ফুল কেনার টাকা চাওয়ায় সৎ মায়ের হাতে সুমাইয়া খুন হয়

কসবা, 23 February 2023,

চলারপথে রিপোর্ট :
কসবায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১২) হত্যার ঘটনায় তার সৎ মাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারি বুধবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেছেন সৎ মা শারমিন আক্তার।

এর আগে মেয়েটির ভাই আরমিন ভুইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সুমাইয়া উপজেলার মেহারী গ্রামের শামীম মিয়ার মেয়ে।

মামলার এজাহার থেকে জানা যায়, শামীম মিয়ার প্রথম স্ত্রী সুফিয়া বেগম তিন সন্তান বাড়িতে রেখে প্রবাসে যান। পরে শারমিন আক্তারকে বিয়ে করেন সুমাইয়ার বাবা। বিয়ের পর থেকে সৎ মায়ের অত্যাচারে দুই ছেলেকে ঢাকায় নিয়ে যান শামীম মিয়া। ছোট হওয়ায় সুমাইয়াকে সৎ মায়ের কাছে রেখে যান। সৎ মায়ের অত্যাচারে কয়েকবার আরমিন ভূঁইয়া তার বোনকে ঢাকায় নিয়ে যেতে চান।

গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য আগের দিন বিকেলে সৎ মায়ের কাছে ফুল কেনার জন্য টাকা চায় সুমাইয়া। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে নির্যাতন করেন শারমিন। ওই দিন রাতের কোনো এক সময় শারমিন আক্তার এবং অজ্ঞাত আসামিরা গলাটিপে সুমাইয়াকে হত্যা করে।

এদিকে ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে যাওয়ার জন্য সুমাইয়াকে ডাকতে যায় সহপাঠীরা। এ সময় তারা সুমাইয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায় পুলিশ।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হলে মেয়েটির গলায় আঙুলের ছাপ দেখতে পান চিকিৎসক। পরে মেয়েটির সৎ মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেন।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কসবা, 2 July 2023, 1350 Views,
ফাইল ছবি

চলারপথে রিপোর্ট :
কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ জুলাই রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মাইজখার গ্রামের রাজু ভুঁইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) ও তার ভাগনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)।

নিহতদের পরিবার জানায়, আজ রোববার বেলা ১১টার দিকে রাজু ভুঁইয়ার ভাগনে জোবায়ের মায়ের সঙ্গে মাইজখার গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে রাজু ভুঁইয়ার বাড়ির পেছনে সাঁতার কাটতে গভীর পুকুরে নামে মাইশা ও জুবায়ের। এর কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় দুই শিশু। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পানির নীচ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক শর্মা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলার মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

কসবা, 15 August 2023, 1121 Views,

চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি জনগণের কাছে আসে না। তারা রাজনীতি করে ঢাকায় বিভিন্ন দূতাবাসে। তারা মনে করে দূতাবাস দিয়ে জনগণের ঘাড়ে উঠতে পারবে।

আজ ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি জনগণকে মূল্য দেয় না। এনা ক্ষমতায় এলে দেশটা বিরান হয়ে যাবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তারপর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল- সংবিধান সংশোধনের মাধ্যমে সেটিকে বাতিল করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আনিসুল হক বলেন, র‍্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপির আমলে র‍্যাবকে তৈরি করেছিল আমেরিকা। কিন্তু নিষেধাজ্ঞা আসলে র‍্যাবকে দেয়নি, জনগণকে ভয় দেখানোর জন্য দিয়েছে।

কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও জেলা পরিষদ সদস্য এম এ আজিজ প্রমুখ।

কসবায় বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

কসবা, 22 April 2024, 734 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিএসএফর গুলিতে মো. হাসান নামে এক ব্যক্তি মারা গেছে। আজ ২২ এপ্রিল সোমবার সকালে উপজেলার বায়েক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান কায়েমপুর গ্রামের দারু মিয়ার ছেলে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তিকে ধাওয়া দিয়ে গুলি করে বিএসএফ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি তারা জেনেছেন। সেখানে তাদের স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা রয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে যাচ্ছেন।

১২০ কেজি গাঁজা উদ্ধার

কসবা, 16 October 2023, 1112 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ অক্টোবর সোমবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের রাস্তার পাশ থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার সুবিধাপুর এলাকায় অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে তাদের ফেলে যাওয়া ৫টি বস্তা তল্লাশী করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, পালিয়ে যাওয়া পাচারকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএসসিতে ফেল করা কসবার শিক্ষার্থী পুনর্মূল্যায়নে পেল জিপিএ-৫

কসবা, 25 December 2022, 1622 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী মো. সিয়াম হোসেনের খাতা পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল ৪৪ জন। বিদ্যালয়টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের একমাত্র শিক্ষার্থী মো. সিয়াম হোসেনের জীববিজ্ঞান বিষয়ে ফেল আসে। ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থী সিয়াম ও তার পরিবারের সদস্যরা। সিয়াম হোসেন কুমিল্লা বোর্ডের অধীনে ৪১৮ নম্বর কেন্দ্র কসবা-১ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তার রোল নম্বর ১৮৪০৪৬।
কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবুল ফয়েজ আখন্দ বলেন, জীববিজ্ঞান বিষয়ে ফল আবার মূল্যায়ন করার জন্য আবেদন করে সিয়াম হোসেন। গত শুক্রবার বোর্ডের দেওয়া পুনর্মূল্যায়নের ফল অনুযায়ী, সিয়াম জীববিজ্ঞান বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এর মাধ্যমে সব বিষয়ে সে জিপিএ-৫ পেল। তাকে নিয়ে বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের পাসের হার শতভাগ।
সিয়াম হোসেন বলে, জীববিজ্ঞান বিষয়সহ প্রত্যেকটি পরীক্ষায় ভালো হয়েছিল। প্রতিটি বিষয়ে জিপিএ-৫ পাওয়ার কথা। কিন্তু জীববিজ্ঞান বিষয়ে ফেল আসায় সে ভেঙে পড়েছিল। খাতা পুনরায় মূল্যায়নে সব বিষয়ে জিপিএ-৫ আসায় এখন ভালো লাগছে।