়া, 15 May 2023, 1766 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের সাবেক ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ মে রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের জিলানী বর্তমানে যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত রয়েছেন। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আমড়াতলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল কাদের জিলানী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর বন্দরে ট্রাফিক পরিদর্শক ছিলেন। আখাউড়া স্থলবন্দরে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রবেশ করে ২২ হাজার ৮৯০টি গাড়ি। কিন্তু অভিযুক্ত আব্দুল কাদের জিলানী ১১ হাজার ৯৮৩টি গাড়ির হিসাব রেজিস্ট্রারে এন্ট্রি করেছেন। বাকি ১০হাজার ৯০৭টি গাড়ি প্রবেশের তথ্য এন্ট্রি করেননি। গাড়িগুলো রেজিস্ট্রারে এন্ট্রি না করে এর ফি ১২ লাখ ৬২ হাজার ৯০২টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় রবিবার দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক স্থলবন্দর ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে মামলা দায়ের করে।