তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক, 25 February 2023,

অনলাইন ডেস্ক :
তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে তুরস্কের মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায়। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে সাত কিলোমিটার গভীরে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা দেখতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল রয়েছে। তিনি টুইটারে বলেন, ‘এ মুহূর্তে খারাপ কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।
সূত্র : আল জাজিরা

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিজয়নগরের সহোদরসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক, বিজয়নগর, 15 April 2024, 1815 Views,

চলারপথে রিপোর্ট :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছে।

গত বুধবার (ঈদের দিন) বাংলাদেশের সময় দুপুর ১২টায় (মালয়েশিয়ার সময় সকাল সাড়ে ১০টায়) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এক্তারপুর গ্রামের করিম সর্দারের ছেলে মোঃ আবদুল্লাহ (২৫) ও হাফেজ মোঃ হুমায়ূন কবির ওরফে সোহেল (২৭), একই এলাকার মোঃ শাহাব উদ্দিনে ছেলে মোঃ সোহেল (২৫) ও মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী- (৪০)।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, ঈদ-উল ফিতরের নামাজ আদায় করে গাড়ি নিয়ে মালয়েশিয়ার ক্যামেরুন থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে তাদের গাড়িটির চাক্কা ফেটে গেলে গাড়িটি ধীর গতিতে চলতে থাকে। এমন সময় পিছনে থাকা মালবাহী একপি লড়ি গাড়িটিকে ধাক্কা দিলে সাথে সাথেই গাড়িটি দুমড়ে-মুচরে গিয়ে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এদিকে সন্তানদের মৃত্যুর খবর পেয়ে পরিবারের চলছে শোকের মাতম। পরিবার গুলোতে ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়। আহাজারি করে সরকারের কাছে নিজের সন্তানদের লাশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ অলিউল্লাহ বলেন, মোঃ আবদুল্লাহ, হাফেজ মোঃ হুমায়ূন ওরফে সোহেল এবং মোঃ সোহেল আমার ভাতিজা, এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিন নামাজ শেষে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা গেছেন। আমরা এই শোক সইতে পারছিনা। সরকারের কাছে আমাদের আবেদন, পরিবারের কাছে যেন লাশ গুলা ফিরিয়ে দেয়াহয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি স্থানীয়ভাবে জানতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

যুক্তরাষ্ট্রে দাবানলে ফায়ার ফাইটার সেজে চলছে লুটপাট!

আন্তর্জাতিক, 12 January 2025, 638 Views,

অনলাইন ডেস্ক:
ছয়দিন পেরিয়ে গেলেও এখনও নেভেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ফায়ার কর্মীরা চেষ্টা করেও করতে পারছেন না কূলকিনারা। আরো নতুন এলাকায় ছড়াচ্ছে আগুন। মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এর মধ্যেই লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি আরো বাড়তে পারে বলে জানায় কর্তৃপক্ষ। ফলে দাবানল আরো বিস্তৃত হতে পারে।

গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুন নেভাবে ক্যালিফোর্নিয়াসহ আশপাশের সাত অঙ্গরাজ্যের ফায়ার কর্মীদের আনা হয়েছে। সহায়তা করছে কানাডা ও মেক্সিকো।

এমন দুর্যোগের মাঝেও থেমে নেই অপরাধ। ফায়ার সার্ভিস কর্মী সেজে লুটপাট চলছে লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যা বেড়েই চলেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুইজন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন।

ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি সৌদি আরবের

আন্তর্জাতিক, 30 June 2024, 897 Views,

অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানো নিয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে সৌদি আরব। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। সূত্র : আরব নিউজ

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। ’

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে।’
এর আগে, ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা দেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার শপথ নিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আন্তর্জাতিক, 13 March 2025, 498 Views,

অনলাইন ডেস্ক :
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল ১৪ মার্চ শুক্রবার সকালে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। ১২ মার্চ বুধবার দেশটির গভর্ণর জেনারেলের কার্যালয় এ ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। উদারপন্থী নেতা মার্ক কার্নি ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। তবে বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে কার্নি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া স্বরে বলেন, ‘হকির মতো বাণিজ্যেও জিতবে কানাডা।’

বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘বসতে প্রস্তুত’। যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমাদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। সূত্র : রয়টার্স।

কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি আপাতত স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক, 12 March 2025, 512 Views,

অনলাইন ডেস্ক :
কানাডা থেকে আসা অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে পাঠানো বিদ্যুতের উপর শুল্কের পরিকল্পনা বাতিল করে কানাডার অন্টারিও’র প্রধান। এর ফলে কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর কর দ্বিগুণ করার প্রস্তাব আপাতত স্থগিত রাখার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই পরিপ্রেক্ষিতে জানান, কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে আপাতত সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে, আজ ১২ মার্চ বুধবার থেকেই অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানির উপর ২৫ শতাংশ নতুন শুল্ক ধার্য হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার আপাতত সেই সিদ্ধান্ত বাতিল করেনি। এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে কানাডা থেকে আনা অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর তিনি দ্বিগুণ শুল্ক ধার্য করবেন। সেক্ষত্রে ৫০ শতাংশ কর দিতে হতো।

এর অনেক আগেই ট্রাম্পের কানাডার উপর কর আরোপ করার ঘোষণার পর গত সোমবার ওটাওয়ার প্রধান ডগ ফোর্ড প্রস্তাব করেন সেক্ষেত্রে তারাও আমেরিকাকে বিদ্যুৎ রপ্তানির উপর শুল্প বসাবে। এর পরেই ট্রাম্প কর দ্বিগুণ করার হুমকি দিয়েছিলেন।

তার ট্রুথ সমাজমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, বাণিজ্য সচিবকে তিনি জানিয়েছেন যেন কানাডা থেকে আসা অ্যালুমিনিয়াম এবং স্টিলের দ্রব্যের উপর আরো ২৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়। বুধবার থেকেই তা শুরু হওয়ার কথা ছিল। তার এই ঘোষণার পরেই স্টক মার্কেটে ধস নামে।

কানাডা যদি কর না কমায় তাহলে আমদানি করা গাড়ির উপরে কর বসানো হবে বলে হুমকি দেন ট্রাম্প।

কানাডার আগামী প্রধানমন্ত্রী ট্রাম্পের এই ঘোষণা প্রসঙ্গে বলেন, এটা কানাডার ‘প্রতিটি শ্রমিক, পরিবার এবং ব্যবসার উপর আঘাত।’

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সরকার নিশ্চিত করতে চায় যে আমাদের প্রতিক্রিয়ায় যেন যুক্তরাষ্ট্রের উপর সর্বাধিক এবং কানাডার উপর সব থেকে কম প্রভাব পরে। তাদের নির্ধারিত কর ততদিন পর্যন্ত বহাল থাকবে, যতদিন না পর্যন্ত আমেরিকা কানাডার প্রতি সম্মান দেখাবে এবং মুক্ত বাণিজ্যের নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে পারবে।

চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে কানাডার দ্রব্য সামগ্রীর উপর ২৫ শতাংশ কর বসানোর কথা ঘোষণা করে হোয়াইট হাউস। তাদের তরফ থেকে বলা হয় মাদক ব্যবসা এবং অবৈধ অনুপ্রবেশকারী বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি কানাডা। মার্চ থেকে নতুন শুল্ক চালু হওয়ার কথা থাকলেও কানাডা তাদের সীমান্তে অতিরিক্ত সেনা পাঠাতে সম্মত হয়।

এই শুল্ক পরিস্থিতি আরো জটিল হয় যখন সোমবার অন্টারিও’র প্রধান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের উপভোক্তাদের জন্যও তিনি ২৫ শতাংশ অতিরিক্ত কর বসাবেন। কানাডা-আমেরিকার সীমান্ত প্রদেশ অন্টারিও থেকে নিউ ইয়র্ক, মিশিগান এবং মিনেসোটায় বিদ্যুৎ সরবরাহ হয়। তিনি অন্যান্য প্রদেশকেও আমেরিকার উপর শুল্ক বাড়াতে বলেন। সূত্র : এপি ও ডয়চে ভেলে।