চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিলকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিজয়নগরের কৃতি সন্তান ও ভুটানের বিশিষ্ট ব্যবসায়ী এম. অলি আহমেদের উদ্যোগে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় তার বিজয়নগর উপজেলার কচুয়ামুড়ার বাড়ি প্রাঙ্গনে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভুটানের বিশিষ্ট ব্যবসায়ী এম অলি আহমেদ। সূধী সমাবেশে সংবর্ধিত অতিথি ও ভুটানের রাষ্ট্রদূত ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিল বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশুনা করেছেন। ভুটান সরকার ও জনগন বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশের পাশে ছিলো, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের নাগরিক এম অলি আহমেদ ভুটানে ব্যাপক জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে ভুটানে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। তার মতো যে কেউ চাইলে সততা ও নিষ্ঠার সাথে ভুটানে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চুড়ান্ত বিজয়ের আগেই ভুটার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। তিনি বলেন, ভুটান আমাদের অকৃত্রিম বন্ধু। ভুটানের আত্মীয়তা ও আন্তরিকতা আমরা সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা চাই ভুটানের সাথে আমাদের দেশের সম্পর্ক সব সময়ই মজবুত থাকুক।
সূধী সমাবেশে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, রয়েল ভুটান এ্যামবেসির কনস্যুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় বাড়ির উঠানে ফেলে পুত্রবধূ ও শাশুড়িকে পিটিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১২ ফেব্রুয়ারি সোমবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আতকাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আতকাপাড়ার ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া (৪০) ও নান্নু মিয়া (৪৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আতকাপাড়ার আবদুল আলীর ছেলে নাসির মিয়া ইটভাটায় কাজ করার সুবাদে চট্টগ্রামে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। গত দুই মাস আগে নিজের গ্রামে বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেন।
বাড়িতে নাসির মিয়া, তার স্ত্রী, স্কুল পড়–য়া মেয়ে এক ৬ মাস আগে বিয়ে হওয়া পুত্রবধূ থাকেন। নাসির মিয়ার বাড়ির সামনে একটি নালায় ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া, নান্নু মিয়া ও সিরাজ মিয়ার ছেলে মানিক এবং সবুজ অবৈধ কারেন্ট জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলো।
গত শনিবার তাদের জালের বাঁধের বাঁশ কে বা কারা নিয়ে যায়। এনিয়ে নাসির মিয়ার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এ ঘটনার প্রতিবাদ করায় বাক্কু মিয়া, নান্নু মিয়া, মানিক এবং সবুজ নাসিরের বাড়িতে গিয়ে নাসিরের স্ত্রী শিউলি বেগম, তার পুত্রবধূ শারমিন (২০) কে উঠানে ফেলে বেদড়ক মারধোর করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, এই ঘটনায় নাসির মিয়া ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী বাক্কু মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিখাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে এর চালকসহ তিনজন আহত হয়।
পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
বিজয়নগর প্রতিনিধি :
বিজয়নগর উপজেলা ৫নং হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত অবিনাশ শিশু একাডেমী ২০২৩ সালে ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক সত্যরঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ও পরিচালক এস এম কামরুল হাসান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় নতুন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও বেলুন দিয়ে উষ্ণ অভ্যর্থনা এর মাধ্যমে বরণ করা হয়। এ সময় আগত অতিথি বৃন্দকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ সিরাজী জিদান এর কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন, মোঃ হুমায়ূন কবীর খাঁন, হাসান উল্লাহ খাঁন, মোঃ আবু সামা, শাহ মোহাম্মদ জামাল, হাবিবুর রহমান প্রমুখ।
এসময় আগত অতিথিবৃন্দ কিন্ডারগার্ট পর্যায়ের নবীন বরণ অনুষ্ঠান এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি বিদ্যালয়ের এমন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কে পাঠদানে মনোযোগী করে তোলার প্রয়াসকে ধন্যবাদ জানান। পাশাপাশি এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরিচালনা পরিশোধকে আহবান জানান।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী মো. আল জাবেরের (জাবেদ) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ আল মামুন। তিনিসহ বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় জনসভায় আয়োজন করেন আল জাবের। তিনি এলাকায় মিছিল ও শোডাউন করেছেন। এর সুনির্দিষ্ট প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে রয়েছে। বিজয়নগরের ইউএনও ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একাধিকবার ফোন করলেও এবং বিজয়নগর থানা পুলিশ প্রচার কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে প্রচারণ কাজ বন্ধ করেননি আল জাবের। এটি উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধির পরিপন্থি।
আল জাবেরের বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩৩ অনুযায়ী প্রার্থীতা বাতিলের বিষয়ে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ এপ্রিল শনিবার ছাতিয়ান ঈদগাহ মাঠে বিকাল ৫ টায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মজ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক ছাএ বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এ,কে,এম, নুরুল হাসান আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদ কবীর আকন্দ,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বিল্পব,পৌরমৎজীবী দলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গিয়াসউদ্দিন,সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নাছির উদ্দিন, মজলিস পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মুন্সি,তালশহর পূর্ব ইউপির সভাপতি মোঃ আইনুল হক,ইঞ্জিনিয়ার আমীর হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বুধল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বুধল ইউপি সহ-সভাপতি দুলাল আহামেদ।
সভায় প্রধান অতিথি বলেন দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে, আগামী দিনে বিএনপি সরকার গঠন করিলে বুধল ইউনিয়ন গ্যাসসংযোগ প্রদান করা হবে, হাসিনা হটাৎ আন্দোলনে এই ইউনিয়ন চার জন শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের আগামীদিনে বিচাররে আওতায় আনা হবে। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সভা সঞ্চালনায় ছিলেন, সাবেক আহ্বায়ক আক্তার হোসেন ও বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।