একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন কে সংবর্ধনা প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। আলোচক থাকবেন কবি ও সাহিত্যিক কবি জয়দুল হোসেন ও আখাউড়া শহিদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলীফা কাজল, উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা এবং জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম।
চলারপথে রিপোর্ট :
অবশেষে মৃত্যুর কাছে হার মানলো নালার কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতক।
২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কন্যাশিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম।
তিনি জানান, নবজাতকটির মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে শিশুটি অনেক দুর্বল হয়ে পড়ে। তার চিকিৎসা চলছিল। সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদাররা শিশুর কান্না শুনতে পান। তারা একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক দেখেন। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ কামডে ক্ষতবিক্ষত করে ফেলে পোকামাকড়। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নবজাতকটি উদ্ধারের পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চলারপথে রিপোর্ট :
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ড. মুুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড (২০২৩) পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার প্যানেল মেয়র, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মোঃ শাহীন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মীর মোঃ শাহীনের হাতে এই সম্মাননা এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম.এ আউয়াল।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশবরেণ্য গীতিকার ও সুরকার মোঃ মাসুদুর রহমান মিলকী ও জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহ-সভাপতি লায়ন খন্দকার রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী।
এ ব্যাপারে সম্মাননা পাওয়া মীর মোঃ শাহীন বলেন, জাতীয়ভাবে সম্মাননা পেয়ে আমি গর্বিত। সমাজের প্রতি দায়িত্ববোধ আমার আরো বেড়ে গেছে। তিনি বলেন, এর আগেও আমি জেলা ও উপজেলা পর্যায়ে কাজের স্বীকৃতি পেয়েছি।
চলারপথে রিপোর্ট :
শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা।
আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে এই বিক্ষোভ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য ৬ শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছে। এর ফলে ৬ শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। এ ধরণের অস্থিরতার কারণে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মাঝে পাঠদানে ভীতি কাজ করছে। এতে বিদ্যালয়ের শিক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
শিক্ষার্থীরা আরো বলেন, আন্দোলন ছিল সংস্কারে। কিন্তু তা সেই পর্যায়ে থাকেনি। বরং প্রাইভেট টিউশন, টিফিনের টাকাসহ বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের মিথ্যাচার করে শিক্ষকদের সম্মানহানি করা হচ্ছে। সেই শিক্ষকদের সম্মান রক্ষার্থে গভঃ মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। তারা বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এর সত্যতা থাকলে প্রশাসন তদন্ত করে দেখবে। তারা দ্রুত বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণী কক্ষে ফিরিয়ে আনার দাবীর পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে কথা বলেন। জেলা প্রশাসক আশ্বাস দেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আলোচনা করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
চলারপথে রিপোর্ট :
চলমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির নেতৃববৃন্দরা আহবান জানিয়েছেন। আজ ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ আহবান জানান।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি এ.বি.এম. মমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, ভিপি শামীম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আজকে ছাত্র সমাজ জাতিকে স্বেরাচারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। জাতির বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। এ দেশ যতদিন থাকবে ততদিন কোট সংস্কার আন্দোলন বাংলাদেশের জন্য একটি অধ্যায় হয়ে থাকবে।
কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত করেন।
বক্তারা আরো বলেন, কেউ যাতে সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রত্যেক ওয়ার্ডে দলের সকল নেতাকর্মী সজাগ থাকার আহবান জানান। এছাড়া জনসচেতনা বৃদ্ধির জন্য শহরে মাইকিং এর ব্যবস্থা করেছেন বলে জানান। এছাড়া প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর ও জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা ও মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এসময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ৩ টি শাখার সম্মেলন হলেও কোনটিরই কমিটি হয়নি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির মতামতের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
যুবলীগের কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী পরামর্শ করে পরবর্তীতে কমিটি দেবেন বলে কাউন্সিল অধিবেশন শেষে জানিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।
আজ ২৯ এপ্রিল শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌর ইউনিটের সম্মেলন হয়।
বঙ্গবন্ধু স্কয়ারের আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত্র সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুল আলম খোকন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে। কিন্তু কাউন্সিল অধিবেশনের পর কমিটি ঘোষণা করা হয়নি। সদর উপজেলা যুবলীগ বিলুপ্ত কমিটির সভাপতি আলী আজম জানান, বিকেলে কাউন্সিল অধিবেশন হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট আমাদের নেতা মোকতাদির চৌধুরী এমপির পরামর্শক্রমে পরবর্তীতে কমিটি ঘোষণা দেবেন। এরআগে ২৮ এপ্রিল বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলন হয়। এ শাখার কমিটিও ঘোষণা পায়নি।
বিজয়নগরেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমপি মোকতাদির চৌধুরীর সাথে পরামশক্রমে কমিটি করা হবে বলে জানিয়েছিলেন। জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম বলেছেন, এ আসনে আগামী নিবাচনে প্রাথী আমার শ্রদ্ধেয় চাচা মোকতাদির চৌধুরী। আমাদের যুবলীগের চেয়ারম্যান মোকতাদির চাচার সাথে পরামশ করে কমিটি ঘোষণা দেবেন।-প্রেস বিজ্ঞপ্তি